```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহরমের দিন শান্তিরক্ষায় বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মুখ খুললেন গণপিটুনি নিয়েও

রাত পোহালেই মহরম। অন্যের অসুবিধা না করে উৎসব পালন করুন। রাজ্য়জুড়ে শান্তিতে ধর্মীয় উৎসব পালনের বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।  শান্তি বজায় রাখতে প্রশাসনও কোমর বেঁধে তৈরি বলে জানিয়েছেন সদ্য় দায়িত্ব নেওয়া রাজীব কুমার। মুখ খুললেন গণপিটুনি, কুলতলির সুড়ঙ্গ উদ্ধার নিয়েও। ডিজির বললেন, “আমাদের যে স্লোগান ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এটা মাথায় […]

আরও পড়ুন

পার্ক সার্কাসের রেস্তরাঁয় বিরিয়ানিতে বিষাক্ত রং, ৩ লক্ষ টাকার জরিমানা পুরসভার

কলকাতার বুকে বিক্রি হওয়া খাবার তা কতটা সুরক্ষিত? সাধারণ মানুষের কথা ভেবেই অভিযান চালায় কলকাতা পুরসভা। জানা গিয়েছে, এই অভিযানেই পার্ক সার্কাসের এক নামী রেস্তরাঁর বিরিয়ানিতে বিষাক্ত রঞ্জক ‘মেটানিল ইয়েলো’ পাওয়া গিয়েছে। এরপরেই কড়া পদক্ষেপ করা হয়েছে কলকাতা পুরসভার তরফে। রেস্তরাঁটিকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শহর কলকাতায় বিক্রি হওয়া খাদ্যদ্রব্যের গুণমান যাচাই করার […]

আরও পড়ুন

প্রকাশ্যে দলের যুবনেতাকে থাপ্পড় মারলেন তৃণমূলের মহিলা কাউন্সিলার, ভাইরাল ভিডিও

খাস কলকাতার রাস্তায় তৃণমূল কাউন্সিলর ও যুব সভাপতির মারপিট। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এই দৃশ্য। অস্বস্তিতে শাসকদল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, উত্তর কলকাতার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার প্রকাশ্যে চড় মারছেন তৃণমূলের যুব সভাপতি কেদার সরকারকে। স্থানীয়দের মতে, কেদার এলাকায় সুনন্দার বিরোধী গোষ্ঠীর লোক বলেই পরিচিত। কথা কাটাকাটি হওয়ার কারণেই কেদারকে সুনন্দা চড় মারেন […]

আরও পড়ুন

করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র

 অসুস্থ প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি করোনা আক্রান্ত। জ্বর গা হাত পা ব্যথা-সহ ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে সোমবার ঢাকুরিয়া মনিপাল হাসপাতালে ভর্তি কার হয় তাঁকে। সেখানেই করোনা পজেটিভ ধরা পড়ে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। অর্থমন্ত্রী অমিত মিত্রের করোনা আক্রান্তের খবরে ফের বাড়ছে উদ্বেগ। যদিও প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয়, এমনটাই জানিয়েছেন […]

আরও পড়ুন

কলকাতা পুলিশের ফের বড়সড় রদবদল

রাজীব কুমারকে আবারও রাজ্য পুলিশের ডিজি পদে ফিরিয়েছে রাজ্য সরকার। আর এবার কলকাতার পুলিশের ইন্সপেক্টর পদেও বড়সড় রদবদল। মোট ২০ জন অফিসারকে তাঁদের বর্তমান পদ থেকে পাঠানো হচ্ছে নতুন পদে। ইতিমধ্যে সেই বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। যে সমস্ত অফিসারকে বদলি করা হচ্ছে তাঁরা হলেন, সুমনকুমার দে, জয়ন্ত মুখোপাধ্যায়, বাপ্পাদিত্য নস্কর, জয়ঙ্কবিকাশ মিদ্যা, পার্থপ্রতিম চক্রবর্তী, […]

আরও পড়ুন

ভুয়ো পরীক্ষার্থী রুখতে মাধ্যমিকের রেজিস্ট্রেশনে গাইডলাইন জারি পর্ষদের

মাধ্যমিকের রেজিস্ট্রেশন ত্রুটি মুক্ত করতে এবার গাইডলাইন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে স্কুলগুলিকে একাধিক কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভুয়ো পরীক্ষার্থী রুখতে এই পদক্ষেপ নিয়েছে পর্ষদ। সোমবার, ১৫ জুলাই থেকে শুরু হয়েছে মাধ্যমিকের জন্য অনলাইন রেজিস্ট্রেশন। পর্ষদের কর্তা-ব্যক্তিদের দাবি, গত বছরের অফলাইন রেজিস্ট্রেশনে একাধিক ত্রুটি ধরা পড়েছিল। সেখানে দেখা যায়, বহু স্কুল অন্য শিক্ষা […]

আরও পড়ুন

ভোটপর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হল আইপিএস রাজীব কুমারকে

ভোটপর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হল আইপিএস রাজীব কুমারকে। লোকসভা ভোট ঘোষণার পরেই রাজীবকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ডিজি করা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। জল্পনা ছিল, লোকসভা ভোট ও উপনির্বাচন মিটলেই তাঁকে ডিজি পদে ফেরানো হতে পারে। সেই জল্পনাই সত্যি হল। সঞ্জয়কেও ফিরিয়ে নিয়ে যাওয়া হল ডিজি (দমকল) পদে। লোকসভা ভোটের […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল বোসের মানহানি মামলা শুনানি শেষ, স্থগিত রায়দান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মানহানি মামলা দায়ের করেন। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটি ওঠে। শুনানি শেষ। দুপক্ষের সওয়াল জবাব শুনে কোনও মন্তব্য করেননি বিচারপতি। আপাতত স্থগিত রায়দান। লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। এই […]

আরও পড়ুন

রাজভবনে কোনও বিল আটকে নেই, রাজ্যের অভিযোগ অস্বীকার করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

রাজ্যের পাঠানো বিল আটকে রাখার অভিযোগ অস্বীকার করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের অভিযোগ ছিল, রাজ্যপাল বিধানসভায় পাশ করা আটটি বিল আটকে রেখেছেন দীর্ঘদিন ধরে। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতেই রাজ্যপালের এমন বক্তব্য প্রকাশ্যে এসেছে। রাজ্যপাল বিল আটকে রাখার অভিযোগ অস্বীকার করে উল্টে এনিয়ে রাজ্য সরকারকে দায়ী করেছেন। রাজ্যপাল জানিয়েছেন, রাজ্য […]

আরও পড়ুন

‘সারা ভারতবর্ষের গণতন্ত্র শেষ করে দিয়েছে এঁরা। এখন বিজেপি গণতন্ত্র বাঁচানোর কথা বলছে’,  শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের

আগামী ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালন করবে তৃণমূল কংগ্রেস। সেদিনকেই রাজ্য জুড়ে ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে নন্দীগ্রামের বিধায়ককে চরম কটাক্ষ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের। বিজেপির ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের কর্মসূচি নিয়ে ফিরহাদ বলেন, ‘সারা ভারতবর্ষের গণতন্ত্র শেষ করে দিয়েছে এঁরা। এখন বিজেপি গণতন্ত্র বাঁচানোর কথা বলছে। বাংলায় […]

আরও পড়ুন
error: Content is protected !!