হাইকোর্টের শর্তসাপেক্ষে অনুমতিতেও একুশের বিজেপির সভা বাতিল, ঘোষণা শুভেন্দুর

বিজেপিকে আগামীকাল, বৃহস্পতিবার হাওড়ার উলুবেড়িয়ায় সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ তবে একাধিক শর্ত আরোপ করেছিল উচ্চ আদালত ৷ যদিও আগামিকাল সেখানে সভা করছে না বিজেপি ৷ হাইকোর্টের রায়ের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন তিনি হাওড়ার উলুবেড়িয়াতেই ছিলেন ৷ সেখান থেকেই এই ঘোষণা করেন ৷ একুশের সমাবেশের […]

আরও পড়ুন

বর্ধমানের পর এবার হাওড়ায় বিষমদে মৃত ৯!

 বর্ধমানের পর এবার হাওড়ায় বিষমদ পান করে ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা এলাকার গজানন্দ বস্তিতে ৷ সূত্রের দাবি, ওই বস্তিতে বিষমদ পান করে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি অনেকে মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েন । তাঁদের মধ্যে কয়েকজন বাড়িতেই থাকলেও অধিকাংশকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ পরিবারের […]

আরও পড়ুন

জগদ্দল থেকে উদ্ধার বোমা

রুস্তম গুমটি এলাকায় উদ্ধার বোমা । কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনার জগদ্দলের এই এলাকায় এক যুবক খুন হন ৷ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ বোমাবাজি ও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় । মঙ্গলবার ভোররাতে তল্লাশি চালিয়ে এলাকা থেকে ছ’টি বোমা উদ্ধার করেছে জগদ্দল থানার পুলিশ । একটি বিস্কুট কারখানার সামনে থেকে […]

আরও পড়ুন

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে গেল কলকাতা-শিলিগুড়িগামী বাস, মৃত ২, আহত ২০

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে গেল কলকাতা-শিলিগুড়িগামী বেসরকারি বাস । ইতিমধ্যে মারা গিয়েছেন ২ জন, আহত কমপক্ষে ২০ । বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে । স্থানীয় বাসিন্দারাই আহত যাত্রীদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ […]

আরও পড়ুন

অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর জামিনের আবেদন খারিজ সিবিআই আদালতের

গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ করে দিল আসানসোলের সিবিআই আদালত। স্রেফ জেল হেফাজতে পাঠানো নয়, ধৃতকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

আরও পড়ুন

ট্রলারের সঙ্গে পুলিস গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই মৃত সিআইডির ডিএসপি সহ ২

মর্মান্তিক দুর্ঘটনা। পূর্ব বর্ধমানের জামালপুরে ১৮ চাকার ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে এক পুলিস গাড়ির। সেই গাড়িতে ওই সময় উপস্থিত ছিলেন সিআইডির ডিএসপি প্রশান্ত কুমার নন্দি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করনে চিকিৎসকেরা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের। তাঁর নাম সন্তোষ সরকার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন […]

আরও পড়ুন

আউশগ্রামে ২টি বিশালাকার গোখরো সাপ উদ্ধার করলো বনদপ্তর

আউশগ্রামে আজ সকালে দুটি বিশালাকার গোখরো সাপ উদ্ধার করল বনদপ্তর। প্রথমে আউশগ্রামের বাহাদুরপুর গ্রামে শিকারে বেড়িয়ে জালে জড়িয়ে আটকে ছিল একটি বিশাল দৈর্ঘ্যের গোখরো। শেষে জাল কেটে উদ্ধার করে বনদপ্তর। এদিন স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে আউশগ্রামের বিট অফিসার হিমাংশু মণ্ডল তাঁর সহকর্মীদের নিয়ে বাহাদুরপুর গ্রামে আসেন। দেখা যায় একটি পুকুরঘাটের কাছে বাঁশবনে একটি জালের […]

আরও পড়ুন

ডায়মন্ডহারবারে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে লাগাতার যৌন নির্যাতন বাবা-কাকার, থানার দ্বারস্থ মা

 দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ উঠল তার বাবা ও কাকার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার পৌরসভার ১৪ নং ওয়ার্ডে । নিগৃহীতা শিশুর বাবা ও কাকার বিরুদ্ধে ডায়মন্ডহারবার থানায় অভিযোগ দায়ের করেছেন নাবালিকার মা। নির্যাতিতা ছাত্রীর মায়ের অভিযোগ, মেয়ের দেড় বছর বয়স থেকে তার উপর যৌন নির্যাতন চালাত তার বাবা ও কাকা । এ […]

আরও পড়ুন

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে ৩০ ফুট নীচে পড়ল বাইক, মৃত দম্পতি

হাওড়ার সলপ ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। সূত্রের খবর, ওই দম্পতির নাম প্রসেনজিৎ সিং ও তনুশ্রী সিং । বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে প্রায় ৩০ ফুট নীচে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই দম্পতির । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডোমজুড় থানার অন্তর্গত সলপ ব্রিজ এলাকায় ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি […]

আরও পড়ুন

জগদ্দলে খুনের ঘটনায় গ্রেফতার ১

জগদ্দলে রিজওয়ান আলি নামে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃতের নাম কালুয়া ওরফে রিয়াজউদ্দিন আনসারি বলে জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর ৷ ধৃতকে দিয়ে টিআই প্যারেড করানো হবে বলে জানা গিয়েছে ৷ কমিশনার জানিয়েছেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গিয়েছে ৷ এমনকী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ গুলি চলার […]

আরও পড়ুন
error: Content is protected !!