উদয়ন গুহ-র গাড়িতে হামলা, অভিযোগের তীর বিজেপির দিকে

দিনহাটা থেকে কোচবিহার যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। অভিযোগ পথে তাঁর কনভয়ে হামলা চলে। কোচবিহারের ঘুঘুমারিতে তাঁর কনভয়ে হামলা চলেছে বলে অভিযোগ। ওই সময়ে এলাকায় মিছিল ছিল বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের। হামলায় মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙেছে। রবিবার সন্ধে ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনার প্রতিবাদে সরব তৃণমূল কর্মী সমর্থকরা। অন্যদিকে বিজেপির অভিযোগ, […]

আরও পড়ুন

জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডবে একাধিক মৃত্যু, বিধ্বস্তদের পাশে দাঁড়াতে রাতেই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কালবৈশাখী ঝড়ের তাণ্ডব উত্তরবঙ্গে। আর তাতেই ঘটল বিপত্তি। জলপাইগুড়িতে কিছুক্ষণের ঝড়েই বিপর্যস্ত হয়ে যায় এলাকা। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, ময়নাগুড়ি-সহ একাধিক এলাকা। ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে চার ব্যক্তির। আহত শতাধিক। জরুরি ভিত্তিতে রবিবার রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বায়ুসেনা থেকে অনুমতি পেতেই দমদম বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বাগডোগরায় […]

আরও পড়ুন

কয়েক মিনিটের কালবৈশাখীতে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, মৃত ৪, আহত ৫০

কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ময়নাগুড়ি সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা। মৃত্যু হয়েছে ৪ জনের, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জনের বেশি। বিকেল হতেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। হটাৎ ঝোড়ো হওয়া এবং শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় ময়নাগুড়ি ব্লকের বার্নিশ ও পুটিমারি এলাকা। বার্নিশ গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায় ব্যাপক […]

আরও পড়ুন

এবার বিরাটিতে নির্মীয়মাণ বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত মহিলা

 উত্তর ২৪ পরগনার বিরাটিতে একটি নির্মীয়মাণ বাড়ির অংশ মাথায় পড়ে বেঘোরে প্রাণ গেল এক মহিলার। ছাদের পাঁচিলের অংশ ভেঙে পড়েছে। রাত ৮টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। শনিবার রাতে উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র কলোনিতে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম কেয়া শর্মা চৌধুরী। এই দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মাথায় ইট […]

আরও পড়ুন

রাজ্যের আরও ২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

রাজ্যের আরও ২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। ঝাড়গ্রাম আসনে প্রার্থী করা হয়েছে ডা প্রণত টুডুকে। আর বীরভূমে তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে পদ্মশিবির প্রার্থী করল সদ্য প্রাক্তন পুলিশকর্তা দেবাশিস ধরকে। এই নিয়ে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪০টিতে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। তবে রাজ্যের আরও দু’টি আসনে এখনও প্রার্থী দেয়নি তারা। এই আসনগুলি হল […]

আরও পড়ুন

দার্জিলিংয়ে বিজেপি বনাম বিজেপি! রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী দলেরই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

বিজেপির আশঙ্কা সত্যি করে শেষ পর্যন্ত পাহাড়ে রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন দলেরই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা৷ এ দিনই মনোয়ন জমা দেওয়ার কথা কার্শিয়ংয়ের বিধায়কের৷ ফলে, দার্জিলিংয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন বিজেপি প্রার্থী৷ রাজু বিস্তাকে প্রার্থী করা নিয়ে পাহাড়ের বিজেপি নেতাদের একাংশের মধ্যেই আপত্তি ছিল৷ দার্জিলিংয়ে প্রার্থী হিসেবে প্রাক্তন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার নামও প্রবল ভাবে […]

আরও পড়ুন

‘বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়’, ফের বেলাগাম দিলীপ ঘোষ

ফের বেলাগাম দিলীপ ঘোষ। ফের কুকথা। শনিবার পূর্ব বর্ধমানের কামনাড়ার গৌর কালীবাড়ি মন্দিরে পুজো দেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পুজো দিয়ে তিনি পুরোহিতের কাছে আর্শীবাদ চেয়ে বলেন, “মাকে বলুন, যাতে বর্ধমান-দুর্গাপুরের সম্মান রাখতে পারি। বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়।” মন্দিরের পূজারী যদিও অবশ্য দিলীপ ঘোষের ‘অনুরোধে’র উত্তরে এই আর্জি তাঁকে […]

আরও পড়ুন

ভূপতিনগর বিস্ফোরণ মামলায় ৮ তৃণমূল নেতাকে নোটিশ দিল এনআইএ

ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতা-কর্মীদের ফের তলব করল এনআইএ। তৃণমূল নেতা, কর্মী-সহ ৮ জনকে ফের নোটিস পাঠাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আগেরদিন গরহাজির হওয়ার ফের নোটিস পাঠিয়ে তলব করল এনআইএ। নিউটাউনে এনআইএ-র অফিসে ফের তলব করা হয়েছে ওই আটজন তৃণমূল নেতা-কর্মীদের।২০২২ সালের ৩ ডিসেম্বর ভূপতিনগরে ওই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় প্রথমে পুলিশ তদন্ত করেছে। পরে […]

আরও পড়ুন

রাজ্যে ২ কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল, বরানগরে সায়ন্তিকা, ভগবানগোলায় রেয়াত

রাজ্যে দুই কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস৷ বরানগরে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল৷ ভগবানগোলায় তৃণমূল প্রার্থী করেছে রেয়াত হোসেন সরকারকে৷ বরানগরে সজল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি৷ ভগবানগোলায় ভাস্কর সরকারকে প্রার্থী করেছে গেরুয়া ব্রিগেড৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকেই পরাজিত হন তিনি৷ এর পর বাঁকুড়ার মাটি আঁকড়ে পড়েছিলেন […]

আরও পড়ুন

লোকসভা নির্বাচনের আগে আশীর্বাদ নিতে মুকুল রায়ের বাড়িতে অর্জুন সিং

বঙ্গ রাজনীতির চাণক্য বলা হত মুকুল রায়কে ৷ কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে বহু দূরে রয়েছেন তিনি৷  চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সেই চাণক্যের আশীর্বাদ নিয়েই ভোটের লড়াই শুরু করার অঙ্গীকার নিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ এদিন কাঁচড়াপাড়ায় তাঁর বাড়িতে পৌঁছে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রায় আধ ঘণ্টা […]

আরও পড়ুন
error: Content is protected !!