তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে প্রায় ৫৫ হাজার ভোটে পরাজিত হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং

 বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন৷ আবার তৃণমূলের টিকিট না পেয়ে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে মাঠে নেমেছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য ব্যারাকপুরে হার মানতে হল অর্জুন সিংকে৷ তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে প্রায় ৫৫ হাজার ভোটে পরাজিত হন তিনি৷ তবে ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে হারিয়ে উঠেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন রাজ্যের সেচমন্ত্রী এবং তৃণমূল প্রার্থী পার্থ […]

আরও পড়ুন

হুগলিতে বিজেপি প্রার্থী লকেটকে হারিয়ে নয়া অধ্যায় ‘রচনা’-র

প্রচারের প্রথম দিন ‘শিল্পের ধোঁয়া’ দেখেছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। সমাজমাধ্যম জুড়ে ‘মিম’-এর বন্যা বয়ে গিয়েছিল। যদিও সেই সবে পাত্তা দেননি রচনা। তিনি দই খেয়ে সিঙ্গুরের গরুর প্রশংসা করেছেন। ফলপ্রকাশের আগের দিনে ‘রিলাক্সড মুড’-এ রচনা জানিয়ে দেন তিনি ভাগ্যে বিশ্বাসী। আর ফল যা-ই হোক, তিনি মেনে নেবেন। মঙ্গলবার ফলঘোষণার […]

আরও পড়ুন

অনুব্রত হীন বীরভূম ও বোলপুর দুই আসনই রইল তৃণমূলের দখলে, জয়ী শতাব্দী রায় ও অসিত মাল

জেলবন্দি অনুব্রত মণ্ডল। তাতেও কুছপরোয়া নেই। বীরভূম রইল তৃণমূলেরই। বিপুল ব্যবধানে জয়ী শতাব্দী রায় ও অসিত মাল। বীরভূমের দুটি আসন বোলপুর ও বীরভূম। সহজেই বীরভূমে জিতেছেন সাংসদ শতাব্দী রায়। আর বোলপুরে বিপুল ব্যবধানে জিতেছেন অসিত মাল। এই নিয়ে চতুর্থবার সংসদে যাচ্ছেন শতাব্দী। অনুব্রত জেলে যাওয়ার পর একটা ‘‌কিন্তু’‌ দেখা দিয়েছিল। অনুব্রতহীন বীরভূমে দুটি আসন জিতিয়ে […]

আরও পড়ুন

মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে হারিয়ে দিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া

মেদিনীপুরে জিতলেন জুন মালিয়া। প্রথম থেকেই মেদিনীপুরের মাটি কামড়ে ছিলেন তিনি। ফলও মিলল হাতে হাতে। তবে প্রবল প্রতিপক্ষ বিজেপির অগ্নিমিত্রা পল তাঁকে একসময় সমস্যায় ফেলে দিয়েছিলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অগ্নিমিত্রাকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন তৃণমূলের এই সৈনিক। নির্বাচনের দিন মনের সুখে আইসক্রিম খেতে দেখা গিয়েছিল জুন মালিয়াকে। তখনই বোঝা গিয়েছিল তিনি নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। […]

আরও পড়ুন

দেড় লক্ষেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী, হার নিশ্চিত জেনে গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, উঠল জয় বাংলা স্লোগান

বসিরহাটে দেড় লক্ষেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। হার নিশ্চিত জেনে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন। উঠল জয় বাংলা স্লোগান। সব মিলিয়ে উত্তেজনা চরমে উঠল। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গাড়ি চেপে দ্রুত এলাকা থেকে চলে যান রেখা পাত্র। এবার প্রশ্ন রেখা কি সন্দেশখালিতে ফিরতে পারবেন?

আরও পড়ুন

অষ্টম রাউন্ড গণনা শেষেই হার স্বীকার বিজেপি প্রার্থী অসীম সরকারের

গণনার শুরু থেকেই বর্ধমান-পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার এগিয়ে ছিলেন। বিজেপির প্রার্থী এখানে অসীম সরকার। আট রাউন্ডের পর ভোটগণনা কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন বিজেপি এজেন্টরা। হার স্বীকার করলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। তিনি বলেন, “সাধারণ মানুষ যা রায় দিয়েছে, তা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।”

আরও পড়ুন

ভগবানগোলা উপনির্বাচনে জয়ী তৃণমূলের রেয়াত হোসেন সরকার, বরাহনগরে এগিয়ে সায়ন্তিকা ব্যানার্জি

লোকসভা ভোটের গণনা চলছে। বাংলায় সবুজ ঝড়ের ইঙ্গিত। এরই মধ্যে ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূলের রেয়াত হোসেন সরকার। ১৮ রাউন্ডের গণনা শেষে তাঁর প্রাপ্ত ভোট ১,০৭,০১৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অঞ্জু বেগম পেয়েছেন ৯১,৪০৩ ভোট। জয়ের ব্যাবধান ১৫,৬১৫। বিজেপি প্রার্থী ভাস্কর সরকার পেয়েছেন ১৭২৬৫ ভোট। এছানড়া উপনির্বাচন হয়েছে বরানগরেও। সেখানে তৃণমূলের সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে লড়াই […]

আরও পড়ুন

বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে ৮০ হাজারেরও বেশি ভোটে হারালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান

বহরমপুরের মাটিতে দুর্দান্ত ইনিংস খেললেন ক্রিকেট মাঠ থেকে উঠে আসা ইউসুফ পাঠান । জয়ের ব্যবধান ৮০ হাজারের বেশি। ১৯৯৯ থেকে বহরমপুরে জিতছেন অধীর রঞ্জন চৌধুরী। একটা সময় লড়েছেন বামেদের বিরুদ্ধে। প্রথমবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত সেভাবে চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়নি। প্রথমবার তিনি সত্যিকারের চ্যালেঞ্জের মুখোমুখি হন ২০১৯ সালে। মুর্শিদাবাদের দুর্গ দখল করতে […]

আরও পড়ুন

কৃষ্ণনগরের জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র

‘বহিষ্কার’ যেন ফিরল ‘পুরস্কার’ হয়ে! সংসদে ফিরছেন মহুয়া মৈত্র। লোকসভা ভোটে জয়ী মহুয়া মৈত্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আবারও সাংসদ হলেন তিনি। হারালেন কৃষ্ণনগরের রাজবধূ অমৃতা রায়কে। তবে কত ভোটে মহুয়ার এই জয়, সেই রিপোর্ট এখনও হাতে আসেনি। ভোটের মুখে নানাভাবে জটিলতার মুখে পড়তে হয়েছিল মহুয়াকে। প্রথমে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। সাংঘাতিক অভিযোগ তুলে […]

আরও পড়ুন

তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে ১ লক্ষ ৪০ হাজার ভোটে পরাজিত বিজেপি নেতা দিলীপ ঘোষ

দু’বারের সাংসদ। একবারের বিধায়ক। সেই তাবড় বিজেপি নেতা পরাজিত হলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে হার বিজেপি নেতা দিলীপ ঘোষের। এ দিন, সকালে পোস্টাল ব্যালটে দেখা যায় দিলীপ ঘোষ এগিয়ে ছিলেন। তবে বেলা গড়াতেই বদলে যায় চিত্র। মার্জিন বাড়াতে শুরু করেন তৃণমূলের কীর্তি। শেষবেলায় ওই লোকসভা কেন্দ্রে শেষ হাসি ধরে রাখল তৃণমূলই। […]

আরও পড়ুন
error: Content is protected !!