দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত

দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত আছেন। বর্তমানে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মনু কুমার। হাসপাতাল সূত্রে খবর, মনু মাথায় গুরুতর চোট পেয়েছেন। তাঁর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে কথা বলার অবস্থায় আপাতত নেই। রেল সূত্রে খবর, মনু খানিকটা সুস্থ হলে তাঁর বয়ান রেকর্ড করা হবে। উল্লেখ্য, সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল […]

আরও পড়ুন

পুড়ে ছাই হয়ে গেল ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বনবাংলো

আগুনে পুড়ে ছাই হয়ে গেল ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। ডুয়ার্সের মাদারিহাট সংলগ্ন জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলের ভেতর থাকা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই বাংলোটিতে মঙ্গলবার রাত ৯টা নাগাদ আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কাঠের তৈরি সুদৃশ্য গোটা বাংলো। আগুন লাগার খবর পেয়ে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও তাদের পক্ষে এত বড় মাপের আগুন […]

আরও পড়ুন

এবার বেলদায় মালগাড়িতে আগুন

বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন‍্য রক্ষা পেল উড়িষ্যা গামী মাল গাড়ি। সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর থেকে উড়িষ্যা গামী একটি চলন্ত মালগাড়িতে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের কাছে। সূত্রের খবর অনুযায়ী, চলন্ত মালগাড়ির একটি ডাব্বাতে আগুন লেগে যায়। সেই আগুন দেখতে পায় ওই মালগাড়ির চালক। আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ব্রেক […]

আরও পড়ুন

কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, গেলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতেও

কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টা বাজার খানিক ক্ষণ আগেই কোচবিহার সার্কিট হাউস থেকে মদনমোহন মন্দিরের দিকে রওনা দেয় মুখ্যমন্ত্রীর কনভয়।  মদনমোহন মন্দিরে পুজো দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ছোটে চকচকার দিকে। সেখানেই বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়ি। যে বাড়িতে স্থানীয়রা ‘প্রাসাদ’ বলতে অভ্যস্ত। মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য অনন্ত অপেক্ষা […]

আরও পড়ুন

‘কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সঙ্গে মালবাহী ট্রেনের দুর্ঘটনায় রেলকর্মীদের একাধিক ত্রুটি’, দাবি ডিআরএমের

একটা বা দু’টো নয় ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালবাহী ট্রেনের দুর্ঘটনার পিছনে রয়েছে একাধিক ত্রুটি ৷ আর সেই কথা স্বীকার করে নিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার ৷ মঙ্গলবার সকালে তিনি দুর্ঘটনাস্থলে রেল লাইনের মেরামতির কাজ খতিয়ে দেখতে যান ৷ সেখানেই একাধিক গাফিলতির কথা জানালেন তিনি ৷ তাঁর দাবি অনুযায়ী, প্রযুক্তিগত ত্রুটির […]

আরও পড়ুন

‘আমিই অ্যান্টি কলিশন ডিভাইস করেছিলাম, তারপর আর কাজ হয়নি’, ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে বললেন মমতা, দেখা করলেন আহতদের সঙ্গে

যখন কেউ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর জানতে পারেনি, তখন সেই ঘটনার কথা জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার সন্ধ্যায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এই কথা জানান তিনি ৷ ট্রেন দুর্ঘটনায় আহত প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেছেন, জানান মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি বলেন, “আমি সকাল ৯টার সময় এই দুর্ঘটনার […]

আরও পড়ুন

‘দুর্ঘটনা আরও মারাত্মক হতে পারত’, উদ্বেগপ্রকাশ করে উত্তরবঙ্গের পথে মুখ্যমন্ত্রী

সোমবার সকালে উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে৷ পিছন থেকে মালগাড়ির সজোর ধাক্কায় লাইনচ্যূত হয়ে যায় ট্রেনের একাধিক কামরা৷ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ১৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে ৷ আহতের সংখ্যা ৬০-এরও বেশি৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ দুর্ঘটনার পরেই এ বিষয়ে উদ্বেগপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন […]

আরও পড়ুন

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মালগাড়ির, দুর্ঘটনায় মৃত ১৫, আহত ৬০

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু, আহত ৬০। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে, নিজবাড়ি থেকে ইতিমধ্যেই শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি। সোমবার সকালে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে, পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি৷ যার জেরে বেলাইন হয়ে […]

আরও পড়ুন

বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি

ভরদুপুরে বেলঘরিয়া এলাকায় শ্যুট আউট। এক ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। শনিবার দুপুরে বেলঘরিয়া রথতলা মোড়ে ব্যবসায়ীর বিলাসবহুল গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। এদিন আচমকাই একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী গাড়িটিকে ঘিরে ধরে। প্রতক্ষ্যদর্শীদের দাবি, রথতলা মোড়ে দাঁড়িয়ে থাকা […]

আরও পড়ুন

মহেশতলায় সিলিন্ডার ফেটে ভাঙল বাড়ির দেওয়াল, আহত ৫

মহেশতলায় সাতসকালে সিলিন্ডার বিস্ফোরণ।  এ ঘটনায় জখম অন্তত ৫ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে খবর। জানা গেছে, শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে আচমকা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান মহেশতলা থানার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার বাসিন্দারা । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির কাচের জানলাও ভেঙে যায় । আতঙ্কিত প্রতিবেশীরা […]

আরও পড়ুন
error: Content is protected !!