ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এক মাসের মধ্যে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সপ্তাহের শেষেই কলকাতায় পা রাখবেন তিনি। লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শাহ।জানা গিয়েছে আগামী ২৬ ডিসেম্বর দিনভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। বৃহস্পতিবার দিল্লিতে শাহের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। সাক্ষাতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি […]

আরও পড়ুন

‘বড়দিন এ রাজ্যের অনুষ্ঠান নয়, কেক বিতরণ অনুষ্ঠানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

প্রধান বিচারপতি টিএস টি এস শিবজ্ঞানম বললেন, ‘রাস্তায় আটকে অনুষ্ঠান করা যাবে না। ‘বড়দিন এ রাজ্যের অনুষ্ঠান নয়, রাজ্যের বাইরে গিয়ে করুন। বস্তিতে গিয়ে করুন’। আর মাত্র তিনদিন। সোমবার বড়দিন। যোধপুর পার্কে দুঃস্থ বাচ্চাদের কেক বিতরণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস। ২৩ ডিসেম্বর, শনিবার এই অনুষ্ঠানে থাকার কথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম-সহ আর অনেকেরই। […]

আরও পড়ুন

পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে ৪ শতাংশ ডিএ ঘোষণা

প্রতিবারের মতো এবার পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।শুরু হয়ে গেল কলকাতা ক্রিসমাস উৎসব। ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে পার্কস্ট্রিটে। সঙ্গে ১ জানুয়ারি থেকে রাজ্য সরকার কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ।মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ পাবেন ১৪ লক্ষ সরকারি কর্মচারী, […]

আরও পড়ুন

রান্নার গ্যাস বায়োমেট্রিক হিড়িকে ক্ষুব্ধ নবান্ন

রান্নার গ্যাসের (এলপিজি) ভর্তুকি সঠিক ব্যক্তি পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে বায়োমেট্রিক ছাপ গ্রহণ চালু করেছে কেন্দ্র। তবে এই ক্ষেত্রে বায়োমেট্রিকে ছাপ দেওয়া বাধ্যতামূলক নয়। তা সত্ত্বেও, জরুরি কাজ ফেলে বহু মানুষ দৌড়চ্ছেন গ্যাসের দোকানে বায়োমেট্রিক ছাপ দিতে। এই উৎকণ্ঠা তৈরি হওয়ার জন্য কেন্দ্রকেই কাঠগড়ায় তুলছে রাজ্যের শীর্ষমহল। নবান্নের মতে, এই নিয়ম যে বাধ্যতামূলক […]

আরও পড়ুন

সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা!

আপাতত আকাশ পরিস্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষশেষে বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘূর্ণাবত। উইকেন্ডে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। শহরে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। শীতের লম্বা স্পেল শুক্রবার পর্যন্ত। আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী […]

আরও পড়ুন

‘আমি এভাবে চাকরি পাইয়ে দিতে পারি না, কেঁদে লাভ নেই, কোর্টে যান, মুখ্যমন্ত্রী মানবিক’! চাকরিপ্রার্থীদের বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এদিন বিধাননগরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান এসএলএসটি চাকরিপ্রার্থীরা। তখন প্রাথমিকভাবে তাঁদের আটকে দেয় পুলিশ। এরপর কিছুক্ষণ পরে বাড়ি নীচে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে তাঁকে দেখেই কান্না ভেঙে পড়েন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার ফাঁকেই ফোন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানতে পারেন, একটি মামলা কারণেই নিয়োগ আটকে রয়েছে। বিচারপতি বলেন, ‘আমার কাজের একটা […]

আরও পড়ুন

যাত্রীসাথী অ্যাপে এবার অ্যাম্বুলেন্স পরিষেবা, ভাড়া বেঁধে দিল রাজ্য সরকার

শহরের মধ্যে অ্যাম্বুলেন্স চালকদের দাপট দীর্ঘদিন ধরে চলছে। আর তার জেরে বিপাকে পড়েন রোগীর আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যরা। এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে স্থানান্তরিত করার সময় বড় অঙ্কের টাকা হেঁকে নিজেদের দাপট দেখান অ্যাম্বুলেন্স চালকরা। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, মানুষের অসহায়তার সুযোগ নিয়ে মুনাফা করে। প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলির জন্য রোগীর মৃত্যুও ঘটে। এই পরিস্থিতি বদাতে রাজ্য […]

আরও পড়ুন

টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার চলবে অতিরিক্ত মেট্রো

টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে চলবে অতিরিক্ত মেট্রো। পরীক্ষার্থীদের সুবিধার্থে এই রবিবার সারাদিনে মোট ২৩৪টি ট্রেন চালানো হবে। যেখানে আপে চলবে ১১৭টি ট্রেন, ডাউনেও তাই ১১৭টি।   কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে সকাল ৬টা বেজে ৫০ থেকে শুরু হবে পরিষেবা। আর দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ৬টা বেজে ৫৫ মিনিটে। ওদিকে দক্ষিণেশ্বর থেকে […]

আরও পড়ুন

রাজ্যের বিরুদ্ধে টাকা নষ্টের অভিযোগ নিয়ে নবান্নে শুভেন্দু অধিকারী

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই সময়েই আচমকা নবান্নে হাজির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় বৈঠকেই পরেই পৌনে বারোটা নাগাদ হঠাৎ নবান্নে হাজির হন শুভেন্দু। ৪ জন বিধায়কের সঙ্গে ভিজিটর রুমে প্ল্যাকার্ড হাতে বসেও থাকতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, কেন্দ্রীয় বরাদ্দের খতিয়ান নিয়ে, রাজ্য সরকারের বিরুদ্ধে […]

আরও পড়ুন

লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচিতে থাকছেন না প্রধানমন্ত্রী, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

আগামী ২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত নাও থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল ৷ কিন্তু বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ থাকায় গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে থাকা সাধু-সন্তদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ […]

আরও পড়ুন
error: Content is protected !!