বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই করোনায় আক্রান্ত ৬ পড়ুুুয়া, অনির্দিষ্টকালের জন্য বন্ধ জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ

করোনার থাবা জলপাইগুড়ি ই়্জিনিয়ারিং কলেজে ৷ জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ৬ জন ছাত্র করোনায় আক্রান্ত হয়েছেন । তার জেরেই স্থগিত হলে গেল কলেজের সমস্ত পরীক্ষা ৷ উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কলেজ ৷ সবে মাত্র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। তার পরই করোনার বাড়াবাড়ি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ইঞ্জিনিয়ারিং […]

আরও পড়ুন

ফের অগ্নিগর্ভ হাওড়া, ”পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?”, তোপ মুখ্যমন্ত্রী

নূপুর শর্মার মন্তব্য বিতর্ক ঘিরে রণক্ষেত্র এ রাজ্য। দিকে দিকে অবরোধ, ভাঙচুর হয়েছে। পুলিসের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া এবং বিজেপি কার্যলয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এমতাবস্থায় হাওড়ারকাণ্ডে পদ্মশিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, ”আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল […]

আরও পড়ুন

হাওড়ায় অবরোধের জেরে ভেলর থেকে কলকাতা ফেরার পথে ট্রেনেই প্রাণ গেল এক ব্যক্তির

রেল অবরোধের জেরে ভেলোর থেকে চিকিৎসা করে রাজ্যে ফেরার পথে ট্রেনেই মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার দেউলটি স্টেশনের কাছেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। হায়দরাবাদ থেকে হাওড়া আসছিল এই ট্রেনটি। সেই সময়েই হাওড়ায় প্রবল বিক্ষোভ আন্দোলনের ফলে আটকে পড়ে অনেক ট্রেন। সেই কারণেই আটকে পড়ে হায়দরাবাদ থেকে হাওড়া ফেরত আসার এই ট্রেনটিও। সেখানেই কে […]

আরও পড়ুন

অগ্নিগর্ভ হাওড়া, দীর্ঘক্ষণ বন্ধ রেল পরিষেবা

শুক্রবার অবরোধ-বিক্ষোভে অগ্নিগর্ভ হয় হাওড়া! হাওড়ার অঙ্কুরহাটিতে বিক্ষোভের জেরে বিঘ্নিত রেল পরিষেবা। শুক্রবার একাধিক জায়গায় রেললাইনের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা, যার জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব শাখার রেল পরিষেবা। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন চলাচলও ব্যহত হয়েছে। বাতিল করা হয় একাধিক ট্রেন। ফলে চরম সমস্যায় পড়েন রেলযাত্রীরা। শনিবার বাতিল করা হয়েছে হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস , […]

আরও পড়ুন

গ্রীষ্মের ছুটিতে উত্তরবঙ্গ সফরে যেতে দক্ষিণ-পূর্ব রেলের সামার স্পেশাল ট্রেন

 গরম এড়াতে অনেকেই পাহাড়ে বেড়াতে যাচ্ছেন। পাহাড় বললেই একেবারে দোরগোড়ায় দার্জিলিং-সহ ওই অঞ্চলের পাহাড়ি এলাকা ৷ বাঙালিদের ভিড় বরাবরই অনেক বেশি এইসব জায়গায় । তাই এবার যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং ট্রেনে ভিড় কম করতে দক্ষিণ-পূর্ব রেল চালাবে বিশেষ ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাঁতরাগাছি থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চালানো হবে ৮ […]

আরও পড়ুন

বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় ফের উত্তপ্ত হাওড়া, জাতীয় সড়ক সংলগ্ন এলাকাগুলোতে জারি ১৪৪ ধারা

দিল্লির বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজও হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদ ঘিরে উত্তেজনা। পথ অবরোধ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ধূলাগড়। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। অন্যদিকে, হাওড়ার উলুবেড়িয়া, পাঁচলাতেও ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ ঘিরে উত্তেজনা […]

আরও পড়ুন

বিশ্বের সেরা দশে হাওড়ার সামারিতান মিশন স্কুল, টুইটে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

ইংল্যান্ডের একটি গবেষণামূলক সমীক্ষাতে উঠে আসা তথ্য অনুযায়ী হাওড়ার সামারিতান মিশন স্কুলকে পৃথিবীর অন্যতম দশটি সেরা স্কুলের মধ্যে একটি বলে ঘোষণা করে টি-ফোর এডুকেশন নামের একটি সংস্থা। এই তথ্য সামনে আসার পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠে এই স্থানে পৌঁছেছে হাওড়ার সামারিতান মিশন স্কুল। এর জন্য অভিনন্দন।” মুখ্যমন্ত্রীর […]

আরও পড়ুন

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আদালতে তুলল সিবিআই

 গরু পাচার কাণ্ডে শুক্রবার আসানসোলে সিবিআই আদালতে পেশ করা হল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। এদিন সকালেই নিজাম প্যালেস থেকে সায়গলকে নিয়ে যাওয়া হয় আসানসোলের উদ্দেশে। এরপর তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। বৃহস্পতিবার সায়গল হোসেনকে সিবিআই তলব করে। দুপুরে নিজাম প্যালেসে ডেকে ম্যারাথন জেরা করা হয় তাঁকে। জেরার সময় অনুব্রতর দেহরক্ষীর বয়ানে একাধিক […]

আরও পড়ুন

আসানসোলে গোল্ড টেস্টিং ল্যাবে চুরির কিনারা করল পুলিশ, ভিনরাজ্য থেকে গ্রেফতার ২

গত ২৯ মে আসানসোলের ঘাঁটিগলিতে গোল্ড টেস্টিং ল্যাবে দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ ৷ মহারাষ্ট্র ও কর্নাটক থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ দোকানের মালিক সঞ্জয় সত্যবান চিঞ্চাকর আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে দাবি করেছিলেন প্রায় ৮০০ গ্রাম সোনা, ১০ কেজি রুপো ও নগদ ২৮ হাজার টাকা চুরি হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে […]

আরও পড়ুন

তারকনগর হল্টে দীর্ঘক্ষণ রেল অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল

নদিয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর হল্টে রেল অবরোধের জেরে দুর্ভোগে পড়লেন যাত্রীরা। আজ সকাল থেকে তারকনগরে রেল অবরোধ করেন মতুয়ারা। যার জেরে গেদে রানাঘাট লাইনে দীর্ঘক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় ধরে চলে রেল অবরোধ। অবশেষে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর আশ্বাসে রেল অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।আজ সকালে মতুয়ারা গেদে রানাঘাট লাইনের […]

আরও পড়ুন
error: Content is protected !!