পর্যটকেদের জন্য সুখবর, বর্ষবরণে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা

বর্ষবরণে যাঁরা দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছেন বা গিয়েছেন, তাঁদের জন্য সুখবর। বছরের শেষদিন আগামী ৩১ ডিসেম্বর এবং নতুন বছরের প্রথম ও দ্বিতীয় দিন ১ আর ২ জানুয়ারি দার্জিলিং ও কালিম্পংয়ে সামান্য বৃষ্টি হতে পারে। আর উঁচু এলাকায় হতে পারে সামান্য তুষার পাত। শনিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। যার প্রভাবেই হতে পারে বৃষ্টি ও তুষারপাত। তবে দক্ষিণবঙ্গে […]

আরও পড়ুন

‘দলে অশান্তি বরদাস্ত করা হবে না’, উত্তর ২৪ পরগনায় কর্মিসভায় দাঁড়িয়ে কড়া বার্তা মমতার

লক্ষ্য লোকসভা নির্বাচন। তার আগে দলে কোনও রকম মনোমালিন্য বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার, চাকলায় উত্তর ২৪ পরগনার কর্মিসভায় দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা ৫টি আসনে নজর রাখার নির্দেশ স্পষ্ট নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। এই উদ্দেশ্যে তিনি নির্মল ঘোষকে মাথায় রেখে একটি কোর কমিটি গড়ে দেন। লোকসভা নির্বাচনের আগে […]

আরও পড়ুন

বাংলায় একা লড়বে তৃণমূল, দেশে ‘ইন্ডিয়া’, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

লোকসভা ভোটের আগে সংগঠন মজবুতে জোর। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় কর্মিসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই কেন্দ্রকে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। সারা দেশে I.N.D.I.A। তবে বাংলায় বিজেপিকে রুখতে পারে তৃণমূলই। বাংলায় লড়বে তৃণমূল আর দেশে লড়াই করবে ইন্ডিয়া। দেগঙ্গার কর্মিসভা থেকেই চ্যালেঞ্জ মমতাবন্দ্যোপাধ্যায়ের। জোটের সওয়ালে শান দিয়েও বামজমানাকে খোঁচা তৃণমূল সুপ্রিমো।বৃহস্পতিবার চাকলার কর্মী সম্মেলনের মঞ্চ থেকে […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর হাত ধরে চাকলায় উদ্বোধন হল লোকনাথ মন্দিরের একাধিক নির্মাণ

আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ উত্তর ২৪ পরগনার চাকলায় উদ্বোধন হল লোকনাথ মন্দিরের একাধিক নির্মাণ কাজের। প্রতিদিন চাকলাধামে হাজার হাজার মানুষের ভিড় হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এই মন্দিরটি সংস্কার করে ডিসেম্বরেই উদ্বোধন করতে। সেই মোতাবেক কাজও শুরু হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত দু’মাস ধরে পর্যটন দফতর জোরকদমে কাজ শেষ করে। রাজ্যের তত্ত্বাবধানেই এই মন্দির সংস্কারের […]

আরও পড়ুন

কেষ্টপুরে ইডির হানা, উদ্ধার প্রায় ২ কোটি

আবারও শহরে উদ্ধার নগদ টাকা। এবার কেষ্টপুর। রবিন যাদব নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। বুধবার ভোরে কেষ্টপুরের রবীন্দ্র পল্লীতে হানা দিয়েছিল ইডি-র একটি টিম। রবীন্দ্র পল্লীর এ এফ ১৮৯/১ নম্বর বাড়িতে হানা দিয়েছিল ইডি। ওই বাড়িতেই ভাড়ায় থাকতেন রবীন যাদব নামে এক ব্যক্তি। তাঁর সন্ধানে […]

আরও পড়ুন

উত্তরবঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১, আহত ৬

পাহাড়ে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আজ, বৃহস্পতিবার সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে দূরপাল্লার বাসে ধাক্কা একটি বোলেরো গাড়ির। ঘটনায় মৃত ১, আহত ৬ জন। গোটা পরিবার ছিল সেই গাড়িতে। বাগডোগরার গোঁসাইপুরের এশিয়ান হাইওয়ে ২ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতরা […]

আরও পড়ুন

পদ হারিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা

বেশকিছু দিন ধরেই বেসুরো ছিলেন বীরভূমের বিজেপি নেতা অনুপম হাজরা। কখনও দলের নেতাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায়, কখনও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। শেষপর্যন্ত মঙ্গলবার অমিত শাহর বৈঠকের পরই অনুপমকে দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল দল।  তবে চুপ করে থাকার পাত্র নন তিনি। ফের বিস্ফোরক অনুপম। সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা লিখেছেন, ‘পদ থেকে সরাবার তিন […]

আরও পড়ুন

আগামীকাল উত্তর ২৪ পরগণার চাকলা ধামে যাবেন মুখ্যমন্ত্রী

আগামীকাল চাকলা ধামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মন্দির সংষ্কার করে নবরুপে ভক্ত ও পর্যটকদের সামনে হাজির হতে চলেছে৷ আগামিকাল সেই নবরুপের মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তাঁর সফর উপলক্ষ্যে উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসনের আধিকারিকরা ও মন্ত্রী-বিধায়করা বারবার পরিদর্শন সেরেছেন। উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে […]

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমে আগুন

হলদিয়া পেট্রোকেমের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত ৩টে নাগাদ আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল হলদিয়া পেট্রোকেমের আগুন। দমকলের ৮টি ইঞ্জিন এই দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। ক্ষয়ক্ষতির হিসেব এখনও পর্যন্ত জানা যায়নি। জানা গিয়েছে, ন্যাপথা ক্র্যাকার প্ল্যান্টের হিটারে ওই […]

আরও পড়ুন

চালকের তৎপরতায় বিপদের হাত থেকে রক্ষা পেল হাওড়া-বিকানের এক্সপ্রেস

আসানসোলে মেইন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত। মঙ্গলবার সকালে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ওভারহেডের তার ও ইলেকট্রিকের পোল পড়ে যাওয়ায় আসানসোল হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এদিন সকাল ৭টা ২০ নাগাদ এই ঘটনা ঘটে। রেলওয়ে আধিকারিকদের অনুমান, সম্ভবত ডাউন লাইন দিয়ে কোনও মালগাড়ি যখন যাচ্ছিল, তার দরজা খোলা ছিল। সেই খোলা দরজা ওভারহেডের তারের […]

আরও পড়ুন
error: Content is protected !!