```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আপাতত স্থিতিশীল মুকুল রায়

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে ৷ এবার ভেন্টিলেশনে থেকে বের করে নিউরো আইসিইউতে রাখা হয়েছে প্রবীণ রাজনীতিক মুকুল রায়কে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কাজনক। আপাতত সম্পূর্ণ অক্সিজেন সাপোর্টেই রয়েছেন তিনি। বৃহস্পতিবার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে মুকুল রায়ের। তার পরে পর্যবেক্ষণে থাকাকালীন নতুন করে কোনও সমস্যা দেখা যায়নি বলেও জানাচ্ছেন […]

আরও পড়ুন

উপাধ্যক্ষকে দায়িত্ব কেন দিলেন রাজ্যপাল? এটা অধ্যক্ষকে অসম্মান করা হবে, ‘আমি পারব না’, সাফ জানালেন আশিস বন্দ্যোপাধ্যায়

শপথ জট পিছু ছাড়ছে না দুই নির্বাচিত জনপ্রতিনিধির৷ রাজ্যপাল বৃহস্পতিবার দিল্লি থেকে সকালেই কলকাতা ফিরে আসলেও, শপথ নিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন রাতের দিকে৷ যদিও দুপুরেই বিশেষ অধিবেশন ডেকে বসেছে রাজ্য বিধানসভা। তবে সেই অধিবেশনে শপথ নিয়েই কার্যবিবরণী হবে এমনটাও নয়৷ তবে আজ, শুক্রবার কার্যবিবরণী বৈঠকে যে এই নিয়ে আলোচনা হবে তার ইঙ্গিত আগেই মিলেছিল। এরই মধ্যে […]

আরও পড়ুন

অবশেষে কাটল শপথ জট, চাপে পড়ে পিছিয়ে এলেন রাজ্যপাল!

অবশেষে কাটল সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায় এবং রেয়াত হোসেনের শপথ জটিলতা। নিজের সিদ্ধান্ত থেকেই পিছিয়ে এলেন রাজ্যপাল। বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলেন শপথ বাক্য পাঠ করানোর জন্য। সূত্রের খবর অনুযায়ী, গত ২রা জুলাই দিল্লিতে বসেই রাজ্যপাল এই সিদ্ধান্ত নিয়েছেন। নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের তরফে বারবার অনুরোধ আসায় ডেপুটি স্পিকারকে এই […]

আরও পড়ুন

ঘূর্ণাবর্তের জের, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা জারি

বৃহস্পতিবার সকাল থেকে মেঘখলা আকাশ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশে এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর-পশ্চিম বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত এবং পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশে এবং ঝাড়খণ্ড হয়ে অপর একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। […]

আরও পড়ুন

বাড়িতে পড়ে গিয়ে চোট পেলেন মুকুল রায়, ভর্তি হাসপাতালে

গুরুতর অসুস্থ মুকুল রায়৷ বুধবার রাতেই তড়িঘড়ি কলকাতার অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ সূত্রের খবর, সম্ভবত বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন মুকুল৷ এমনিতেই দীর্ঘদিন ধরে অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল৷ কার্যত গৃহবন্দি অবস্থাতেই ছিলেন তিনি৷ এরই মধ্যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে সমস্যা তৈরি হল৷ গত এপ্রিল মাসেও মুকুল রায়কে এই […]

আরও পড়ুন

লেক গার্ডেন্সের গেস্ট হাউজে সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক

লেক গার্ডেন্সের গেস্ট হাউজে আত্মঘাতী যুবক। সঙ্গে ছিলেন এক তরুণীকে। নিজের মাথায় গুলি করার ঠিক আগে সঙ্গিনীকে গুলি করেছিলেন যুবক। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তরুণীকে। পুলিশ সূত্রে খবর, বজবজের বাসিন্দা রাকেশ কুমার সাউ এবং তাঁর সঙ্গিনী দুপুর দু’টো নাগাদ লেক গার্ডেন্সের ও গেস্ট হাউজে গিয়ে ওঠেন। তাঁরা গেস্ট হাউজের রিসেপশনে নিজেদের দম্পতি পরিচয় দিয়েছিলেন। তিন […]

আরও পড়ুন

পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানি মামলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ পদ্ধতিগত ত্রুটি থাকার কারণে বুধবার কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল এই মামলার শুনানি ৷ পুনরায় মামলা দাখিল করতে নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও ৷ বৃহস্পতিবার হবে ওই মামলার শুনানি ৷ এ দিন বিচারপতি রাও রাজ্যপালের পক্ষে সওয়ালকারী আইনজীবী ধীরজ ত্রিবেদীর কাছে জানতে চান, যে […]

আরও পড়ুন

সাতসকালে হরিশ মুখার্জি রোডে গাছ ভেঙে বিপত্তি, দুমড়ে-মুচড়ে গেল ট্যাক্সি, আহত ১

কলকাতায় সকালেই বিপত্তি। হরিশ মুখার্জি রোডে একটি গাছ আচমকাই ভেঙে পড়ে। সেই গাছের আঘাতে আহত হয়েছেন এক জন সাইকেল আরোহী। পাশাপাশি, রাস্তার উপর দাঁড় করানো একটি ট্যাক্সিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডের রাস্তার ধারের একটি বড় গাছ আচমকাই ভেঙে পড়ে। সে সময় ওই রাস্তা দিয়ে সাইকেলে চেপে […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাই কোর্টে মানহানির মামলা রাজ্যপালের

এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মানহানির মামলা করলেন খোদ রাজ্যপাল। আগামীকাল অর্থাৎ বুধবার বিচারপতি কৃষ্ণা রাও-এর এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে। একাধিক ইস্যুতে রাজ্য-রাজভবনের সংঘাত চলছে। তবে সম্প্রতি উপনির্বাচনে নবনির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে রাজভবন-বিধানসভার জটিলতা আরও বেড়েছে। রাজ্যের শাসকদল ও বিধানসভার স্পিকার জটিলতা কাটাতে নানাভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রাজ্যপাল সিভি […]

আরও পড়ুন

পুর নিয়োগ দুর্নীতিতে দক্ষিণ দমদমের তৃণমূলের প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে চার্জশিট দিল ইডি

পুর নিয়োগ দুর্নীতিতে প্রথম চার্জশিট পেশ করে বিস্ফোরক দাবি করল ইডি। তদন্তকারীরা জানিয়েছেন, করোনাকালে একই দিনে দক্ষিণ দমদম পুরসভায় ২৯ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। সেই সময় পুরপ্রধান ছিলেন পাঁচু রায়। তবে ওই নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে ইডি। চার্জশিট পেশ করে তদন্তকারীরা জানিয়েছেন, ২০২০ সালে করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় […]

আরও পড়ুন
error: Content is protected !!