যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে ফের জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ রাজভবনে বৈঠকের ডাক দিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজভবনে পৌঁছেছেন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। উল্লেখ্য, গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত ১৩ জনকে […]

আরও পড়ুন

অস্ত্রোপচারের পর ফের অসুস্থ, এসএসকেএমে ভর্তি ‘কালীঘাটের কাকু’ 

অস্ত্রোপচারের পর জেলে ফিরেই ফের অসুস্থ হয়ে পড়লেন ‘‌কালীঘাটের কাকু’‌ সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার গভীর রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। জানা গেছে, বুকে ব্যথা নিয়ে তিনি ভর্তি আছেন হাসপাতালে। এর আগে গত মাসে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়। এদিকে, মঙ্গলবার রাতে এসএসকেএমে ঢোকার মুখে ইডি তদন্তের কথা শুনেই মেজাজ হারান লিপ্‌স […]

আরও পড়ুন

পুজো কমিটিগুলির সরকারি অনুদান ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হচ্ছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকী সভা থেকেই মুখ্যমন্তড়ী জানিয়ে দিলেন যে এবার সরকারি অনুদান ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হচ্ছে। সঙ্গে তিনি আশঙ্কাও ব্যক্ত করেন যে, ‘কালকেই জনস্বার্থ মামলা ঠুকে দেবে’। এই আশঙ্কা কিন্তু অমূলক নয়। চলতি সপ্তাহেই এই অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে […]

আরও পড়ুন

ব়্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকারের

ব়্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।  বৈঠক থেকে র‍্যাগিং রুখতে নয়া অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। ২৪ ঘণ্টার জন্য চালু থাকবে হেল্পলাইন নম্বর। রাজ্যের যে কোনও জায়গা থেকে এই নম্বরে অভিযোগ জানানো যাবে। নম্বরটি হল-১৮০০-৩৪৫-৫৬৭৮।

আরও পড়ুন

যাদবপুরে ছাত্রমৃত্যুর আঁচ বিধানসভায়, ওয়াকআউট বিজেপির

এবার যাদবপুরে পড়ুয়ার মৃত্যুর আঁচ এসে পৌঁছল রাজ্য বিধানসভাতেও। আজ এই ইস্যুতে প্রথমে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবের উপর বিরোধী দলনেতাকে ৫ মিনিট বলার সুযোগ দেন। এরপর ৫ মিনিট বরাদ্দ করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর জবাবি ভাষণের জন্য। জবাবি ভাষণে শিক্ষামন্ত্রী রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক অচলাবস্থা তথা এই ঘটনার দায় সম্পূর্ণভাবে রাজ্যপাল […]

আরও পড়ুন

পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যের নিজস্ব সঙ্গীত করার প্রস্তাব

রাজভবন এবং বিজেপি ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে। এর সঙ্গে কোনওভাবেই একমত নয় রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই রাজ্যের পক্ষ থেকে প্রস্তাব নেওয়া হয়েছে এবার থেকে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের একটি নিজস্ব সঙ্গীত করারও প্রস্তাব এসেছে। বিবেচনায় রয়েছে, ‘বাংলার মাটি, বাংলার জল…’ গানটি। সোমবার রাজ্য বিধানসভায় […]

আরও পড়ুন

হাইকোর্টে অভিষেক মামলার রায় ৫ সেপ্টেম্বর

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে Enforcement Directorate বা ED’র দায়ের করা FIR খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানি শেষ হয়েছে সোমবার। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার রায়দান স্থগিত রাখেন। পরে রাতের দিকে অবশ্য জানানো হয় আগামী ৫ সেপ্টেম্বর এই মামলার রায় দেওয়া হবে। ঘটনাচক্রে সেইদিনই আবার উত্তরবঙ্গের […]

আরও পড়ুন

সোমবারের ইডি হানার পর মঙ্গলবারও শহরের একাধিক জায়গায় সিবিআই হানা

মঙ্গলবারেও অব্যাহত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। সোমবার ইডি হানার পর মঙ্গলবার সকালে শহরে সিবিআই হানা। এদিন সকালে আলুপিরের একটি বহুতলে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর আধিকারিকরা। জানা গিয়েছে, ওই বহুতলের একটি কর্পোরেট সংস্থার অফিসে চলে তল্লাশি। তবে তার কারণ কী তা এখনও জানা যায়নি। তল্লাশিতে তদন্তকারী আধিকারিকদের হাতে কোন তথ্য উঠে আসে, এখন নজর সেদিকেই। […]

আরও পড়ুন

শওকত মোল্লার সম্পত্তি মামলা খারিজ কলকাতা হাইকোর্টে

বড় স্বস্তি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। কলকাতা হাইকোর্টে তাঁর সম্পত্তি নিয়ে দায়ের হওয়া একটি মামলা এদিন খারিজ করে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। মামলাটি দায়ের করেছিলেন আইনজীবী পৃথবিজয় দাস। মামলাটি জনস্বার্থ হিসাবে দায়ের করা হয়েছিল। মামলায় দাবি করা হয়, বিধায়ক পদ পাওয়ার পর মাত্র দু বছরে শওকতের বিপুল পরিমাণে সম্পত্তি বেড়েছে। স্ত্রী, ছেলে, মেয়ে, […]

আরও পড়ুন

যাদবপুরে মাও সংগঠন রয়েছে, এনআইএ তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী

 যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার পর এনআইএ তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, যাদবপুরে মাওবাদী সংগঠনের আধিপত্য রয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দরকার। অভিযুক্তদের বিরূদ্ধে ইউএপিএ ধারা প্রয়োগ করার আর্জিও জানিয়েছেন তিনি। সম্প্রতি, হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন যাদবপুরের এক প্রাক্তনী। সেখানেও তিনি সিবিআই, এনসিবির পাশাপশি এনআইএ তদন্তের দাবি […]

আরও পড়ুন
error: Content is protected !!