শীতলকুচিতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান

শীতলকুচিতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান অনিমেষ রায় ৷ লালাবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে লালাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায় বাইকে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়, পায়ে গুলি লাগে । তবে কে বা কারা প্রধানকে লক্ষ্য করে গুলি করে সেই বিষয়টি স্পষ্ট নয় […]

আরও পড়ুন

মালদায় বজ্রপাতে মৃত ১১, মৃতদের পরিবারকে ২লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা প্রশাসনের

মালদায় বজ্রপাতে মৃত্যু ১১ জনের। মৃতদের মধ্যে তিন নাবালক ও দুই যুবক রয়েছেন। ঝড়বৃষ্টি দেখে আম বাগানে আম কুড়োতে গিয়েছিলেন তাঁরা। সেই সময় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয় বলে খবর স্থানীয় সূত্রে। মৃতদের মধ্যে এক প্রৌঢ়াও রয়েছেন। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় তাঁর। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন […]

আরও পড়ুন

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৪, আর্থিক সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আজ বৃহস্পতিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। দিঘা বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল ৪ পর্যটকের। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা দইসাই বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায়।  সূত্রে খবর, কাঁথি থেকে একটি বেসরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অপর দিক থেকে নদীয়া জেলা […]

আরও পড়ুন

‘আমি মোবাইল পুকুরে ফেলেননি, আমার কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে, সবটাই সিবিআইয়ের সাজানো ঘটনা’, দাবি জীবনকৃষ্ণ সাহার

সুপ্রিমকোর্টে জামিন পাওয়ার পর সেই জীবনকৃষ্ণ দাবি করলেন, তিনি মোবাইল পুকুরে ফেলেননি! সেই সঙ্গে বিধায়ক জানালেন, তাঁর কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে। সব প্রমাণ দিয়ে দেবেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন জীবন। অভিযোগ উঠেছিল, বিধায়কের বাড়িতে তল্লাশির সময় তিনি মোবাইল দু’টি ছাদ থেকে ছুড়ে পুকুরে ফেলে দিয়েছিলেন। দু’দিন ধরে পাম্প চালিয়ে পুকুর থেকে […]

আরও পড়ুন

হাওড়া স্টেশনে মহিলাকে কুপিয়ে খুন

হাওড়া স্টেশনে কুপিয়ে  খুন। এক মহিলাকে ছুরি মারার ঘটনায় আতঙ্ক। পুলিশ মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই মহিলার। ধারাল অস্ত্র সহ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গোলাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের নাম বালেশ্বর যাদব। বুধবার হাওড়া স্টেশনে এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন

মে মাসের শেষে বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা, আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল

মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। মৌসম ভবন সূত্রে খবর, মে মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হবে। শক্তি বাড়িয়ে ২৪ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ মে […]

আরও পড়ুন

সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করার জন্য বিজেপি নেত্রীকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত

জামিন চাইতে গিয়ে জেলে গেল সন্দেশখালির পিয়ালি দাস ওরফে মাম্পি।  বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়া সঙ্গী পিয়ালী দাস ওরফে মাম্পির বিরুদ্ধে এলাকার মহিলারা লিখিত অভিযোগ দায়ের করেছিল। এই মাম্পি এলাকার মহিলাদের সন্দেশখালি থানায় নিয়ে গিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করানো সহ সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণ এবং  শ্লীলতাহানির মত […]

আরও পড়ুন

‘সিএএ আটকাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়’, চ্যালেঞ্জ অমিত শাহের

চতুর্থ দফার ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। এবার পঞ্চম দফার ভোট গ্রহণ হবে আগামী ২০ মে। তার আগে মঙ্গলবার বনগাঁতে প্রচারে এসে মতুয়া ভোট টানতে ফের সিএএ, নাগরিকত্ব ইস্যুতে শান দিলেন মোদির সেনাপতি অমিত শাহ। প্রচারের শুরু থেকে শেষ পর্যন্তই ছিল নাগরিকত্ব নিয়ে দেশে সম্মানের সঙ্গে বাঁচার অধিকারের কথা। মতুয়াবাসীর সংশয় দূর করতে বনগাঁয় দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সুরে […]

আরও পড়ুন

মক পোলিং চলাকালীন EVM-এর ব্যালট ইউনিট চুরি, হুগলিতে গ্রেফতার বিজেপি এজেন্ট

মকপোলিং ও কমিশনিং চলার সময় EVM-এর ব্যালট ইউনিট চুরির অভিযোগ। গ্রেফতার এক বিজেপির এজেন্ট। ঘটনায় শোরগোল হুগলির শ্রীরামপুর কেন্দ্রে। বিষয়টি নিয়ে বিজেপিকে খোঁচা শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, হুগলির জনাই ট্রেনিং স্কুল চত্বরের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করে নির্বাচন কমিশন। সেখানে থেকে এক ব্যাক্তিকে আটক করে চন্ডিতলা থানার পুলিশ। ধৃত ওই […]

আরও পড়ুন

ভোট মিটলেই ‘রি-পোলের’ দাবি করবো’, ৪র্থ দফার অন্তিম লগ্নে এসে দাবি অধীর রঞ্জন চৌধুরীর

৪র্থ দফার অন্তিম লগ্নে অধীর রঞ্জন চৌধুরীর মুখে শোনা গেল পুনর্নির্বাচনের কথা। ‘আমরা নির্বাচন কমিশনের কাছে রি-পোলের দাবি করবো।  গুটিকয়েক বুথে আমাদের ভোট করতে দেওয়া হয়নি।  ৯ থেকে ১০টি বুথে ছাপ্পা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অধীর চৌধুরী হারুক বিজেপি জিতুক।’ তিনি আরও বলেন, ‘বেশিরভাগটাই শান্তি শৃঙ্খলায় ভোট হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও যাঁরা পুলিশের দালাল […]

আরও পড়ুন
error: Content is protected !!