ফের মাঠ ফাঁকা, শ্রীরামপুরে বাতিল বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জনসভা!

বিজেপির কেন্দ্রীয় নেতাদের সভায় ভিড় নেই। এই চিত্র দেখে বঙ্গ বিজেপির সাংগঠনিক দুর্বলতাকে দুষছে কেন্দ্রীয় নেতৃত্ব। যোগী আদিত্যনাথ থেকে জেপি নাড্ডা কিংবা ধর্মেন্দ্র প্রধান থেকে শিবরাজ সিংহ চৌহান, কোনও নেতার সভায় জমায়েত চোখে পড়ার মতোন নয়। সেই ঘটনার পুনরাবৃত্তি এবার শ্রীরামপুরে। সূচি থাকলেও, জমায়েত আশানুরূপ না হওয়ায় বাতিল নাড্ডার সভা। যদিও দলীয় সুত্রে দাবি, দিল্লিতে […]

আরও পড়ুন

‘কোভিড হয়েছে বলে নির্বাচন বন্ধ করতে চাইবে বিজেপি’‌!‌ আশঙ্কা মমতার

দিন দিন দেশে বাড়ছে সংক্রমণ। এজন্য অনেকেই দেশের পাঁচ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনকে দায়ী করেছেন। তাঁদের মতে, এই জন্যই লাগামছাড়া করোনা পরিস্থিতি। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা আশঙ্কা করলেন, এই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইবে মোদি সরকার। যে কোনও সময় তাই বন্ধ করে দিতে পারে নির্বাচন। কারণ বাংলায় তাঁরা হারছে, দাবি মমতার। এদিন হুগলির চুঁচুড়ার সভা করতে […]

আরও পড়ুন

মিনাখাঁয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি, গ্রেপ্তার ৩ আইএসএফ কর্মী

ভোটের মরশুমে বাড়ছে রাজনৈতিক হিংসা। গুলিবিদ্ধ তৃণমূল নেতা। জলসা থেকে ফেরার পথে তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে একাধিকবার গুলি। গুরুতর জখম অবস্থায় কলকাতার এনআরএস হাসপাতালে ভরতি আহত বারিক মোল্লা। তাঁর পায়ে ও পাঁজরে গুলি করা হয়েছে বলে খবর। রবিবার রাতের ঘটনায় তৃণমূলের অভিযোগের তির আইএসএফের (ISF) দিকে। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দুষ্কৃতীরা এই ঘটনা […]

আরও পড়ুন

এত বড় মাও নাশকতা, আর স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় ডেইলি প্যাসেঞ্জারিতে ব্যস্ত: অভিষেক বন্দ্যোপাধ্যায়

ছত্তিশগড়ে নৃশংস মাওবাদী হামলায় শহিদ হয়েছেন ২৩ জন আধাসেনা জওয়ান। জখম হয়েছেন অন্তত ৩২ জন। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে বিস্ফোরণের পর এতবড় নাশকতা হল শনিবার। যার জেরে গোটা দেশ শোকস্তব্ধ। এবার এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দাগলেন তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দক্ষিণ ২৪ পরগনার একাধিক কেন্দ্রে নির্বাচনী জনসভা করেন যুব তৃণমূল সভাপতি। […]

আরও পড়ুন

‘আগে ৫০ টা আসন পাক, পরে ২৯৪ টার স্বপ্ন দেখবে’, বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলায় এসে নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ বারবার বলেছেন, দু’শোর বেশি আসন নিয়ে এবার বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। তবে গেরুয়া শিবিরের এই ‘স্বপ্ন’ অপূর্ণ থাকবে বলেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের । খানাকুল থেকে রবিবার তৃণমূল সু্প্রিমো বললেন, ‘আগে ৫০ টা আসন পান।’ লাগাতার পুলিশ বদলি প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করলেন মমতা। তৃতীয় দফায় অর্থাত্‍ আগামী ৬ এপ্রিল […]

আরও পড়ুন

‘দিদির মন্দির ভালো লাগে না, দুর্গাপুজোও ভালো লাগে না’, মমতাকে কটাক্ষ যোগীর

তৃতীয় দফার আগে শেষ রবিবাসরীয় প্রচারে ফের রাজ্যে সভা করলেন যোগী আদিত্যনাথ। আরামবাগের খানাকুলে এদিন তৃণমূলকে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাম জমানার অবসান ঘটলেও বাংলায় নৈরাজ্য দূর হয়নি। তৃণমূলের গুন্ডাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ পশ্চিমবঙ্গবাসী। বাংলায় অরাজকতা চলছে। পাশাপাশি যোগীর অভিযোগ, বিজেপির কার্যকর্তাদের হত্যা করছে তৃণমূল। সুদর্শন প্রামাণিককেও হত্যা করছে তৃণমূল। আরও একধাপ এগিয়ে মমতাকে […]

আরও পড়ুন

বিজেপি নির্বাচন জেতার জন্য এনআরসি-র ভয় দেখাচ্ছে, মোদি-অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী: অধীর

‘বিজেপি নির্বাচন জেতার জন্য এনআরসি’র ভয় দেখাচ্ছে। অমিত শাহ নরেন্দ্র মোদি নিজেরাই অনুপ্রবেশকারী। ধর্মের নামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।’ বসিরহাট মহকুমার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেসের প্রার্থী অমিত মজুমদারের সমর্থনে শনিবার বিকেলে এই ভাষাতেই বসিরহাট ইয়ং স্টার ক্লাবের মাঠে প্রকাশ্য জনসভায় তোপ লাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘১৯ […]

আরও পড়ুন

ভোটে জিতলে বাংলার ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করবে বিজেপিঃ প্রধানমন্ত্রী

তৃতীয় দফায় নির্বাচনের আগে রাজ্যে দফায় দফায় জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার সকালেই হুগলির তারকেশ্বরে বিজেপি-র স্বপন দাশগুপ্তের হয়ে সভা করেন তিনি। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। এরপরসোনারপুর দক্ষিণে জনসভা করছেন মোদি। মোদি বলেন, তৃণমূলের তোলাবাজরা গরিবের পেটে লাথি মেরে রেশনও লুঠ করে। আমফানের সময় কেন্দ্রীয় সরকার যে সাহায্য পাঠিয়েছিল, তৃণমূল সরকার, […]

আরও পড়ুন

স্পেশাল ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ গ্যাংম্যান, জখম আরও ১ রেলকর্মী

 লাইনে কাজ করার সময় স্পেশাল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিন গাংম্যানের ৷ গুরুতর জখম হলেন আরও এক রেলকর্মী ৷ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা ৷ রেল সূত্রে খবর, শনিবার সকাল 10টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের ডুঁয়া ও বালিচক স্টেশনের মাঝামাঝি এলাকায় ৷ সেখানে লাইন সারাইয়ের কাজ করছিলেন গ্য়াংম্য়ান ও […]

আরও পড়ুন

তৃতীয় দফার ভোটে ৬১৮ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী

কলকাতাঃ আগামী বুধবার বাংলার তৃতীয় দফার ভোটগ্রহণ হবে মোট ৩১টি বিধানসভা কেন্দ্রে। তৃতীয় দফায় মোট ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এরমধ্যে হুগলি গ্রামীণে সর্বাধিক ১৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। অন্যদিকে এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ভোট মিলটেও পূর্ব মেদিনীপুরে এখনও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তাদের […]

আরও পড়ুন
error: Content is protected !!