বাংলাকে ভাঙতে গেলে আগে সত্যিকারের সিংহের সঙ্গে লড়তে হবে, ২৪-এ বিজেপি আসবে না: মুখ্যমন্ত্রী

 টিটাগড় ওয়াগনের ২৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে বক্তৃতা পেশ করলেন নরমে গরমে। একদিকে দিলেন উন্নয়নের বার্তা। তুলে ধরলেন পরিসংখ্যান। অন্যদিকে কড়া আক্রমণ করলেন বিজেপিকে।চ্যালেঞ্জ জানিয়ে তিনি বললেন আগামী ২০২৪ সালেও বিজেপি আসতে পারবে না রাজ্যে। বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, এজেন্সিকে দিয়ে সরকারকে হেনস্থা করে তারা মহারাষ্ট্রের মতোই বাংলার সরকারকেও ফেলে দিতে চাইছে […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের এক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার ৫ কেজি গাঁজা

বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করল পুলিস। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের আজিমগঞ্জের চড়কতলাতে। সেই বাড়ি থেকে একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জিয়াগঞ্জ থানার পুলিস। ধৃতের নাম, বিশ্বজিৎ দাস ওরফে ভুট্টো। প্রায় দেড় বছর ধরে সে মাদক ব্যবসায়ে যুক্ত বলেই পুলিস জানিয়েছে। ধৃত অভিযুক্তের একটি পা নেই। ক্যান্সার আক্রান্ত হয়ে বছর দেড়েক আগে তাঁর একটি […]

আরও পড়ুন

চলে গেলেন বীরভূমের ‘এক টাকা’র ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়

প্রয়াত বোলপুরের বিশিষ্ট চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। বোলপুর তথা বীরভূমের লোকজন এই মানুষটিকে একডাকে চিনতেন এক টাকার ডাক্তার নামে। মঙ্গলবার সাড়ে এগারোটা নাগাদ জনদরদী এই চিকিৎসক চলে গেলে চির ঘুমের দেশে। পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে। বেশ কিছুদিন ধরেই তিনি ভর্তি ছিলেন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা […]

আরও পড়ুন

পূর্বভারতে প্রথম, এবার লোকাল ট্রেনে টিভি, হাওড়া-ব্যান্ডেল শাখায় শুরু রেলের নয়া পরিষেবা

এবার লোকাল ট্রেনে বসেই টিভি দেখতে পাবেন যাত্রীরা। সোমবার সকালে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেনে চলতে দেখা গেল টেলিভিশন। পূর্ব ভারতে যাত্রীদের জন্য প্রথম এই পরিষেবা চালু করল ভারতীয় রেল। এই টেলিভিশনে যাত্রীরা দেখতে পাবেন সিনেমা, বিনোদন এবং নিউজ। এমনকি জানতে পারবেন রেলওয়ে সংক্রান্ত তথ্যও। এদিন হাওড়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয় এই লোকাল ট্রেনের […]

আরও পড়ুন

বহরমপুর থানার মধ্যেই বিস্ফোরণ, গুরুতর জখম এক এসআই সহ ৩ পুলিশ কর্মী

সোমবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুর থানার ভিতরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন এক সাব ইন্সপেক্টর সহ তিন জন পুলিশ কর্মী। জানা গিয়েছে, থানার ভিতরে রাখা পুরনো মোবাইলের ব্যাটারি থেকেই বিস্ফোরণটি ঘটেছে। এর জেরে বহরমপুর থানা চত্বরে আতঙ্ক ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন

নোয়াপাড়া কারশেডে সাপের আতঙ্ক

নোয়াপাড়া কারশেডে সন্ধ্যা নামতেই বার হচ্ছে বিষধর সাপ। রাতেই সাধারণত কাজ হয় কারশেডে। একাধিক পরীক্ষা করা হয় কারশেডে।আর সেই কাজ করতে গিয়েই সাপের ভয়।বিভিন্ন স্টোর থেকে শুরু করে নানা জায়গায় ঘুরছে সাপ। আতঙ্কেই এবার কাল ঘাম ছুটেছে মেট্রো রেলের নোয়াপাড়া কারশেডের কর্মীদের৷ বিশেষ করে রাতের ডিউটি যারা করছেন নোয়াপাড়া কারশেডে তাঁদের। এটি মেট্রো রেলের অন্যতম বড় কারশেড৷ […]

আরও পড়ুন

অর্পিতার পর এবার মোনালিসা দাস! শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের ৭টি বাড়ির দেখভাল করতেন আরেক ঘনিষ্ঠের

অর্পিতা মুখোপাধ্যায়ের পর মোনালিসা দাস। খোঁজ মিলল মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের আরেক ঘনিষ্ঠের। যিনি কিনা বীরভূমে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সম্পত্তির দেখভাল করতেন। বীরভূমের শান্তিনিকেতনে ফুলডাঙা, প্রান্তিক এলাকায় ৭টি বাড়ি রয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এলাকা সূত্রে খবর, এর সবই দেখাশোনা করতেন ‘পার্থ-ঘনিষ্ঠ’ মোনালিসা দাস। বেশিরভাগ সময়ই এই সব বাড়ির দেখাভাল করতেন মোনালিসা দাস। বিশ্বভারতীর ছাত্রী হওয়ার সূত্রে প্রায়শই […]

আরও পড়ুন

এবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য আটক

এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জালে তাঁর প্রাক্তন ব্যক্তিগত সচিব (ওএসডি) সুকান্ত আচার্য। শনিবার ভোররাতে উত্তর ২৪ পরগনার বাড়ি থেকে সুকান্তকে আটক করা হয় বলে ইডির একটি সূত্রে জানা গিয়েছে। পরে তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। নিউ ব্যারাকপুর পুরসভা ১০ নম্বর ওয়ার্ড জেসি বোস রোড […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১

মুর্শিদাবাদের ডোমকলে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হল এক দুষ্কতীকে। ধৃতের নাম নুহুনাবি মোল্লা। পুলিস জানিয়েছে, গতকাল রাতে ডোমকলের মেহেদিপাড়া মোড়ে অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ বহরমপুর আদালতে তোলা হবে বলে খবর।

আরও পড়ুন

দুর্গাপুরে পার্লারের আড়ালে মধুচক্র, গ্রেপ্তার ৫

দুর্গাপুরের সম্ভ্রান্ত এলাকায় পার্লারে আড়ালে মধুচক্র। দুর্গাপুরের অম্বুজায় পার্লারের আড়ালে মধুচক্রের হদিশ পেল পুলিস। গতকাল, বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থানার পুলিস অভিযান চালায় ওই পার্লারে। সেখানেই পার্লারের মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিস। উদ্ধার করা হয়েছে ৪ জন মহিলাকে। 

আরও পড়ুন
error: Content is protected !!