```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিজেপির দুই সাংসদ যোগ দিচ্ছেন তৃণমূলে! ইঙ্গিত কুণালের

আগামী ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস অনুষ্ঠান অন্যান্যবারের তুলনায় আলাদা মাত্রা যোগ করবে বলে সূত্রের খবর। জাতীয় স্তরের কয়েকজন নেতা আসতে পারেন বলে সূত্রের খবর। তার উপর বঙ্গ বিজেপির দুই সাংসদ যোগ দিতে চাইছেন তৃণমূল কংগ্রেসে। আর সেটা যদি হয় তাহলে বিজেপির কাছে বড় সেটব্যাক হয়ে দাঁড়াবে। আজ বিজেপির শীর্ষ নেতাদের বৈঠক বসেছিল সায়েন্স […]

আরও পড়ুন

২১ জুলাই বঙ্গ বিজেপির কোনও কর্মসূচিই নেই! ‘গণতন্ত্র হত্যা দিবস’ নিয়ে ভিন্ন সুর শুভেন্দু এবং সুকান্তের মুখে

২১ জুলাই গণতন্ত্রহত্যা দিবস পালনের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দলীয় সেই কর্মসূচি নিয়ে ভিন্নমত পোষণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানালেন, ২১ তারিখ কোনও দলীয় কর্মসূচিই নেই। ২১ থেকে ২৬ জুলাই পর্যন্ত যে কোনও দিন যে কেউ আন্দোলন কর্মসূচি নিতে পারে। যা দেখে রাজনৈতিক মহল বলছে, বঙ্গ বিজেপির নেতৃত্বের মধ্য়ে যে কোনও সংযোগ নেই, […]

আরও পড়ুন

সংখ্যালঘু মোর্চার কর্মীরা আমাদের সম্পদ, বিতর্ক থামাতে শুভেন্দুর মন্তব্য ওড়ালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

 দলের বৈঠকে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে তোলপাড় বিজেপি। তাঁর সাফ কথা, সবকা সাথ সবকা বিকাশ চাই না। কোনও কোনও মহলের মতে খোদ প্রধানমন্ত্রীকেই একেবারে চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা। তবে ওই মন্তব্যের পর শুভেন্দু অধিকারীর দাবি, ‘আমি প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশের ভাবনাকে আন্তরিকভাবে সমর্থন করি’। কিন্তু তাতেও বিতর্ক থামছে না। বাধ্য হয়েই এবার ড্যামেড কন্ট্রোলে […]

আরও পড়ুন

কলকাতায় আক্রান্ত পুলিশ কর্মী, টহলদারির সময়ে হামলা!

 কলকাতায় এবার আক্রান্ত পুলিস। মাথা ফাটল কলকাতা পুলিশের কর্মী দেবাশিস মণ্ডলের। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাস্থল, শোভাবাজারের  দুর্গাচরণ মিত্র স্ট্রিট। বুধবার মহরমে অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনভর শহরের বিভিন্ন জায়গায় টহলদারি চলেছে পুলিশ। বাদ যায়নি শোভাবাজারে নিষিদ্ধপল্লী এলাকাও। সকালে বাইকে চেপে দুর্গাচরণ মিত্র স্ট্রিটে টহল দিচ্ছিলেন দেবাশিস। সেই সময় তাঁর বাইক আটকায় এক মত্ত ব্যক্তি। তারপর তুমুল বচসা। […]

আরও পড়ুন

আগামী মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দুর্গাপুজো। তাই প্রস্তুতির লক্ষ্যে আগামী মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ প্রশাসনের শীর্ষকর্তারা। দুর্গাপুজো কমিটিগুলির কর্তারা তো বটেই, বৈঠকে সর্বধর্মের প্রতিনিধিত্বও থাকবে বলে প্রশাসনিক সূত্রে খবর। উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে কলকাতা […]

আরও পড়ুন

নারদ কাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই

নারদ কাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আগামী ২৯ জুলাই তাঁকে বেঙ্গালুরুর অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, নোটিস পাওয়ামাত্রই ম্যাথু জানিয়েছেন তিনি দেশের বাইরে। তাই হাজিরা দিতে পারবেন না। নারদ মামলার তদন্তে দীর্ঘদিন কোনও অগ্রগতি নেই। নিয়োগ দুর্নীতি, গরু পাচারের মতো কাণ্ডের তদন্তে ব্যস্ত ছিল সিবিআই। নারদ নিয়ে সাম্প্রতিক অতীতে শাসক-বিরোধী […]

আরও পড়ুন

চার বিধায়কের শপথের প্রক্রিয়া নিয়ে বিধানসভার সচিবালয় থেকে এবার চিঠি গেল রাজভবনে

চার বিধায়কের শপথের প্রক্রিয়া শুরুর আর্জি নিয়ে সরাসরি বিধানসভার সচিবালয় থেকে চিঠি গেল রাজভবনে। আবার পরিষদীয় দফতরের তরফেও একটি চিঠি পাঠানো হয়েছে রাজভবনে। প্রথা অনুযায়ী রাজ্যপালের অনুমতি প্রয়োজন শপথ গ্রহণের ক্ষেত্রে। আগামী ২২ জুলাই শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। নতুন চার বিধায়কের শপথ নিয়ে বিন্দুমাত্র গড়িমসি আর যাতে না হয়, তার জন্য প্রথমেই বিধানসভার সচিবালয় থেকে […]

আরও পড়ুন

মহরমে শহরজুড়ে কড়া নিরাপত্তা, ৪ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন

বুধবার মহরম। মহরমে শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ। লালবাজার জানাচ্ছে, এদিন শহরজুড়ে প্রায় ৪ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন থাকছেন। লালবাজারে তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার কলকাতা পুলিশের আওতাভুক্ত এলাকায় প্রায় ২৩০টি ছোট মিছিল এবং ১২টি বড় মিছিল বের হওয়ার কথা রয়েছে। তার জন্য একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। স্পর্শকাতর এলাকাগুলিতে […]

আরও পড়ুন

‘মুখ্যমন্ত্রীর মন্তব্য মানহানিকর বলেনি আদালত’, বিবৃতি মুখ্যমন্ত্রীর আইনজীবীর

রাজ্যপালের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা যাবে না। সি ভি আনন্দ বোসের করা একটি মামলায় মুখ্যমন্ত্রী-সহ তৃণমূলের প্রাক্তন সাংসদ ও বিধায়কদের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। রাজ্যপালের আবেদন মঞ্জুর করে বিচারপতি কৃষ্ণা রাও তাঁর অন্তবর্তী নির্দেশে জানিয়েছেন, রাজ্যপাল সাংবিধানিক পদে রয়েছেন। এই অবস্তায় কোনো অন্তবর্তী নির্দেশ না দিলে যাঁদের বিরুদ্ধে মানহানির অভিযোগ, তাঁদেরকে আরও আপত্তিজনক মন্তব্য […]

আরও পড়ুন

রাজ্যপালের সম্পর্কে কোনও কুকথা নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রসঙ্গে কোনও মানহানিকর বা ভুল মন্তব্য নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-সহ রাজ্যের আরও বাকি তিন তৃণমূল নেতা-নেত্রীকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী ছাড়া বাকি তিনজন হলেন দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার এবং দলের নেতা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও এই নির্দেশ দিয়েছেন। রাজ্যপালের অভিযোগ, মুখ্যমন্ত্রীর […]

আরও পড়ুন
error: Content is protected !!