দক্ষিণবঙ্গের ৬ জেলায় কালবৈশাখীর সর্তকতা

দক্ষিণবঙ্গের ৬ জেলায় কালবৈশাখীর সর্তকতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আশঙ্কা বজ্রপাতের। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। পার্বত্য এলাকা সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামী দু’ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সর্তকতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে […]

আরও পড়ুন

প্রধানমন্ত্রী মোদির সভার পরেই খড়গপুরে ৩৫ লক্ষ টাকা সহ আটক বিজেপি নেতা

ভোটের মুখে লাখ লাখ টাকা উদ্ধার খড়গপুরে। খড়গপুরের একটি অভিজাত হোটেল থেকে উদ্ধার প্রায় ৩৫ লাখ টাকা। ওই হোটেলে এক বিজেপি নেতার কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভার পরেই এই টাকা উদ্ধারের ঘটনা। ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। এমনকি, ওই নেতাকে প্রধানমন্ত্রীর সভামঞ্চে দেখা গিয়েছে বলেও দাবি তৃণমূলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করে […]

আরও পড়ুন

‘৪ জুনের পরেই অ্যাকশন আরও তীব্র হবে’, দুর্নীতি ইস্যুতে হুঙ্কার প্রধানমন্ত্রী মোদি

পঞ্চম দফা ভোটের আগে পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে  প্রচারসভা সেরে গেলেন নরেন্দ্র মোদি৷ এদিনের সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি৷ আগামী ৪ জুনের পরে নতুন সরকার করার অঙ্গীকারও করতেও দেখা যায় তাঁকে৷ তিনি বলেন, ‘‘৪ জুন কী হতে চলেছে দেখুন। মানুষের সুরক্ষা কবচে ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দেওয়া হয়েছে৷ […]

আরও পড়ুন

সুন্দরবনে চোরাশিকারীদের গুলিতে বনকর্মীর মৃত্যু  

সুন্দরবনে চোরাশিকারীদের গুলিতে প্রাণ হারালেন বনকর্মী অমলেন্দু হালদার। এই ব্যক্তি রায়দিঘির বাসিন্দা ছিলেন। শনিবার সন্ধেয় বোট নিয়ে টহল দিতে বেরিয়েছিলেন। সে সময় বনকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় চোরাশিকারীরা। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় সুন্দরবনের বিদ্যা রেঞ্জে অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। বোটে নিহত বনকর্মীর সঙ্গে ছিলেন আরও ৩জন কর্মী ও বোটের ২ কর্মী। […]

আরও পড়ুন

এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। দুটো কারণে পৃথক ভাবে শোকজ করেছে নির্বাচন কমিশন।কেন এই পদক্ষেপ নিল নির্বাচন কমিশন? জানা গিয়েছে, ৫ মে বিজেপির তরফে যে বিজ্ঞাপনগুলি সংবাদমাধ্যমে দেওয়া হয়েছিল, তার জন্যই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সেই বিজ্ঞাপনগুলি নিয়েই তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। তার পরেই কমিশন এর […]

আরও পড়ুন

সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল গাড়ি, মৃত ২

কলকাতা থেকে ৫ জনের এক পর্যটক দল ভোররাতে শিলিগুড়ি পৌঁছন। কালবিলম্ব না করে শেষরাতেই গাড়ি ভাড়া করে সিকিমের উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে গাড়িটি গড়িয়ে সোজা নদীতে গিয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই পর্যটক দলের একজন ও গাড়ির চালক মারা যান। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন। জানা গেছে, শনিবার ভোররাতেই গাড়িটি পর্যটক দলকে নিয়ে […]

আরও পড়ুন

‘দলের সৈনিক হিসেবে এই লড়াই আমি চালিয়ে যাব’, মমতা নিয়ে খাড়গের হুমকি ফুৎকারে উড়িয়ে পাল্টা জবাব অধীরের

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের পর সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অধীরের মন্তব্যের জন্য। অবশেষে তা এল। মল্লিকার্জুন খাড়গে বলছেন, অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। যা বলব, সেটাই মানতে হবে। না মানলে বেরিয়ে যেতে পারে। পাল্টা অধীর বললেন, এই লড়াই আমি কোনওভাবে থামাতে পারি না। পঞ্চম দফার ভোটের আগে শনিবারের বারবেলায় হাত […]

আরও পড়ুন

‘ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই ইডি-সিবিআই মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অত্যাচার বন্ধ করে দেব’, বড় ঘোষণা মমতার

ইন্ডিয়া জোটের সরকারই যে ক্ষমতায় আসছে, আগেই সেই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় এলেই ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অত্যাচার বন্ধ করে দেবেন তিনি৷ এ দিন আরামবাগের কামারপুকুরের সভা থেকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ চতুর্থ দফার ভোটের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শো-কজের নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিচারপতি নন, বিজেপি প্রার্থী। ভোটের প্রচারে রেরিয়ে ফের মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলদিয়ায় এক সভায় তিনি বলেন, ‘রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়? মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও’? একজন বঙ্গসন্তানের কীভাবে এই ভাষা হাতে পারে’? তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার শোকজ করল […]

আরও পড়ুন

নির্বাচনের মধ্যেই ২০২১ সালের বিধানসভার ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্তে জোর বাড়াল CBI, তৃণমূল নেতাদের বাড়িতে পরপর হানা

লোসকসভা ভোটের মধ্যেই ২০২১ সালে বিধানসভার ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে জোর বাড়াল সিবিআই ৷ দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ বিধানসভা ভোটের পর খুন হয়েছিলেন চাঁদু (ওরফে জন্মেঞ্জয়) দোলাই-এর পরিবারের অভিযোগ। এই মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল তাঁর পরিবার। হাইকোর্টের নির্দেশে এই মামলায় তদন্ত শুরু করে সিবিআই। সেই […]

আরও পড়ুন
error: Content is protected !!