মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বন্ধ থাকবে কামালগাজি থেকে সোনারপুর স্টেশনের রাস্তা

নিকাশি কাজের জন্য মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার ভোর ছ’টা পর্যন্ত কামালগাজি মোড় থেকে সোনারপুর স্টেশন পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। পূর্তদপ্তরের পক্ষ থেকে মিশনপল্লি এলাকায় হাইড্রেন এবং পাইপ বসানো হবে। রাজপুর সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যান মোফারজাল হোসেন বলেন, প্রায় ৬ ফুট গভীর ড্রেন হবে। গোটা এলাকায় জমা জল বের করার জন্য পাইপও বসবে। এক রাতেই […]

আরও পড়ুন

জুন মাসে জিটিএ নির্বাচন! ভোট হবে শিলিগুড়ি মহকুমা পরিষদেও 

জুন মাসেই জিটিএ নির্বাচন করতে চায় রাজ্য সরকার। নির্বাচন কমিশনকে একথা জানিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনও করাতে চায় নবান্ন। মার্চ মাসে পাহাড় সফরে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, তিনি অতি দ্রুততার সঙ্গে জিটিএ নির্বাচন করাতে চান তিনি। কারণ, প্রায় ৫ বছর ধরে জিটিএ নির্বাচন বন্ধ রয়েছে। ফলে রাজ্য সরকারের বিভিন্ন […]

আরও পড়ুন

রাজগঞ্জে দুর্ঘটনার কবলে বাউল গানের দল, মৃত দুই, আহত ৬

অনুষ্ঠান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল এক বাউল গানের দল। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন দুই বাউল শিল্পী। আহত হয়েছেন ৬ জন। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এলাকায়। তাঁরাই উদ্ধার করেন আহতদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশকে। তড়িঘড়ি করে আহতদের নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে একজন মহিলা […]

আরও পড়ুন

দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা

অশনির জেরে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।গত ৬ ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার বেগে প্রায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছিল এই ঘূর্ণিঝড়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ, ৯ মে ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীভূত […]

আরও পড়ুন

তৃণমূলের দলীয় প্যাডে সরকারি কাজের বরাত বিলির অভিযোগ তুলে টুইট অগ্নিমিত্রার

সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকল্পের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকে। তৃণমূলের দলীয় প্যাডে ঠিকাদারদের নাম লিখে সরকারি কাজের বরাত বিলি করা হচ্ছে । সাগর ব্লকে শাসকদলের নেতারাই ঠিক করে দিচ্ছেন কে কত টাকার টেন্ডার পাবেন । তৃণমূলের প্রতীক সম্বলিত একটি প্যাডের ছবি টুইট করে এমনই অভিযোগ করেন বিজেপির মহিলা […]

আরও পড়ুন

ঘূর্ণিঝড় অশনির জেরে জেলা সফর পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় অশনির জেরে জেলা সফর সূচিতে বদল করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ১০ মে অর্থাৎ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ কিন্তু আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী ১০ মে থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৷ ১১-১৩ মে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস […]

আরও পড়ুন

পঞ্চায়েত দফতরের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তীতে ঘরে বসেই মিলবে সুস্বাদু আহার

বাঙালির যে কোনও উৎসবে রাজ্য পঞ্চায়েত দফতরের উদ্যোগে স্পেশ্যাল মেনুর আয়োজন করা হচ্ছে। সব ধরণের মানুষের জন্যেই, ভিন্ন স্বাদের খাবারের আয়োজন করে দিচ্ছে রাজ্য পঞ্চায়েত দফতরের অধীনস্থ কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন। ব্যতিক্রম নয় রবীন্দ্র জয়ন্তী। আগামীকাল ঘরে বসে পেয়ে যাবেন রবীন্দ্র জয়ন্তীর সুস্বাদু খাবার। ফ্রি হোম ডেলিভারি মারফত মিলবে। মাত্র ৫২৫ টাকা খরচ করলেই মিলবে […]

আরও পড়ুন

সমকামী সম্পর্কের জের, ব্যারাকপুরে বান্ধবীর বাড়িতেই উদ্ধার তরুণীর দগ্ধ দেহ, তদন্তে পুলিশ

সমকামী সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা। বান্ধবীকে বাড়িতে ডেকে আগুন লাগিয়ে খুনের অভিযোগ উঠল আরেক তরুণীর বিরুদ্ধে। বারাকপুরের আদর্শপল্লির ঘটনায় জোর শোরগোল। নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের নিহতের পরিবারের। খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। বারাকপুরের আদর্শপল্লির বাসিন্দা চর্চিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবনীতা দাস নামে এক তরুণীর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয়। কথাবার্তা চলতে থাকে। একে […]

আরও পড়ুন

শিলিগুড়ির বিজেপি নেতার একাধিক বিয়ে, পরিণতি হল ভয়ঙ্কর!

বিজেপি নেতার একাধিক বিয়ে। আর তার জেরে পরিণতি হল ভয়ঙ্কর। জীবন দিয়ে চোকাতে হল মূল্য। কাঠ চেরাই করা মিলের মধ্যে বিজেপি নেতাকে চ্যালাকাঠ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ওই নেতার দ্বিতীয় স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার নির্মল জোত এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা […]

আরও পড়ুন

বিবাহবিচ্ছেদ মামলার অর্ডার কপি হাতে পাননি, রাগে বিচারককে ইট দিয়ে মারার চেষ্টা, ঘাটালে গ্রেফতার যুবক

বিবাহবিচ্ছেদ মামলার অর্ডার কপি হাতে পাননি। সেই রাগে বিচারককে মারার চেষ্টা এক যুবকের। তা নিয়ে হুলুস্থুল ঘাটাল মহকুমা আদালত চত্বর। পরে পুলিস গ্রেফতার করে ওই যুবককে। পুলিস জানায়, ধৃত যুবকের নাম প্রিয়রঞ্জন বসু, চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পুর এলাকার বাসিন্দা তিনি। শনিবার তাঁকে আদালতে তোলা হয়। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার আদালত চত্বরে বিচারপ্রার্থীদের ভিড়ের মধ্যে এক […]

আরও পড়ুন
error: Content is protected !!