রেকর্ড! ৬ লক্ষ ৭ হাজার ৮৫৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ডায়মন্ড হারবার। সেখানে এবার হ্যাটট্রিক করার পথে আক্ষরিক অর্থেই ছুটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ভোটের ইতিহাসে রেকর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখনও অবধি ৬ লক্ষ ৭ হাজার ৮৫৫ ভোটে এগিয়ে অভিষেক। ২০০৪ সালে আরামবাগ কেন্দ্র থেকে বাম নেতা অনিল বসু লড়েছিলেন। তিনি জিতেছিলেন ৫ লক্ষ ৯২ হাজার ভোটের মার্জিনে। তবে অভিষেক সেসব ভাঙার […]

আরও পড়ুন

বারাসতের পুনর্নিবাচনে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী

সকাল থেকেই বুথমুখী হচ্ছিলেন না ভোটারদের একাংশ । তাঁদের সাহস যোগাতে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা কাশেম আলি ৷ তাঁর উপস্থিতিতে তীব্র উত্তেজনা ছড়াল কদম্বগাছির সরদার পাড়া এলাকায় । বাড়ি বাড়ি গিয়ে হাক ডাক দিয়ে ভোটারদের বুথমুখী করার চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়লেন তিনি। শুরু হয় বচসা। তুমুল বাকবিতণ্ডায় পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে উঠল এলাকা […]

আরও পড়ুন

১৫ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি

১৫ জুন থেকে তিন মাসের জন্য ডুয়ার্সের জঙ্গলগুলিতে বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি। ১৫ সেপ্টেম্বর ফের জঙ্গল খুলে যাবে। রবিবার একথা জানিয়েছেন গোরুমারা উদ্যানের বুধুরাম বিটের বিট অফিসার সুরজিৎ ওরাওঁ। বনদপ্তর জানিয়েছে, বর্ষার মরশুম শুরু হচ্ছে। এই সময় বন্য-জন্তুদের প্রজননের সময়। তাই প্রতি বছরই এই সময় জঙ্গলে সাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সুরজিৎ ওরাওঁ […]

আরও পড়ুন

আগামীকাল বারাসত ও মথুরাপুরের ২টি বুথে পুনর্নির্বাচন, জানাল কমিশন

জানা গিয়েছে, গত ১ জুন রাজ্যে শেষ হয়েছে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। নির্বাচন হয়েছে ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, বারাসত, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্রে। অন্যদিকে উপনির্বাচন হয়েছে বরানগর কেন্দ্রে। রবিবার ছিল চূড়ান্ত ভোটদানের শতাংশ প্রকাশের দিন। তবে এদিন সন্ধেয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সোমবার ১৭ নম্বর বারাসত লোকসভা কেন্দ্রের […]

আরও পড়ুন

গভীর রাতে নৈহাটির তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজি

সপ্তম দফা নির্বাচন মিটতে না মিটতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পুরসভা অঞ্চলের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটল। সিসিটিভি-তে দেখাও যাচ্ছে, তৃণমূল কার্যালয়ের সামনে বোমা ফাটল। নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার এই বোমাবাজির ঘটনায় বিরোধী দলকে নিশানা করলেন। শাসকদলের তরফে এমনও বলা হল, ২০১৯ -র […]

আরও পড়ুন

নদিয়ায় বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নদিয়া। সপ্তম দফায় নির্বাচন মিটতেই নৃশংসভাবে খুন করা হল এক বিজেপি কর্মীকে। মৃতের নাম, হাফিজুল শেখ। তিনি চাঁদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জের দেবগ্রামে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে জামতলা বাস স্ট্যান্ডের কাছে এক চায়ের দোকানে বসেছিলেন হাফিজুল। আচমকা বাইকে করে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি […]

আরও পড়ুন

ভোটের সকাল থেকেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালির একাংশ, ফাটল মাথা

শেষ দফা লোকসভা ভোটের দিন বাংলার ৯ কেন্দ্রের মধ্যে বাড়তি নজর ছিল বসিরহাটের দিকে। এই কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি ঘিরে যাবতীয় কৌতূহল রাজনৈতিক মহল থেকে আমজনতার মধ্যে। শনিবার ভোটের সকালে দেখা গেল যথারীতি সন্দেশখালির কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ছে রাজনৈতিক অশান্তি। জানা গিয়েছে, এলাকায় ২ নং ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৭৭ নং বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য […]

আরও পড়ুন

আগামীকাল পূর্ব রেলে ৯ জোড়া ট্রেন বাতিল

পূর্ব রেলের হাওড়া বর্ধমান কর্ড লাইনে যারা নিত্যদিন যাতায়াত করেন বা যারা  ২ জুন যাতায়াত করতে চান তাঁদের জন্য একটা খারাপ খবর জানিয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া বর্ধমান কর্ড লাইনে জৌগ্রাম স্টেশনে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য। আর সেই কারণে আজ হাওড়া বর্ধমান কর্ড শাখায় ৯ জোড়া করে মোট ১৮টি […]

আরও পড়ুন

বারুইপুরে তুমুল বিক্ষোভের মুখে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, উঠল গো-ব্যাক স্লোগানও  

যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন। বারুইপুরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান সৃজন। এদিন যাদবপুর কেন্দ্রের বারুইপুরের ১১৮ নম্বর বুথ, বেলেগাছিতে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। তাঁকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেওয়া হয় ৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। […]

আরও পড়ুন

বরহানগরের উপনির্বাচনের তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, পালটা তেড়ে সিপিএম প্রার্থী

শেষদফায় ৯ আসনে ভোট গ্রহণের সঙ্গে উপনির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে বরাহনগর বিধানসভা কেন্দ্রেও। সেখানে গিয়ে ধস্তাধস্তিতে জড়ালেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিনি কেন এসেছেন তা নিয়েই বাকবিতন্ডায় জড়ান এক তৃণমূল কাউন্সিলরের সঙ্গে। শেষপর্যন্ত তা ধস্তাধস্তিতে জড়ায়। ঘটনাস্থল ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজ। তাঁর সঙ্গে তর্কাতর্কি জড়ান বরাহনগরের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। এনিয়ে একটি ভিডিও […]

আরও পড়ুন
error: Content is protected !!