```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে শুভেন্দু, হুঁশিয়ারি দিলেন পুলিশকে 

 পুলিশকে ‘সাবধান’ করলেন শুভেন্দু অধিকারী। ‘বিজেপির আন্ডারে কাজ করতে হবে।’ পুলিশকে ঠিক এই ভাষাতেই চরম হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে ডেঙ্গি কার্যত মহামারীর আকার ধারণ করেছে, এই অভিযোগের সামনে রেখে স্বাস্থ্য ভবনে যান শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারী এবং দলীয় বিধায়কদের স্বাস্থ্য ভবনের ভেতরে ঢুকতেন বাধা দেয় পুলিশ। […]

আরও পড়ুন

অধ্যক্ষকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিলেন রাজ্যপাল

ধূপগুড়ি নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অধ্যক্ষকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠের দায়িত্ব দেওয়ায় এই নিয়ে আরও চাপানউতোরের সম্ভাবনা তৈরি হয়েছে। যাকে রাজভবনের সঙ্গে সরকারের বেনজির সংঘাতের আরও এক ধাপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন

ধূপগুড়িতে জয়ী প্রার্থীর শপথগ্রহণ নিয়ে রাজ্যপালকে তোপ বিধানসভার অধ্যক্ষের

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীর নির্মলচন্দ্র রায়ের বিধায়ক পদে শপথ গ্রহণ নিয়ে জটিলতা অব্যাহত। যার রেশ আরও বাড়ল মঙ্গলবার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিধানসভায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশানায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিমানবাবু বললেন, বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে এর আগে রাজ্যপালের এমন আচরণ […]

আরও পড়ুন

ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ নবান্নের

রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সেই কথা মাথাতে রেখেই আজ, সোমবার নবান্নে সবকটি জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হল ডেঙ্গু মোকাবিলায় পুলিসকে কাজে লাগাতে হবে। মূলত এলাকায় জল যাতে না জমে সেই দিকে নজর দিতে সিপি ও এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা […]

আরও পড়ুন

এসএসকেএম হাসপাতালে দালাল চক্র! অভিযানে ‘বড়’ সাফল্য পেল কলকাতা পুলিশ, গ্রেফতার ৩

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালালরাজের অভিযোগ দীর্ঘদিনের। টাকার বিনিময়ে রোগী ভর্তি ও বেড পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ফের রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ দালালরাজের হদিশ। সোমবার এসএসকেএম হাসপাতাল থেকে দালাল সন্দেহে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর ফের একবার রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালাল দৌরাত্ম্য প্রকাশ্যে এল। সোমবার এসএসকেএম হাসপাতালে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা […]

আরও পড়ুন

নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার যাদবপুরে

নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পূর্ব যাদবপুর থানা এলাকার গ্রিন পার্কে। নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে পূর্ব যাদবপুর থানার পুলিশ।  জানা গিয়েছে, ২২ বছরের ওই ছাত্রী আদতে বাঁকুড়ার বাসিন্দা। গত দেড় বছর ধরে গ্রিন পার্কের একটি বাড়িতে ভাড়া হিসেবে ছিল সে। ওই ছাত্রীর সঙ্গে আরও […]

আরও পড়ুন

ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ নবান্নে জেলার ডিএম-দের সঙ্গে জোড়া বৈঠক

রাজ্যের ডেঙ্গি সংক্রান্ত ‘হটস্পট’ এলাকা ক্রমশই বাড়ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি এই চার জেলায় হটস্পট ক্রমশই বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন ও স্বাস্থ্য দফতর। তার জন্যই আজ তড়িঘড়ি জোড়া বৈঠক ডাকা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে হটস্পট ধরে ধরে কথা বলবে নবান্নের শীর্ষ কর্তারা। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা ও […]

আরও পড়ুন

বিদেশ সফরেই ফের বাঁ পায়ে চোট, এসএসকেএমে মুখ্যমন্ত্রী

স্পেন সফর চলাকালীন ফের চোট লেগেছে বাঁ পায়ে। এসএসকেএমে মুখ্যমন্ত্রী। আগামী ১০ দিন তাঁকে চলাফেরা নিয়ন্ত্রণের পরামর্শ দিলেন চিকিৎসকরা। দু’ঘণ্টারও বেশি সময় চলল MRI-সহ বিভিন্ন পরীক্ষা। হাতে আর বেশ সময় নেই। চলতি বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। রাজ্য বিনিয়োগে আনতে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বাংলার শিল্পপতি ও তিন প্রধানের […]

আরও পড়ুন

চাঁদনিচকে ল্যাপটপের দোকানে আগুন, ঘটনাস্থলে ৭টি ইঞ্জিন

চাঁদনিচকে ই-মলের পিছনে একটি বহুতলের ল্যাপটপের দোকানে সন্ধে সাতটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছিল চারটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হচ্ছে। দমকলের পক্ষ থেক জানানো হয়েছে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। পরে আরও কয়েকটি দমকলের ইঞ্জিন পৌঁছয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, শর্ট সার্কিটের ফলে এই ইলেকট্রনিক দোকানে আগুন লেগে […]

আরও পড়ুন

বিদেশ সফর থেকে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

১১ দিনের বাণিজ্য সফর শেষে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১২ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দর থেকে দুবাই রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে স্পেনের রাজধানী মাদ্রিদ-বার্সেলনা হয়ে অবশেষে এগারো দিন পর কলকাতায় ফিরলেন তিনি। সফর সেরে ফেরার পরই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বেশ কয়েকটা কাজ করতে পেরেছি। বড় বড় চুক্তিও হয়েছে।” এছাড়াও […]

আরও পড়ুন
error: Content is protected !!