মালদার চাঁচোলে বড়দিনে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি

বড়দিনে মালদার চাঁচোলে সোনার দোকানে ডাকাতি। সোমবার সন্ধেয় চাঁচোল বাজারে বন্দুক উঁচিয়ে হানা দেয় ডাকাত দল। স্থানীয় সূত্রে খবর, বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা। মুখ ঢাকা ছিল হেলমেটে। স্থানীয় সোনার দোকানে ঢুকে লুটপাট চালিয়ে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কতীরা। বেরনোর সময় কয়েক রাউন্ড গুলিও চালায় শূন্যে। ঘটনায় আতঙ্ক ছড়ায় বাজারে। সূত্রের খবর, সোনার দোকানের প্রায় সমস্ত গয়না […]

আরও পড়ুন

দুর্গাপুরে মিষ্টির দোকানের বন্ধ গোডাউনে গ্যাস লিক করে মৃত ২, অসুস্থ ৬

দুর্গাপুর থানার উইলিয়াম কেরি সংলগ্ন একটি মিষ্টির দোকানের বন্ধ গোডাউনে মৃত ২। দমবন্ধ হয়ে গুরুতর অসুস্থ আরও ৬। বেসরকারি হাসপাতালে ভর্তি। সকালে দরজা ভেঙে চক্ষু চড়কগাছ  মালিকের। আটজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা। রাতে ঘুমন্ত অবস্থায় কীভাবে মৃত্যু? পুলিশের প্রাথমিক অনুমান গ্যাস লিক করেই দুর্ঘটনা।  দোকান বন্ধের পর ৮ জন কর্মী ও […]

আরও পড়ুন

বড়দিনের আগে সিকিমে তুষারপাতের সম্ভাবনা

সামনেই বড়দিন। ফেস্টিভ মুডে দেশ। আর শীতের মরশুমে বরফে ঢাকা পাহাড় মানেই পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন সিকিম। পর্যটকদের জন্য দুর্দান্ত খবর শোনাল বাংলার আলিপুর আবহাওয়া দফতর। অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, ‘আগামী ২৩ এবং ২৪ তারিখ সিকিমের একাধিক অংশে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।’ অর্থাৎ তুষারপাতের মধ্যেই ক্রিসমাস পালন করতে পারবেন পর্যটকরা। পূর্বাভাস অনুযায়ী, বড়দিনের আগের […]

আরও পড়ুন

পৌষ মেলা উপলক্ষ্যে স্পেশাল ট্রেন

পৌষ মেলা উপলক্ষ্যে স্পেশাল ট্রেন চালাবে রেল। আগামী ২৫, ২৬ এবং ২৭ ডিসেম্বর হাওড়া থেকে রামপুরহাটের মধ্যে চলবে এই বিশেষ ট্রেন পরিষেবা। বর্ষশেষের এই তিনদিন হাওড়া থেকে স্পেশাল ট্রেন সকাল সাতটা ১৫ মিনিটে যাত্রা শুরু করবে। সকাল ১১টা ১০ মিনিটে রামপুরহাট পৌঁছবে। ফিরতি পথে এই তিনদিন দুপুর তিনটেয় বোলপুর থেকে স্পেশাল ট্রেনটি ছাড়বে। সন্ধ্যা সাতটায় […]

আরও পড়ুন

ব্যান্ডেল চার্চের সামনে ভয়ংকর অগ্নিকাণ্ড, ভষ্মীভূত একাধিক দোকান

 সামনেই বড়দিন। সেজে উঠছে ব্যান্ডেল চার্চ।প্রতি বছরই বড় দিনের মেলা বসে ব্যান্ডেল চার্চের সামনে। সেই মেলার সাতটি দোকানে আচমকাই আগুন লেগে যায়। সেই আগুনেই পুরে ছাই হয়ে যায় সব কটি দোকান। প্রতিবারই ছোটদের খেলনা,ইমিটেশন গয়না,চশমা সহ নানা মনোহারি দোকানের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা।  বৃহস্পতিবার রাত একটা ১০ নাগাদ আগুন লাগে।স্থানীয় কালীতলা জেলেপাড়ার বাসিন্দারা জল দিয়ে আগুন […]

আরও পড়ুন

কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৯

কেষ্টপুরে সিলিন্ডার বিস্ফোরণ। বৃহস্পতিবার কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাজারে আগুনে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি দোকান। ঘটনায় আহত ৯। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাজারে আচমকাই আগুন চোখে পড়ে বাসিন্দা ও ক্রেতাদের। বিস্ফোরণের পরই হুলুস্থুল পড়ে যায় বাজারে। বৃহস্পতিবার দুপুরে বন্ধ দোকানে সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর দুর্ঘটনা। এদিন দুপুর সাড়ে […]

আরও পড়ুন

টানা ১৯ ঘণ্টা ধরে তল্লাশির পর বায়রন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার ৭০ লক্ষ টাকা

সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। জয়ের পরই যোগ দিয়েছিলেন তৃণমূলে। গতকাল সাতসকালে সাগরদিগির সেই বিধায়ক বাইরনের বাড়ি সহ তাঁর একাধিক ঠিকানায় হানা দেয় আয়কর দফতর। তবে বাইরন বিশ্বাস একজন বিধায়কই নন, বড় শিল্পোদ্যোগীও বটে। মুর্শিদাবাদের প্রসিদ্ধ বিড়ি শিল্পোদ্যোগী বাবর আলি বিশ্বাসের বড় ছেলে বাইরন বিশ্বাস। জানা গেছে, গতকাল সকালে সামসেরগঞ্জে […]

আরও পড়ুন

সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি, নার্সিংহোম ও কারখানায় আয়কর হানা

সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। জয়ের পরই যোগ দিয়েছিলেন তৃণমূলে। বুধবার সাতসকালে সাগরদিগির সেই বিধায়ক বাইরনের বাড়ি সহ তাঁর একাধিক ঠিকানায় হানা দিল আয়কর দফতর। জানা গেছে, বুধবার সকালে সামসেরগঞ্জে বাইরনের বাড়ি, গোডাউন ও তাঁর হাসপাতালে হানা দেয় আয়কর দফতরের কর্মীরা। ঘিরে ফেলা হয় তাঁর বাড়ি। তার পরই শুরু হয় […]

আরও পড়ুন

২ দিন বন্ধ থাকবে হুগলি নদী জলপথ পরিবহণ পরিষেবা

২ দিনের জন্য বন্ধ এই হুগলি নদী জলপথ পরিবহণ পরিষেবা। আজ, মঙ্গলবার ও আগামীকাল বুধবার এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। এর ফলে অবশ্য যাত্রীরা সমস্যায় পড়েছেন। সকলেই তো আর নিত্যযাত্রী নন। অনেকেই বিষয়টি আগে থেকে জানতেন না। ফলে তাঁরা খুব সমস্যায় পড়ে গিয়েছেন। জেটির বন্ধ কোলাপসিবল গেটের সামনে এসে তাঁরা জানতে চাইছেন, কেন […]

আরও পড়ুন

কাকভোরে আলিপুরদুয়ারে ভাল্লুকের হানা

শীতে আলিপুরদুয়ারের লোকালয়ে ফের ভাল্লুকের হানা। আজ, মঙ্গলবার কাকভোরে আলিপুরদুয়ার-২ ব্লকের মাঝেরডাবরি পঞ্চায়েতের দক্ষিণ ঢালকর গ্রামে একটি ভাল্লুক ঢুকে পড়ে। যার ফলে হইচই শুরু হয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ছুটে যায় বনকর্মীরা। পরে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় ভাল্লুকটিকে।  আপাতত ওই ভাল্লুকটিকে রাজাভাতখাওয়া প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন
error: Content is protected !!