```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যে আর কোভিড বিধি থাকছে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে আর কোভিড বিধি থাকছে না। বৃহস্পতিবার টেলি সম্মান প্রদান অনুষ্ঠান থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজ থেকে কোভিড বিধি প্রত্যাহার করা হল। যদিও, অনেক আগে থেকেই মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মানার বিষয়গুলি বাসে, ট্রেনে দেখা যাচ্ছিল না। তবুও সরকারি বিধিনিষেধ ছিল। এদিন সেই বিধি নিষেধ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার কথা […]

আরও পড়ুন

যাদবপুরে ‘নকল সেনা’ কাণ্ডে মামলা দায়ের কলকাতা পুলিশের

প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর পর থেকেই সংবাদের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নিত্যদিনই কোনও না কোনও কারণ ঘিরে অশান্ত বিশ্ববিদ্যালয়। এরমধ্যেই বুধবার নতুন করে চাঞ্চল্য ছড়ায় বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষা করতে ফোর্স মোতায়েন করার ইচ্ছা প্রকাশ করে আচমকা বুধবার দুপুরে ভারতীয় সেনার এম্বলেম লাগানো পোশাকে হাজির হন ২৫-৩০ জন। তাদের পক্ষে একজন গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথাও […]

আরও পড়ুন

প্রকাশিত হল ২০১৪ সালের উচ্চ প্রাথমিকে নিয়োগের মেধাতালিকা

দীর্ঘ অপেক্ষার অবসান। ৯ বছর পর প্রকাশিত হল উচ্চ প্রাথমিকে নিয়োগের মেধাতালিকা । ২০১৪ সালের অগাস্ট মাসে হয়েছিল উচ্চ প্রাথমিকে নিয়োগের এই পরীক্ষা । যার ফল ঘোষণা হল বুধবার রাতে । তবে বর্তমানে শূন্যপদ রয়েছে ১৪ হাজার ৩৩৯টি । সেখানে মেধাতালিকায় প্রকাশিত হয়েছে ১৩ হাজার ৩৩৪ জনের নাম । তবে মেধাতালিকা প্রকাশিত হলেও স্বস্তি নেই […]

আরও পড়ুন

এসএসকেএমের হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার ছাত্রীর দেহ

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। তার মধ্যেই ফের রহস্যজনক পড়ুয়া মৃত্যু শহরে। বৃহস্পতিবার সকালে এসএসকেএম-এর হস্টেল থেকে উদ্ধার হল ছাত্রীর দেহ। জানা গিয়েছে ওই ছাত্রী নার্সিং-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। থাকতেন  লিটন হস্টেলে। সূত্রের খবর, বৃহস্পতির সকাল থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আচমকা হস্টেলের শৌচাগার থেকে তাঁকে উদ্ধার করা হয়। সূত্রের খবর, উদ্ধারের সময় যাঁরা উপস্থিত ছিলেন ঘটনাস্থলে তাঁরা […]

আরও পড়ুন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে ফের জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ রাজভবনে বৈঠকের ডাক দিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজভবনে পৌঁছেছেন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। উল্লেখ্য, গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত ১৩ জনকে […]

আরও পড়ুন

অস্ত্রোপচারের পর ফের অসুস্থ, এসএসকেএমে ভর্তি ‘কালীঘাটের কাকু’ 

অস্ত্রোপচারের পর জেলে ফিরেই ফের অসুস্থ হয়ে পড়লেন ‘‌কালীঘাটের কাকু’‌ সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার গভীর রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। জানা গেছে, বুকে ব্যথা নিয়ে তিনি ভর্তি আছেন হাসপাতালে। এর আগে গত মাসে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়। এদিকে, মঙ্গলবার রাতে এসএসকেএমে ঢোকার মুখে ইডি তদন্তের কথা শুনেই মেজাজ হারান লিপ্‌স […]

আরও পড়ুন

পুজো কমিটিগুলির সরকারি অনুদান ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হচ্ছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকী সভা থেকেই মুখ্যমন্তড়ী জানিয়ে দিলেন যে এবার সরকারি অনুদান ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হচ্ছে। সঙ্গে তিনি আশঙ্কাও ব্যক্ত করেন যে, ‘কালকেই জনস্বার্থ মামলা ঠুকে দেবে’। এই আশঙ্কা কিন্তু অমূলক নয়। চলতি সপ্তাহেই এই অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে […]

আরও পড়ুন

ব়্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকারের

ব়্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।  বৈঠক থেকে র‍্যাগিং রুখতে নয়া অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। ২৪ ঘণ্টার জন্য চালু থাকবে হেল্পলাইন নম্বর। রাজ্যের যে কোনও জায়গা থেকে এই নম্বরে অভিযোগ জানানো যাবে। নম্বরটি হল-১৮০০-৩৪৫-৫৬৭৮।

আরও পড়ুন

যাদবপুরে ছাত্রমৃত্যুর আঁচ বিধানসভায়, ওয়াকআউট বিজেপির

এবার যাদবপুরে পড়ুয়ার মৃত্যুর আঁচ এসে পৌঁছল রাজ্য বিধানসভাতেও। আজ এই ইস্যুতে প্রথমে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবের উপর বিরোধী দলনেতাকে ৫ মিনিট বলার সুযোগ দেন। এরপর ৫ মিনিট বরাদ্দ করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর জবাবি ভাষণের জন্য। জবাবি ভাষণে শিক্ষামন্ত্রী রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক অচলাবস্থা তথা এই ঘটনার দায় সম্পূর্ণভাবে রাজ্যপাল […]

আরও পড়ুন

পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যের নিজস্ব সঙ্গীত করার প্রস্তাব

রাজভবন এবং বিজেপি ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে। এর সঙ্গে কোনওভাবেই একমত নয় রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই রাজ্যের পক্ষ থেকে প্রস্তাব নেওয়া হয়েছে এবার থেকে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের একটি নিজস্ব সঙ্গীত করারও প্রস্তাব এসেছে। বিবেচনায় রয়েছে, ‘বাংলার মাটি, বাংলার জল…’ গানটি। সোমবার রাজ্য বিধানসভায় […]

আরও পড়ুন
error: Content is protected !!