সপ্তমীতে পুজো দেখতে রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

তৃতীয়া থেকে শুরু। দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে আসছেন একের পর এক বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধানের পর সপ্তমীর দুর্গাপুজোয় শহরে অতিথি বাংলার জামাই বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা। কারণ তাঁর স্ত্রী মল্লিকা জন্মসূত্রে বাঙালি। তাঁকে কলকাতা বিমানবন্দরে এসে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। বিমানবন্দরে ঢাক বাজিয়ে স্বাগত জানানো […]

আরও পড়ুন

অসুস্থ হয়ে হাসপাতালে বিকাশ ভট্টাচার্য, বসল পেসমেকার

অসুস্থ রাজ্যসভায় সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হার্টের সমস্যা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল সিপিএম সাংসদকে। পেসমেকার বসেছে। যাদবপুর-সন্তোষপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বিকাশ ভট্টাচার্যের অবস্থা এখন স্থিতিশীল। এদিন বিকেল থেকেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষার পরেই চিকিৎসকেরা […]

আরও পড়ুন

আগামী ২৭ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভালের দিন মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো

আগামী ২৭ অক্টোবর অর্থাৎ কলকাতার রোড রোডে দুর্গাপুজো কার্নিভালের দিন মধ্যরাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা । শুক্রবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্পোরেশনের পক্ষ থেকে। দুর্গাপুজো কার্নিভ্যালের দিন মেট্রোর নর্থ-সাউথ করিডোর অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো রুটে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো ৷ অন্যান্য বছরের মতো এবারও পুজোর […]

আরও পড়ুন

বউবাজারে গৃহবধূকে হত্যা করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার স্বামী

পুজোর মাঝেই হাড়হিম করা ঘটনা শহরে। এক গৃহবধূকে হত্যা করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা বউবাজার এলাকায়। নিহত গৃহবধূর নাম দীপ্তি শুক্লা। ময়নাতদন্ত হতেই ধরা পড়ে আসল সত্য। ঘটনায় মহিলার স্বামীকে আটক করা হয়েছে। তৃতীয়ার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বউবাজারের যদুনাথ দে রোডে। একটি বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়েছেন এক গৃহবধূ বলে জানানো হয় প্রাথমিকভাবে। পরে […]

আরও পড়ুন

‘এফআইআর করতে পারবে না থানা’, যাদবপুর কাণ্ডে হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর

হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন খারিজ করল হাইকোর্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ  দেখানোর সময় পুলিসকে বাধা দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য, বিক্ষোভ দেখানোর দিন নির্দিষ্ট কারওর বিরুদ্ধে কোনও কড়া ভাষা ব্যবহার করেননি শুভেন্দু। সাধারণ ব্যবহারই করেছিলেন। কিন্তু এধরনের পদমর্যাদার মানুষের এভাবে জনসমক্ষে কোনও মন্তব্য করা অনুচিত বলে […]

আরও পড়ুন

তর্পণ সারতে গিয়ে জলে ডুবে মৃত ২, নিখোঁজ ৫

তর্পণ সারতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দু’জনের। মৃতদের মধ্যে একজন হাওড়ার বালি এবং অপরজন পশ্চিম বর্ধমানের কাঁকসার বাসিন্দা। জলে তলিয়ে গিয়েছেন আরও পাঁচজন। শনিবার রাত পর্যন্ত খানাতল্লাশি করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেননি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। নিখোঁজদের মধ্যে চারজন উত্তরপাড়ার হিন্দমোটরের বাসিন্দা। অপরজন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা। তর্পণ পর্বে এদিন শহরের গোয়ালিয়র ঘাটে দু’জন […]

আরও পড়ুন

‘যারা বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না তারাই পুজোর উদ্বোধন করতে আসছে’, নাম না করে অমিত শাহকে কটাক্ষ অভিষেক-এর

উৎসবের সময়ে করাও প্ররোচনায় পা দেবেন না। জাগো বাংলা-র শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে এভাবেই রাজ্যবাসীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।  অন্যদিকে, নাম না করে অমিত শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলা-র ওই অনুষ্ঠানে অভিষেক বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার। উত্সব সবার। বাংলা প্রমাণ করেছে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে মানুষ আনন্দ উপভোগ করে, একসঙ্গে […]

আরও পড়ুন

মহালয়াতে প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর নতুন বই-অ্যালবাম

মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম আলো দাও প্রকাশ পেল। মুখ্যমন্ত্রী জানান, তাঁর অজান্তেই সেই গানটি রেকর্ড হয়ে যায়। পাশাপাশি কবিতা নামের একটি নতুন বইও প্রকাশ পেয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে অনুরোধ করব, পুজোর সময়ে স্টলে বইগুলি রাখুন। একাধিক বই লেখা হয়েছিল। বিশেষ করে যে সব বই থেকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে জানা যাবে। সংগ্রাম, আন্দোলন, দেশ […]

আরও পড়ুন

আজ থেকে শুরু মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল চক্ষুদান

প্রতি বছরই শহরের বিভিন্ন পুজোর উদ্বোধন করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফর থেকে ফেরার পর পায়ের পুরোনো চোটের কারণে মমতার চলাফেরার কিছু ডাক্তারি বারণ আছে। তাই, শারীরিক কারণে তিনি ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন চলতি বছরে। আজ মহালয়া। আর আজ বাড়ি থেকেই ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহালয়া থেকে পর পর তিনদিন কলকাতার অনেকগুলি বড় দুর্গাপুজোর […]

আরও পড়ুন

পুজোয় মুক্তি পাবে ৭১ জন বন্দি, অনুমোদন দিলেন রাজ্যপাল

দুর্গাপুজো উপলক্ষে ৭১ জন বন্দিকে বন্দিমুক্তি করার ছাড়পত্র দিলেন রাজ্যপাল। এই ইস্যু অনেকদিন ধরেই অমীমাংসিত পর্যায়ে ছিল। রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যের তরফে কোনও সন্তোষজনক উত্তর না আসায় এবং রাজ্যপাল দুর্গাপুজোর কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সঙ্গে কথা বলে। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষেও রাজ্যপাল এই সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতি দিয়ে জানাল রাজভবন।

আরও পড়ুন
error: Content is protected !!