ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ১৮ জেলায় জারি সতর্কতা

আন্দামান সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যা যেকোনও সময় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আজ শুক্রবার, তা নিম্নচাপে পরিণত হবে । তার ৪৮ ঘণ্টা পরে অর্থাৎ রবিবার এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে । তাই আগামী কয়েকদিন ওড়িশায় বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শুক্রবারই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে […]

আরও পড়ুন

সিউড়িতে দুর্ঘটনায় গুরুতর জখম ৪

সাতসকালেই সিউড়ি পুলিস লাইনের পার্শ্ববর্তী ইদগাহ ময়দানে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি পথ নির্দেশক বোর্ডে সজোরে ধাক্কা মারল একটি চারচাকা গাড়ি। গাড়ির ভেতরে থাকা চার জনই গুরুতর জখম হয়েছেন বলে খবর। তাঁদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গাড়ির চালক ঘুমিয়ে পড়ার ফলেই এই দুর্ঘটনা বলে মনে করছেন […]

আরও পড়ুন

‘করোনা মিটলেই সিএএ, কিছুই করতে পারবেন না দিদি’, রাজ্যে এসেই ঘোষণা অমিত শাহের

দু’দিনের বঙ্গ সফরের প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে ফিরে এল সিএএ-এর প্রসঙ্গ ৷ বৃহস্পতিবার শিলিগুড়িতে এক জনসভায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) লাগু হওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অমিত শাহ ৷ জানিয়েছেন, করোনা মিটলেই দেশে লাগু হবে সিএএ ৷ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাহ বলেন, “করোনা কালের পরেই কার্যকর করা হবে সিএএ। আপনি তখন […]

আরও পড়ুন

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ভাসমান চৌকির উদ্বোধন করলেন অমিত শাহ

দু’দিনের সফর পশ্চিমবঙ্গে পৌঁছেই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ভাসমান চৌকির উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শাহের সঙ্গে ছিলেন রাজ্যের বিজেপি বিধায়ক ও সাংসদরা। দুপুরে বনগাঁর হরিদাসপুরে মধ্যাহ্নভোজ করার কথা তাঁর। বিকেলে শিলিগুড়িতে জনসভা করবেন তিনি। এদিন সকালে বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছন শাহ। সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছন হিঙ্গলগঞ্জে। জলপথে চোরাচালান বন্ধ করতে […]

আরও পড়ুন

বঙ্গের বিজেপি কর্মীদের চাঙ্গা করতে ভরসা কেন্দ্রীয় নেতৃত্ব! শাহর পরই রাজ্যে আসবেন নাড্ডা-মোদি

শুধু অমিত শাহ নন। আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্য সফরে আসছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু জানিয়েছেন, “আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম আসার জন্য। অমিত শাহ আসছেন। নাড্ডাজি আসবেন। প্রধানমন্ত্রীও আসবেন।” বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহরে আসছেন। দু’দিন ব্যাপী রাজ্যের একাধিক প্রান্তে বেশ কিছু কর্মসূচি […]

আরও পড়ুন

সরশুনায় আর্থিক অনটনে আত্মহত্যার চেষ্টা প্রাক্তন পুলিসকর্মীর, আত্মঘাতী স্ত্রী  

সরশুনায় আর্থিক অনটনে দম্পতির আত্মহত্যার চেষ্টা। ৬১ বছরের স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা চিকিৎসকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্বামী। রবিবার ঘটনাটি ঘটেছে সরশুনার কাষ্ঠডাঙা রোড এলাকায়। সূত্রের খবর, সরশুনার কাষ্ঠডাঙায় অবসরপ্রাপ্ত পুলিসকর্মী পরিতোষ কুন্ডু তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন। মাঝে মধ্যেই বাড়িতে অশান্তি হত। রবিবার সকালে ছেলে অভিষেক কুন্ডু বাড়ি থেকে বেরোতেই […]

আরও পড়ুন

অবশেষে নকশালবাড়িতে খাঁচাবন্দি চিতা

পাঁঠার লোভে খাঁচাবন্দি হতে হল চিতাবাঘকে ৷ তবে এতে সাময়িক স্বস্তি ফিরলেও এখনও দুশ্চিন্তায় নকশালবাড়ি ব্লকের হাতভরাজোত এলাকার চা বাগানের শ্রমিকরা ৷ কারণ, গ্রামবাসীদের মতে ওই এলাকায় আরও একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ রয়েছে ৷ তাই সেটি ধরা না পড়া পর্যন্ত কেউ কাজে ফিরতে চাইছেন না ৷ সম্প্রতি নকশালবাড়ি ব্লকের হাতভরাজোতে চিতাবাঘের হানায় গুরুতর জখম হন এক […]

আরও পড়ুন

ঝড়ের মুখে অণ্ডালে জরুরি অবতরণ ‘মুম্বই-দুর্গাপুর ‘ বিমানের, তীব্র ঝাঁকুনিতে আহত ৪০ যাত্রী

 ঝড়ের কবলে পড়ে অণ্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণ করল মুম্বই-দুর্গাপুর বিমান৷ তীব্র ঝাঁকুনিতে আহত ৪০জন যাত্রী ৷ রবিবার সন্ধ্যায় মুম্বই থেকে রওনা দেয় বিমানটি ৷ তবে অবতরণের ঠিক আগেই ঝড়ের কবলে পড়ে সেটি ৷ বড়সড় বিপদ এড়াতে তড়িঘড়ি বিমানটিকে অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করাতে সক্ষম হন পাইলট ৷ তেমন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও তীব্র ঝাঁকুনির […]

আরও পড়ুন

বিনয় মিশ্রকে আসানসোল বিশেষ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ

বিনয় মিশ্রকে দেওয়া হল শেষ রক্ষাকবচ ৷ রক্ষাকবচের সময়সীমা রয়েছে ২০ জুন পর্যন্ত । তার মধ্যে বিনয় মিশ্রকে আসানসোল বিশেষ আদালতে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ না করলে পরবর্তীকালে বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আইনি প্রক্রিয়া শুরু করবে সিবিআই । কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রকে খোঁজার জন্য গোটা রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালায় সিবিআই […]

আরও পড়ুন

বীরভূমের অবিনাশপুরে হাতির হানা, জখম বনকর্মী

বীরভূমের অবিনাশপুরে হাতি তাড়াতে গিয়ে আহত বনকর্মী। হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই বনকর্মীকে।  বাঁকুড়া থেকে দামোদর পার করে বর্ধমান। সেখান থেকে অজয় পার করে গভীর রাতে বীরভূমের পুরনদরপুর এর অবিনাশ গ্রামে চলে আসে দলছুত একটি দাঁতাল হাতি। বনকর্মীরা অক্লান্ত চেষ্টা করে হাতিটিকে ঘুমপাড়ানী গুলি করে কাবু করে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বন কর্মীদের প্রচেষ্টায় বড় […]

আরও পড়ুন
error: Content is protected !!