```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজও দিনভর বৃষ্টি, আরও ৩ দিন ভারী বর্ষণ একাধিক জেলায়

শনিবার সকালেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থেকে থেকে বৃষ্টি হচ্ছে। যা আজ সারাদিন চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। হাওয়া অফিস জানিয়েছে, শনি এবং রবিবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। শনিবার জলপাইগুড়ি, দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। […]

আরও পড়ুন

নিউটাউনে বিশ্বমানের মল খুলবে লুলু গ্রুপ

দুবাইয়ে এদিন লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বাংলায় শিল্পে বহুজাতিক গোষ্ঠীর আগ্রহ এবং বিনিয়োগের বিষয়গুলি নিয়ে আলোচনা হয় এদিন। লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বলে এদিন ট্যুইটে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বিষয় নিয়ে কথা হয়েছে। নিউটাউনে একটি বিশ্বমানের […]

আরও পড়ুন

কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে অভিষেককে টার্গেট করা হচ্ছে, দাবি তৃণমূলের

কলকাতা হাইকোর্টের তরফে ইডির ইসিআইআর সংক্রান্ত মামলার রায়দান জানতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে তাঁর আইনজীবীদের সঙ্গে কথাবার্তাও বলেছেন তিনি। দিল্লিতে সংসদের বিশেষ অধিবেশন শেষ হওয়ায় আজ, শুক্রবার বিকেলে কলকাতায় ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ইডির দায়ের করা ইসিআইআরের প্রেক্ষিতে কোনও […]

আরও পড়ুন

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে অর্থবহ তথ্য দেখাতে ব্যর্থ ইডি

কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাকফুটে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অর্থবহ তথ্য বা নথি দেখাতে ব্যর্থ ইডি। শর্তসাপেক্ষে রক্ষাকবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও ইডি ECIR বাতিলের আবেদন খারিজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সহযোগিতা করতে হবে ইডি-কে। অভিষেকের করা মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেছিলেন, ‘এই মামলার ক্ষেত্রে মামলাকারী (অভিষেক বন্দ্যোপাধ্যায় ) এবং […]

আরও পড়ুন

পুজোয় চতুর্থী থেকে নবান্নে চালু ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম

রাজ্যে দুর্গাপুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কলকাতা-সহ গোটা রাজ্যে পুজো সামনে রেখে প্রস্তুতি চলছে জোরকদমে। দুর্গাপুজো নিয়ে এবার প্রস্তুতি শুরু করে দিল নবান্ন ৷ পুজোর দিনগুলিতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নবান্নে খোলা হল কন্ট্রোলরুম ৷ সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে নবান্নের এই বিশেষ কন্ট্রোলরুম খোলার কথা ঘোষণা করা হল। কন্ট্রোলরুম চতুর্থীর দিন থেকেই […]

আরও পড়ুন

শুক্রবারই হাইকোর্টে অভিষেকের রক্ষাকবচ মামলায় রায়দান

অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ইডি মামলার রায়দান আগামীকাল শুক্রবার। রায়দান করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিয়োগ মামলায় রক্ষাকবচ পাবেন কিনা,তা আগামিকাল পরিষ্কার হয়ে যাবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। যেদিন ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ছিল দিল্লিতে, সেদিন। ১৩ সেপ্টেম্বর কলকাতায় সিজিও কমপ্লেক্সে ৯ ঘণ্টারও বেশি ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। জেরা যখন শেষ […]

আরও পড়ুন

নাগেরবাজারে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ

কলকাতার নাগেরবাজারের নয়াপট্টি এলাকার একটি বাগানবাড়ি থেকে এক সত্তোরোর্ধ্ব ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, মৃতের নাম কল্যাণ ভট্টাচার্য(৭২)। মঙ্গলবার রাতে ওই বৃদ্ধের সঙ্গে তাঁর আত্মীয়রা ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু বৃদ্ধ ফোন না ধরায় উদ্বিগ্ন পরিজনরা তাঁর বাগানবাড়িতে পৌঁছন। সেখানে তীব্র দুর্গন্ধ ও সদর দরজায় তালা দেখে পুলিসে খবর দেওয়া […]

আরও পড়ুন

এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনের কাজ শুরু

 মানুষের সুবিধার্থে কলকাতা শহরের সব দিকে ঘিরে ফেলা হচ্ছে মেট্রো সংযোগে। নতুন সংযোজন হল ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন যা তৈরি হচ্ছে ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের উল্টো দিকে। ইতিমধ্যে জায়গা বেছে নেওয়া হয়েছে এবং কাজও শুরু করে দেওয়া হচ্ছে। ময়দান অঞ্চল ভারতীয় সেনার অধীনে এবং সেই কারণে অনুমতি পেতে প্রথমে অসুবিধে হয়েছিল, মেট্রোর পক্ষ থেকে জানালেন মুখ্য […]

আরও পড়ুন

কাঁচে চিড়, জরুরি অবতরণ কলকাতা থেকে মুম্বইগামী বিমানের

বুধবার সাত সকালে কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য। বিমান উড়তে না উড়তেই ফের ফিরল এয়ারপোর্টে। কলকাতা থেকে মুম্বইগামী বিমানে সমস্যা। সকালে ওড়ার কিছুক্ষণের মধ্যে জরুরি অবতরণ ওই বিমানের। জানা গিয়েছে, সকালে কলকাতা বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে আকাশে ওড়ার পরই বিমানের জানলার কাচে চিড় লক্ষ্য করা যায়। তৎক্ষণাৎ অভিমুখ ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে ফিরে আসে বিমানটি। বিমানবন্দর সূত্র মারফত খবর, […]

আরও পড়ুন

D.El.Ed-এ ভর্তির নিয়ম আসছে বদল! এ বছর থেকেই বন্ধ অফলাইন অ্যাডমিশন, হাইকোর্টে জানাল পর্ষদ

রাজ্যে নিয়োগ দুর্নীতি একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে শাসকদলের একাধিক নেতামন্ত্রীকে গ্রেফতার করেছে ED-CBI-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। দীর্ঘদিন ধরে জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের ভাবমূর্তি নিয়ে জনমানসে একাধিক প্রশ্ন উঠেছে। এই অবস্থায় ভাবমূর্তি ফেরাতে নড়েচড়ে বসল পর্ষদ। ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নতুন পদক্ষেপ […]

আরও পড়ুন
error: Content is protected !!