বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বসিরহাট ৷ শুক্রবার রাতে ভরা বাজারে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী । ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত অভিযুক্ত ৷ খবর সামনে আসতেই অভিযুক্তের বসিরহাটের বাড়ি ও দোকানে হামলার অভিযোগ ৷  সূত্রে খবর, আলতাফ মালি নামে ওই তৃণমূল কর্মীকে খুব কাছ থেকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। পালানোর সময় বোমা ভর্তি একটি ব‍্যাগ-ও […]

আরও পড়ুন

‘ভালো হলে নিজেদের কৃতিত্ব, খারাপ হলে দায় শুভেন্দুর’! প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর থেকেই প্রকাশ্যে চলে এসেছে অন্তর্কলহ ৷ আকারে-ইঙ্গিতে দলের বর্তমান নেতৃত্বকেই কাঠগড়ায় তুলেছেন বঙ্গ-বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ৷ বিজেপি কর্মীদের অনেকেই নেতৃত্বের সমালোচনা শুরু করেছেন ৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির খারাপ ফল নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর কথায়, ‘‘ভালো হলে নিজেরা কৃতিত্ব নেন ৷ খারাপ হলে আমার ঘাড়ে […]

আরও পড়ুন

আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু জেলায় জেলায়

গতকাল রাতে বৃষ্টি হয়েছে কলকাতা সহ কয়েকটি জেলায়। তবে দক্ষিণের কিছু জেলায় আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। শুক্রবার থেকে কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার আরও কিছুটা বাড়বে বৃষ্টি। চলতি উইক এন্ডে সাময়িক ভাবে তাপ্রবাহের কবলে বাইরে যেতে চলেছে বাংলা। বৃহস্পতিবার উত্তরের উপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মালদহ এবং দক্ষিণ […]

আরও পড়ুন

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় মাদক খাইয়ে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন অভিযোগ পরিবারের

তৃণমূল নেতাকে খুন করার অভিযোগ জীবনতলায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ৭ নম্বর গ্রামের ঘটনা। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন। মাদক খাইয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরিবারের সদস্যেরা দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করছেন।  টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে বিবাদ ছিল বলে অভিযোগ। জীবনতলা থানার পুলিশ […]

আরও পড়ুন

ফের বার্ড ফ্লু দেখা মিলল বাংলায়, আক্রান্ত ৪ বছরের শিশু

ফের বার্ড ফ্লু দেখা মিলল বাংলায়। আক্রান্ত রাজ্যের ৪ বছরের এক শিশু। ২০১৯ সালে দেশে একজনের শরীরে মেলে বার্ড ফ্লুর ভাইরাস। তার পর বাংলায় ওই ৪ বছরের শিশুর শরীরে মিলেছে H9N2 ভাইরাস। এনিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  হু জানাচ্ছে গুরুতর শ্বাসকষ্ট, জ্বর ও পেটে ব্যথা নিয়ে ওই শিশুটি গত ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি […]

আরও পড়ুন

তৃণমূলে যোগ দিল উপপ্রধান সহ ৯ সদস্য, নিশীথ-গড়ে বিজেপির দু’টি গ্রামপঞ্চায়েতের দখল নিল তৃণমূল

কোচবিহারের মানুষ যোগ্য জবাব দিয়েছে বিজেপিকে। সন্ত্রাস আর অনুন্নয়নের ফলে লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়ার। তারপর ভেটাগুড়ির মানুষ দুর্নীতির অভিযোগে বিজেপির পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন আগেই। এবার তৃণমূলে যোগ দিলেন ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান দীপক বর্মন-সহ ৯ জন সদস্য। […]

আরও পড়ুন

ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু টিটাগড়ের যুবকের

শিয়ালদা স্টেশন সম্প্রসারণের জেরে ট্রেন চলাচল নিয়ন্ত্রণের জেরে প্রাণ গেল এক যুবকের। শুক্রবার টিটাগড়ের বাসিন্দা আলি হাসান (২২) নামে এক যুবকের চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়। ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকায় শুক্রবার কর্মস্থলে পৌঁছতে নাভিশ্বাস উঠেছে নিত্যযাত্রীদের। বিশেষ করে শিয়ালদহ মেইন, বনগাঁ ও হাসনাবাদ শাখার যাত্রীদের এদিন চূড়ান্ত নাকাল হতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে […]

আরও পড়ুন

কোচবিহারে তৃণমূল নেতাকে ধারালো অস্ত্রের কোপ ও গুলি, বন্দুক হাতে বিজেপি নেতা ভিডিও ভাইরাল নেটে

লোকসভা ভোট মিটতেই কোচবিহার থেকে সন্ত্রাসের একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে। তৃণমূল নেতাকে ধারালো অস্ত্রের কোপ ও গুলি করার অভিযোগ উঠলো বিজেপি নেতার বিরুদ্ধে। যদিও গুলি লাগেনি ওই যুব তৃণমূল নেতার গায়ে। বুধবার সকালে তুফানগঞ্জের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভজনপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় বন্দুক হাতে নিয়ে বিজেপি এক নেতার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে। মঙ্গলবার লোকসভা […]

আরও পড়ুন

কোচবিহারে পরাজিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক, ৩৯ হাজার ২৫০ ভোটে জয়ী তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া

কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ আত্মবিশ্বাসী ছিলেন জয়ের ব্যাপারে। কিন্তু তৃণমূলের সাংগঠনিক শক্তিই জয় নিশ্চিত করল জগদীশের। হাইভোল্টেজ লড়াইয়ে কোচবিহার লোকসভায় জয়ী জগদীশচন্দ্র বসুনিয়া। তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া পেয়েছেন ৭৮৮৩৭৫ ভোট। বিজেপির নিশীথ প্রামাণিক পেয়েছেন ৭৪৯১২৫। ৩৯২৫০ ভোটে জিতেছে তৃণমূল। কোচবিহার লোকসভা নির্বাচনের এই ফল বিজেপির কাছে অপপ্রত্যাশিত। কেন না, এই লোকসভা কেন্দ্রের সাতটি […]

আরও পড়ুন

‘কাঁথিতে জিতে গেছে তৃণমূল, অথচ বিজেপিকে জেতাতে দেওয়া হচ্ছে না সার্টিফিকেট’, অভিযোগ মুখ্যমন্ত্রীর

বিধানসভা ভোটের পর এবার লোকসভা ভোট। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিক জিতলেও তাঁকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফের সবুজ ঝড় এবং দেশজুড়ে বিজেপির অপ্রতিরোধ্য বিজয়রথে ‘লাগাম’ পরাতে পেরেছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”কাঁথিতে […]

আরও পড়ুন
error: Content is protected !!