পূর্ব মেদিনীপুরের ময়নায় আগ্নেয়াস্ত্র ও শতাধিক বোমা সহ গ্রেফতার বিজেপি কর্মী

মাঝরাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা সহ-গ্রেফতার হলেন বিজেপি কর্মী ৷ পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার গোড়ামাহাল গ্রামের ঘটনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালায় ৷ ঘটনাস্থলে বেশ কয়েকজন ছিল বলে খবর ৷ পুলিশ সেখানে পৌঁছতেই সেখান থেকে তারা পালিয়ে যায় ৷ তবে, ধরা পড়ে যান বিজেপি কর্মী সঞ্জয় তাঁতি ৷ […]

আরও পড়ুন

৩২ জন নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল

দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলীয় কর্মীদের দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস ৷ সোমবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বহিষ্কৃদের নাম ঘোষণা করে দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব । মোট ৩২ জনকে এদিন দল থেকে বহিষ্কার করা হয়েছে । তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের পর রাজনৈতিকমহলে জোর সমালোচনার […]

আরও পড়ুন

শিলিগুড়িতে উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভ

ফের দফায় দফায় উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত শিলিগুড়ি শহর । সোমবার সকালে প্রথমে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জটিয়াখালি মোড়ে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় ফুলবাড়ি হাইস্কুল, আমাইদিঘি হাইস্কুলের অকৃতকার্য পরীক্ষার্থীরা । যার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় । একই দাবিতে চম্পাসারীর শ্রীগুরু বিদ্যামন্দিরের ময়দান ও স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় […]

আরও পড়ুন

অশান্তি কমায় হাওড়া চালু হল ইন্টারনেট পরিষেবা, তবে বুধবার পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা

গত কয়েকদিন ধরে বিক্ষোভ-অবরোধের জেরে উত্তপ্ত হাওড়া ৷ রাজ্যের অন্য কয়েকটি এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে ৷ ফলে হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ অশান্তি কমায় ছন্দে ফিরছে হাওড়া। সোমবার সকাল থেকে ফের তা চালু হয়েছে ৷ যদিও পাঁচলা, উলুবেড়িয়া, ধুলাগড়, অঙ্কুরহাটি মোড় সহ একাধিক জায়গায় আগামী ১৫ জুন, বুধবার পর্যন্ত ১৪৪ ধারা […]

আরও পড়ুন

হাওড়া, মুর্শিদাবাদের পর এবার নদিয়ায় চলল তাণ্ডব, বেথুয়াডহরি স্টেশনে ঢুকে ট্রেন ভাঙচুর

বিজেপি মুখপাত্র নূপুর শর্মা (সদ্য বহিষ্কৃত) মন্তব্যের জেরে হিংসা ছড়াল নদিয়ায়। হাওড়া, মুর্শিদাবাদের পর এবার নদিয়ায় চলল তাণ্ডব। বিক্ষোভ মিছিলের পর চলে তাণ্ডব। আক্রমণ করা হয়েছে বেথুয়াডহরি স্টেশনে। চলেছে ব্যাপক ভাঙচুর। হল ইট বৃষ্টি। বন্ধ ট্রেন চলাচল।  বিজেপি নেত্রীর মন্তব্যের বিরোধিতা করে নদিয়ায় বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই বিক্ষোভ মিছিলের পর বেথুয়াডহরি স্টেশনে চালানো হয় […]

আরও পড়ুন

হাওড়া যাওয়ার পথে শুভেন্দুর গাড়ি আটকাল পুলিশ

সকাল থেকেই শুভেন্দু অধিকারীর বাড়ি ‘শান্তিকুঞ্জ’ ঘিরে রেখেছিল কাঁথি থানার পুলিশ । রাজ্যের বিরোধী দলনেতাকে হাওড়া না যাওয়ার ‘পরামর্শ’ দিয়ে একটি চিঠিও পাঠিয়েছিল কাঁথি থানা । যদিও শেষ পর্যন্ত গৃহবন্দি করে রাখা যায়নি অধিকারী বাড়ির মেজ ছেলে শুভেন্দুরকে । ময়নার বিধায়ক অশোক দিন্দার বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। তারপর সেখান থেকেই হাওড়ার উদ্দেশ্যে রওনা […]

আরও পড়ুন

এবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার আইসিকে বদল

বদলি করা হল মুর্শিদাবাদের বেলডাঙা থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায়কে ৷ পয়গম্বরকে নিয়ে সাসপেন্ডেট বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায় ৷ সেখানে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে ৷ এই ঘটনার প্রেক্ষিতেই বেলডাঙা থানার আইসিকে নবান্ন বদলির নির্দেশ দিল […]

আরও পড়ুন

প্রয়াত ইন্সপেক্টর অগ্নি মিত্রের বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল

রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের ইন্সপেক্টর প্রয়াত অগ্নি মিত্রের পরিবারের সঙ্গে সস্ত্রীক দেখা করলেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। রবিবার বারাসতের হৃদয়পুরে নিহত পুলিশকর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান রাজ্যের সাংবিধানিক প্রধান । এদিন প্রয়াত অগ্নি মিত্রের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলেন জগদীপ ধনকড় । প্রয়াত পুলিশকর্মীর বাড়ি থেকে বেরিয়ে এদিন রাজনৈতিক […]

আরও পড়ুন

পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় গরমে ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত ৩, আহত ১৫, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পানিহাটিতে ছিল ‘দই-চিঁড়ের মেলা’ ! তাতে যোগ দিয়েছিলেন হাজার হাজার মানুষ ৷ মেলার ভিড়ে দমবন্ধ হয়ে প্রাণ গেল ৩ জনের ৷ প্রত্যেকেরই বয়স ৬০ বছরের বেশি ৷ ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন আরও অন্তত ১৫ জন ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রীপ্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, উদ্যোক্তাদের অব্যবস্থার জন্যই মেলায় […]

আরও পড়ুন

হাওড়া যাওয়ার পথে গ্রেফতার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

হাওড়া যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুর সামনে থেকে গ্রেফতার করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ৷ তাঁকে লালবাজারে নিয়ে আসা হয়েছে ৷ সেন্ট্রাল লকআপে তাঁকে রাখা হয়েছে বলে খবর ৷ সুকান্তর সঙ্গে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরাও রয়েছেন বলে সূত্রের খবর ৷ পুলিশি অবরোধকে ঠেলেই দ্বিতীয় হুগলি সেঁতুর টোল প্লাজা পর্যন্ত পৌঁছেছিলেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিল […]

আরও পড়ুন
error: Content is protected !!