মুশির্দাবাদে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃত ৮, আহত ১৫

মুর্শিদাবাদের সুতি থানার ধলার মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হল। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন।মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সাজুর মোড় থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি স্করপিও। পাশের লেন ধরে […]

আরও পড়ুন

মন্দির থেকে বেরোনর সময় ধাক্কা, পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী, ছিল না কোনও স্থানীয় পুলিশ, ষড়যন্ত্রের অভিযোগ

নন্দীগ্রামে গিয়ে গুরুতর চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বিরুলিয়ার মন্দির থেকে বেরোনর সময় গুরুতর চোট পান তিনি। সূত্রের খবর, বিরুলিয়ার মন্দির থেকে বেরোনোর সময় তার ধাক্কা দেন চার-পাঁচ জন। তিনি গাড়ির দরজায় বসে থাকার সময় জোরে দরজা ঠেলে বন্ধ করে দেওয়া হয়। ব্যথায় রীতিমতো কাতরাচ্ছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরতে হচ্ছে তাঁকে। ঘটনার নেপথ্যে সরাসরি […]

আরও পড়ুন

চিরঞ্জিতের সাংবাদিক সম্মেলন, বারাসত পুরসভার পুর প্রশাসককে শো-কজ করল নির্বাচন কমিশন

 নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে বারাসত পুরসভার পুর প্রশাসককে শো-কজ করল নির্বাচন কমিশন। অভিযোগ, নির্বাচন বিধি চালু হওয়ার পর এই পুরসভায় দাঁড়িয়ে গত শনিবার সাংবাদিক সম্মেলন করেছেন বারাসত বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী। যা নির্বাচন বিধি ভঙ্গ করেছে। বিষয়টি নজরে আসার পর পুরসভার কাছে জানতে চাওয়া হয়েছে। উত্তর ২৪ পরগণার জেলা শাসক সুমিত গুপ্তা […]

আরও পড়ুন

নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে সঙ্গে নিয়ে এদিন দুপুর ১ টা ৪০ মিনিট নাগাদ, অর্থাত্‍ নির্দিষ্ট সময়ের আগেই মনোনয়ন পত্র জমা দেন মুখ্যমন্ত্রী। তার আগে বুধবার নন্দীগ্রামের অস্থায়ী বাসস্থান থেকে বেরিয়ে প্রথমে রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দিতে যান তিনি। তা সেরে দলের সমর্থকদের নিয়ে […]

আরও পড়ুন

আইকোর মামলায় মানস ভুঁইঞাকে তলব করল সিবিআই

ভোটের আবহে রাজ্য়ে তৎপরতা বেড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির ৷ গত কয়েকদিনে বেশ কয়েকবার সারদা কাণ্ডে তলব করা হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষকে ৷ আর এবার আইকোর চিটফান্ড মামলায় ডেকে পাঠানো হল তৃণমূলের রাজ্যসভার সদস্য মানস ভুঁইঞাকে ৷ সিবিআই সূত্রে খবর, আগামী সপ্তাহের মধ্যেই তাঁকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারীদের সামনে ৷ সিবিআইয়ের একটি […]

আরও পড়ুন

নন্দীগ্রামের দোকানে নিজের হাতে চা বানালেন ঘরের মেয়ে মমতা, গেলেন মন্দির-মাজারেও

ফের ঘরের মেয়ে মমতার চেনা রূপে দেখা গেল নন্দীগ্রামে। আজ নন্দীগ্রামে দলীয় কর্মসূচির মাঝেই চায়ের দোকানে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা বানাতে দেখা গেল তাঁকে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই রূপে দেখতে পেয়ে চায়ের দোকানে ভিড় করেন নন্দীগ্রামবাসী।মঙ্গলবার দুপুরে নন্দীগ্রামে বটতলা মাঠে কর্মিসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে শহিদ বেদিতে মাল্যদান করেন তিনি। এরপর এলাকার একাধিক মন্দিরে […]

আরও পড়ুন

ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম: মমতা বন্দ্যোপাধ্যায়

জমি আন্দোলনের ভূমি নন্দীগ্রাম থেকেই এবার জিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী তালিকায় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জ্বলজ্বল করছে। মঙ্গলবার সেই নন্দীগ্রামেই প্রথম কর্মীসভা করলেন তৃণমূল নেত্রী। আর পা রেখেই নন্দীগ্রামের কর্মীসভায় তিনি ফিরিয়ে আনেন পুরনো স্লোগান, ‘ভুলতে পারি সবার নাম, ভুলব না কো নন্দীগ্রাম’। তিনি বলেন,  ‘এখানে ২ […]

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের নির্দেশে মিলল রেহাই, ভোটের আগে স্বস্তিতে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না। এদিন এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । নিজের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা স্থগিত এবং এফআইআর খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নিদেশ। ভারতী ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। […]

আরও পড়ুন

ফের বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী

ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় আবারও বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবারই প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এ কথা জানানো হয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বকে ৷ সূত্রের খবর, ১৮ এবং ২০ মার্চ দক্ষিণবঙ্গের দুই জেলায় জনসভা করবেন মোদি ৷ প্রথম সভাটি হবে পুরুলিয়ায় ৷ দ্বিতীয়টির জন্য বেছে নেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিকে ৷ প্রসঙ্গত, পুরুলিয়া জেলার ন’টি বিধানসভা […]

আরও পড়ুন

টিকিট না পেয়ে বিজেপি ছাড়লেন বিক্ষুব্ধরা, ৪ টি আসনে আলাদা লড়বে!

প্রথম ২ ‌দফার প্রার্থী তালিকা নিয়ে এবার দলের অন্দরেই বিক্ষোভের মুখে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন বিজেপি সভাপতি প্রদীপ লোধার নেতৃত্বে নেতা-কর্মীরা নিজেরা একত্রিত হয়ে আলাদা ভাবে ৪ টি আসনে লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনা সামনে আসতেই যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুর জেলার যে ৪ টি আসন নিয়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!