প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ

প্রয়াত মিখাইল গর্বাচেভ ৷ সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন তথা শেষ প্রেসিডেন্ট ৷ ইউএসএসআরের এই নেতার বয়স হয়েছিল ৯১ ৷ মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোর দ্য সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গর্বাচেভ ৷ ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ একটি বিবৃতিতে জানিয়েছেন, তাঁর মৃত্যুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর শোক প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন

পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৩৩

বন্যায় পাকিস্তানে অব্যাহত মৃত্যুমিছিল ৷ ক্রমে ভয়াবহ হচ্ছে প্রতিবেশী দেশের বন্যা পরিস্থিতি৷  বন্যার ক্ষতিগ্রস্ত পাকিস্তানের ১১০ টি জেলা ৷ জুন মাস থেকে এখনও পর্যন্ত বন্যার কারণে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ জখম অথবা ঘরছাড়া হয়েছেন আরও হাজার খানেক মানুষ ৷ জানা গেছে, ১৪ জুন থেকে বৃষ্টি ও বন্যাজনিত কারণে অন্তত ১০৩৩ জনের মৃত্যু হয়েছে […]

আরও পড়ুন

বাসভবনে বন্ধু-বান্ধবদের নিয়ে পার্টিতে মদ্যপ অবস্থায় উদ্দাম নাচের ভিডিও প্রকাশ্যে, ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

 নিজের সরকারি বাসভবনে বন্ধু-বান্ধবদের নিয়ে পার্টি দিয়েছিলেন। সেই পার্টির কিছু উদ্দমতার ভিডিও ও ছবি প্রকাশ্যে আসে। যার জেরে ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। প্রধানমন্ত্রীর ড্রাগ টেস্ট হলেও সেই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে মেরিন। গত মাসে হেলসিঙ্কিতে নিজের বাসভবনে পার্টি দেন প্রধানমন্ত্রী সানা মেরিন। সেই পার্টির কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, […]

আরও পড়ুন

এবার সিঙ্গাপুরে সমকামিতা বৈধ, ঘোষণা প্রধানমন্ত্রীর

সমকামিতা বৈধ হল সিঙ্গাপুরে। খবুই বড় সামাজিক পদক্ষেপ সন্দেহ নেই। সিঙ্গাপুরের রাষ্ট্রীয় টেলিভিশনে সে দেশের এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। সমকামিতা নিষিদ্ধের আইন বাতিল করার ফলে সিঙ্গাপুরে সমকামিতা এবার বৈধতা পেতে চলেছে। দীর্ঘ বিতর্কের পরে এ ঘোষণা করা হল। অনেক লড়াই ও সঙ্কল্পের পরে করতে পারা এই দেশীয় পদক্ষেপকে […]

আরও পড়ুন

বিমানে ঘুমিয়ে পড়লেন দুই পাইলট, গন্তব্যে অবতরণই করতে পারল না যাত্রীরা 

মাঝ-আকাশে একইসঙ্গে ঘুমিয়ে পড়লেন বিমানের দু’জন পাইলট। যার জেরে নির্দিষ্ট সময় গন্তব্যে অবতরণই করতে পারল না সেই বিমান ! এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট মহলে ৷ কীভাবে একইসঙ্গে দুই বিমানচালক ঘুমিয়ে পড়লেন, তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত সোমবার ৷ যে বিমানটির চালকরা ঘুমিয়ে পড়েন, সেটি ‘ইথিওপিয়ান […]

আরও পড়ুন

নিউইয়র্কে মহাত্মা গান্ধি মূর্তি ভাঙল দুষ্কৃতীরা

নিউইয়র্কে মহাত্মা গান্ধির মূর্তিতে ভাঙচুর চালালো একদল দুষ্কৃতী ৷ জানা গিয়েছে, একটি মন্দিরের বাইরে এই মূর্তিটি বসানো ছিল ৷ হাতুড়ি দিয়ে সেখানে হামলা চালানো হয়৷ বিষয়টিকে জাতি বিদ্বেষের ঘটনা হিসেবেই দেখা হচ্ছে৷ ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের সাউথ রিচমন্ড হিল এলাকায় ৷ মার্কিম সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে ৷ প্রথমে অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী হাতুড়ি […]

আরও পড়ুন

কাবুলের মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১, আহত ৩৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২১। কাবুল পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে। গতকাল আফগানিস্তানের রাজধানীতে একটি মসজিদে উপাসকদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ৩৩ জন আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সাংবাদিকদের জানান, “সন্ধ্যার নামাজের সময় মসজিদের ভিতরে বিস্ফোরণটি ঘটে, এতে ঘটনাস্থলেই ২১ জন […]

আরও পড়ুন

ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাবেন আজমির শরিফে

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের সময় বিখ্যাত আজমির শরীফ দরগায় যাবেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ৬ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে থাকবেন বলে মনে করা হচ্ছে। এর আগেও আজমির শরিফে গিয়েছেন তিনি। শেখ হাসিনার ভারত সফরের সময় কানেক্টিভিটি এবং বাণিজ্যের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। উভয় পক্ষই ১৯৬৫-এর আগের রেল […]

আরও পড়ুন

পাকিস্তানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে মৃত ২০

ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে। বাসের সঙ্গে একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০জন। আহত আরও ১০। এদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর। আহতদের মুলতানের নিস্তার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। দুর্ঘটনার খবর দিতে গিয়ে স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, লাহোর , থেকে একটি বাস করাচি যাচ্ছিল। মুলতানের ওপর দিয়ে […]

আরও পড়ুন

ভারতের আপত্তি উড়িয়ে শ্রীলঙ্কা চিনা জাহাজকে প্রবেশের অনুমতি দিল

ভারতের আপত্তি উড়িয়েই ‘গবেষণার কাজে নিযুক্ত’ একটি চিনা জাহাজকে তাদের জলসীমায় ঢোকার অনুমতি দিল শ্রীলঙ্কা সরকার ৷ শনিবারই কলম্বোর তরফে বেজিংকে এই বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে ৷ 

আরও পড়ুন
error: Content is protected !!