‘সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি’, সাফ জানালেন প্রধানমন্ত্রী

হাইভোল্টেজ উত্তরবঙ্গের ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বিজেপির নির্বাচনী সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে বিরোধীদের আক্রমণ করার পাশাপাশি, সভার শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী৷ কিন্তু বিজেপির সভা থেকে কেন মমতাকে ধন্যবাদ জানালেন মোদি? মোদি বললেন, ‘আগের বার, অর্থাৎ ২০১৯ সালেও এই একই মাঠে নির্বাচনের সভা করতে এসেছিলাম৷ তখন এক কাণ্ড হয়েছিল৷ […]

আরও পড়ুন

‘কেউ বঞ্চিত হবেন না’, মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা পেলেন চা শ্রমিকরা, আপাতত আন্দোলনের পথ থেকে সরছেন শ্রমিকরা

ঘূর্ণিঝড়ের জেরে ওলটপালট জলপাইগুড়ি, কোচবিহার-সহ বিস্তীর্ণ এলাকা। পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের সুবিধে-অসুবিধের কথা শুনেছেন। বৃহস্পতিবার থেকে তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরু হচ্ছে। তাঁর আগে বুধবার চালসায় চা শ্রমিকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। একেবারে ঘরের মেয়ের মতো পৌঁছে যান চা বাগানের ভিতরে। সেখানে গিয়ে শ্রমিকদের সুবিধা-অসুবিধার কথা শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগান যাওয়ার পথে স্কুলের […]

আরও পড়ুন

বোলপুর-বীরভূমে জয়ের ব্যবধান বাড়বে, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

লোকসভা ভোটে মুখে বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেষ্টগড়ে তৃণমূল জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তিনি। বললেন,  ‘সকলে একজোট হয়ে লড়ছে, তৃণমূলে নেই গোষ্ঠীদ্বন্দ্বও। তৃণমূলের জয়ের ব্যবধান দুটি আসন থেকেই আগামী দিন বাড়বে। বোলপুর থেকেও বাড়বে এবং বীরভূম থেকেও বাড়বে’। বুধবার, তারাপীঠে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর […]

আরও পড়ুন

ছেলেকে সাঁতার কাটা শেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি, হুগলিতে জলে ডুবে মৃত্যু হল বাবা ও ছেলের

ছেলেকে সাঁতার কাটা শেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! পুকুরের জলে ডুবে মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনাটি হুগলি স্টেশনের কাছে কৃষ্ণপুর এলাকার। মৃত বাবা, গোবিন্দ নাগ, বয়স ৩০ বছর, ছেলে গৌরব নাগের বয়স ৭ বছর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোবিন্দ নাগ এলাকার একজন নামকরা রাঁধুনী ছিলেন। রবীন্দ্রনগর কালিতলায় সমর হালদারের বাড়িতে […]

আরও পড়ুন

ভোটের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন অর্জুন সিং, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ ৪ বিজেপি নেতা

বিজেপি যোগের পুরস্কার! ভোটের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন বারাকপুরের প্রার্থী অর্জুন সিং। তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন। হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাচ্ছেন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। তবে আরও ২ জনকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভোটের মুখে মোট চার বিজেপি নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁরা হলেন অর্জুন সিং, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ […]

আরও পড়ুন

‘বিধায়ক থাকলে, তাঁর স্বামী অফিসার থাকতে পারবে না! এটা কোনও খাতায় লেখা আছে’?, বিজেপি সরকারকে তোপ মমতার

বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি লোকসভা ভোটে ৷ কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিমের (সাউথ-ওয়েস্ট) ডিসি আইপিএস সৌম্য রায়কে তাঁর পদ থেকে সরানো হল ৷ মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। উল্লেখ্য, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। তাঁর স্বামী সৌম্য রায় আইপিএস অফিসার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে লাভলী মৈত্রের নাম ঘোষণা হওয়ার পর […]

আরও পড়ুন

‘রাজ্য সরকারই আপনাদের আবাসের ব্যবস্থা করে দেবে’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের বঞ্চনা ও প্রতিহিংসা নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে একহাত নিয়ে তিনি বললেন, সব বঞ্চনার জবাব দেবে বাংলা। মঙ্গলবার বিকেলে ডুয়ার্সের খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্র বঞ্চনা করে যাচ্ছে, কিন্তু রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে, পাশে থাকবে। একশো দিনের কর্মীদের বকেয়া মিটিয়েছি, আমরা পাহাড়বাসীর সমস্যার সমাধানও করব। কেন্দ্রের […]

আরও পড়ুন

‘আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’, ফের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ অধীর রঞ্জন চৌধুরীর

‘আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’’, ফের মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী । মঙ্গলবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ৷ পাশাপাশি বলেন, ‘‘উলুখাগড়াদের সঙ্গে লড়ে আমার পোষাবে না । আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আসুন । কমসে কম খোকাবাবুকে (অভিষেক) […]

আরও পড়ুন

অসুস্থ মদন মিত্রকে দেখতে গেলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

অসুস্থ মদন মিত্রকে দেখতে দক্ষিণেশ্বরের বাড়িতে বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে মদনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি, উপনির্বাচনেলড়াইয়ের জন্য মদনের কাছে সাহস ও আশীর্বাদ চাইলেন সায়ন্তিকা। আগামী ১ জুন রয়েছে বরাহনগরের উপনির্বাচন। এই আবহে মদনের থেকে পরামর্শ নিতে দেখা গেল সায়ন্তিকাকে। দীর্ঘদিন ধরে অসুস্থ কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। অসুস্থ […]

আরও পড়ুন

জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড়ে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গে বিস্তৃর্ণ অঞ্চল। রবিবার, দুর্যোগের রাতেই জলপাইগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে চালসায় থেকে সকালেই আলিপুরদুয়ারে বিপর্যস্তদের দেখতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের কাজে ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেন।সোমবার দুপুরে কপ্টারে আলিপুরদুয়ারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের ঝড়ে ব্যারক ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ারের বেশ কিছু […]

আরও পড়ুন
error: Content is protected !!