```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজ মরশুমের শীতলতম দিন!

আরও নামল পারদ।  আজ এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। কলকাতায় রাতের তাপমাত্রা নামল ১৪.৪ ডিগ্রিতে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৪.৬ ডিগ্রি। উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে তেমন কোনও বাধা না থাকায় হু হু করে নামছে পারদ। শুধু তাই নয়, পারাপতনে উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণের জেলাগুলি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুরে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা […]

আরও পড়ুন

বিধানসভা ও নবান্নে ঢোকার নিয়মে আরও কড়াকড়ি

সংসদে ‘হামলা’র ঘটনা জেরে এবার কড়াকড়ি করা হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। বিধায়ক থেকে ভিজিটর, বিধানসভার কর্মী থেকে সাংবাদিক – সবার জন্য আজ, শুক্রবার থেকে লাগু হচ্ছে নয়া নিয়ম। বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এবার থেকে প্রতিটি ভিজিটরকে ‘ফেস রেকগনেশন’ যন্ত্রে নিজের ছবি তুলিয়ে বিধানসভায় প্রবেশ করানো হবে। সংসদে হামলার ঘটনার পর থেকে […]

আরও পড়ুন

এসএসকেএম হাসপাতালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে সিসিটিভিতে আপত্তি হাইকোর্টের

এসএসকেএম হাসপাতালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে সিসিটিভি বসানো নিয়ে আপত্তি তুলল কলকাতা হাইকোর্ট । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বৃহস্পতিবার বলেন, এতে ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকার খর্ব হয়। তাঁর প্রস্তাব, প্রয়োজনে সিআরপি বা সিআইএসএফের মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক বনমন্ত্রীর ঘরের সামনে। ইডিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামিকাল পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি। ইডির আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, […]

আরও পড়ুন

থার্ড লাইনে সমস্যার জেরে দমদম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে বন্ধ মেট্রো পরিষেবা

বৃহস্পতিবার দুপুরে লাইনে বিভ্রাটের খবর মেলা মাত্রই হঠাৎই বন্ধ হয়ে যায় দমদম থেকে দক্ষিনেশ্বরের মেট্রো পরিষেবা ৷ মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, নোয়াপাড়া ও বরানগরের মাঝখানে সমস্যা দেখা দিয়েছে৷ মেট্রোর থার্ড লাইনে এ দিন দুপুর ২ টো ৫ মিনিট নাগাদ সেই সমস্যা চোখে পড়ে৷ তারপর দুপুর ২টো ১৮ মিনিট থেকে পাওয়ার ব্লক করা হয়৷ […]

আরও পড়ুন

রাজ্যসভায় সাসপেন্ড তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, ‘দেখ কেমন লাগে’, বললেন শুভেন্দু অধিকারী

সংসদে নিরাপত্তা তরজার জের। রাজ্যসভায়  সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ‘দেখ কেমন লাগে’, বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  সংসদের হামলার ঘটনায় উত্তাল গোটা দেশ। উত্তপ্ত হয়ে উঠল সংসদের দুই কক্ষও। এদিন রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা। চেয়ারম্য়ান জগদীপ ধনখড়ের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁকে প্রথমে কক্ষত্য়াগের নির্দেশ দেন চেয়ারম্যান। […]

আরও পড়ুন

আজই নিউমার্কেটে হকার নিয়ন্ত্রণ অভিযান

ধর্মতলার নিউমার্কেটের পাঁচতারা হোটেলের সামনের ফুটপাতে হকার নিয়ন্ত্রণ করবে কলকাতা পৌরসভা। জানা গিয়েছে ধর্মতলার নিউমার্কেটে ফুটপাতের দুদিকে নয় এক দিকে বসবে হকার। মাত্র ১১৬ জন নথিভুক্ত হকারকে প্রাথমিকভাবে বসার সিদ্ধান্ত দেওয়া হবে। আজ দুপুরে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং টাউন ভেন্ডিং কমিটির হকার নেতৃত্বরা অভিযানে যাবেন। আদালতের নির্দেশে পাঁচতারা হোটেলের প্রধান ফটকের দুদিকে পাঁচ ফুট […]

আরও পড়ুন

বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশকর্মীর

নাইট ডিউটি ছিল কলকাতা পুলিশের কর্মী অভিজিৎ চক্রবর্তীর(৪০)। ভোরে নিজের স্কুটি চালিয়ে বারাসতে নিজের ঘরে ফিরছিলেন। কিন্তু ভোরের শহরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অভিজিতের। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক লরিটিকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিম বন্দর থানায় কর্মরত ছিলেন অভিজিৎ চক্রবর্তী। গত রাতে তাঁর নাইট ডিউটি ছিল। সেই ডিউটি শেষ হয় আজ […]

আরও পড়ুন

কলকাতায় তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

নিম্নচাপের রেশ কাটতেই বঙ্গে প্রবেশ জাঁকিয়ে শীতের। ভোরবেলাতে কুয়াশায় মোড়া চাদর। বেলা বাড়তেই কুয়াশা কাটিয়ে মিঠে রোদ। কলকাতাতে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শীতের মরসুমে এই প্রথমবার কলকাতার পারদ এতটা নেমেছে। সেক্ষেত্রে আজ অর্থাৎ বুধবার হল কলকাতার এখনও পর্যন্ত সবচেয়ে শীতলতম দিন। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্র ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন […]

আরও পড়ুন

আগামীকাল এসএসকেএম হাসপাতালে হবে মদন মিত্রের অস্ত্রোপচার

গত কয়েকদিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের। নিউমোনিয়া নিয়ে ভর্তি হলেও, পরে তৈরি হয় নতুন বিপত্তি। হাড় ভেঙে গিয়েছে কামারহাটির বিধায়কের। চিকিৎসকেরা তাই বিধায়কের অস্ত্রোপচার করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, বুধবারই হবে তাঁর অস্ত্রোপচার। আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি। বুধবার ট্রমা কেয়ারে অস্ত্রোপচার হবে। গত বৃহস্পতিবার রাতে […]

আরও পড়ুন

প্রাথমিকে ৪২ হাজার নিয়োগ, জেলা ভিত্তিক প্যানেলের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

২০১৬ সালে প্রাথমিকে যে ৪২ হাজার প্রার্থীর নিয়োগ হয়েছিল তার প্যানেল মঙ্গলবার আদালতে জমা দিতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের দাবি প্যানেল হয়েছিল জেলা ভিত্তিক। একইসঙ্গে এই প্যানেল শুধুমাত্র বোর্ডের কাছে রাখার জন্য। এটা জনগণের জন্য প্রকাশ করার কথা আইনে বলা নেই। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ আগামী ২০ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ রিপোর্ট দিয়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!