মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে ‘পুলিশ’ লেখা গাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা যুবকের

আগ্নেয়াস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে ঢোকার চেষ্টা সশস্ত্র যুবকের! ‘পুলিশ’ লেখা গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা। পুলিশ লেখা ওই গাড়িটির নম্বর WB06U0277। গাড়িতে পুলিশের স্টিকার লাগানো ছিল। হাজরা রোড ও হরিশ মুখার্জি স্ট্রিটের কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়ে গাড়িটিকে আটকায় পুলিশ। চারমাথা মোড়ে পুলিস কিয়স্কের সামনে দিয়েই গাড়িটি নিয়ে জোর করে ঢোকার চেষ্টা করে অভিযুক্ত যুবক। […]

আরও পড়ুন

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর-এর ছাড়পত্র পুলিশকে, রায় হাইকোর্টের

কথায় কথায় কলকাতা হাইকোর্টে মামলা করতে দৌড় দেওয়া বিজেপি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বৃহস্পতিবার বড়সড় ধাক্কা দিয়ে দিল রাজ্যের সেই শীর্ষ আদালত। এদিন সুমন সিংহের করা এক জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ এক অন্তর্বর্তী নির্দেশে জানিয়ে দিল, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে পারবে পুলিশ। শুধু তাই […]

আরও পড়ুন

নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেককে রক্ষাকবচ দিল হাইকোর্ট

একই দিনে জোড়া ঘটনা যা বাংলার গেরুয়া শিবিরের উদ্বেগ যেমন বাড়াল, তেমনি শাসক ধিবিরকে এনে দিল স্বস্তি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করতে পারবে পুলিশ এবং তার জন্য আদালতের কোনও অনুমতি নিতে হবে না। এদিন আবার হাইকোর্ট রাজ্যের নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক […]

আরও পড়ুন

২১ জুলাই সমাবেশে শহর জুড়ে কড়া নিরাপত্তা, থাকছে ৫০০০ পুলিশ

২১ জুলাই উপলক্ষে গোটা কলকাতা শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।মোট ৫০০০ পুলিশ নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণের মূল দায়িত্বে থাকছে। বিশেষ পুলিশ কমিশনার মূল মঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকছেন । এছাড়া দু’জন অতিরিক্ত পুলিশ কমিশনার সহ নিরাপত্তায় মোট ৮ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৩১ জন ডিসি, ৫০ জন এসি, ১৫০ জন ইন্সপেক্টর, ৭৫০ এসআই ও এএসআই। […]

আরও পড়ুন

২১ জুলাই সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

২১ জুলাই-এর শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে শহিদ মঞ্চে পৌছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে ধর্মতলা চত্বরে পৌঁছে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন সায়নী ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের মতো দলের শীর্ষ নেতারা। গীটার বাজানোর চেষ্টাও করেন তিনি।মঞ্চের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার বিষয়টি নিয়েও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। এবং […]

আরও পড়ুন

‘কল্পনাতীত, বর্বর, ভাষা খুঁজে পাচ্ছি না,’ মণিপুর ২ মহিলার ওপর পাশবিক অত্যাচার নিয়ে ক্ষুব্ধ মমতা

 দুই কুকি মহিলাকে নগ্ন করে হাঁটানো ও তাঁদের গণধর্ষণ করার ঘটনা সামনে আসতেই গোটা দেশের মাথা নত হয়ে গিয়েছে লজ্জায়। একই সঙ্গে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে ডবল ইঞ্জিন সরকারের ভূমিকা ও কার্যকারিতাও। পরিস্থিতি এমনই যে মণিপুরের রাজ্যপালকে বলতে হচ্ছে, সে রাজ্যে শান্তি ফেরাতে উদ্যোগী হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই রাজ্যে একমাত্র তিনিই নাকি […]

আরও পড়ুন

মমতা-অভিষেকের বিরুদ্ধে এফআইআর করা হোক, জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রে বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে।  মামলাকারীর দাবি, মুখ্যমন্ত্রী ও ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বক্তব্যের জেরেই রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। উভয়ের জন্য রাজ্যে ৩৫৫ এর পরিস্থিতি তৈরি হয়েছে। দুজনের বিরুদ্ধেই এফআইআর করা হোক, এই আর্জি জানিয়ে বৃহস্পতিবার মামলা করেছেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্য়ায়ের দৃষ্টি […]

আরও পড়ুন

জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামীকাল দুর্যোগের সম্ভাবনা

 মেঘলা আকাশ আর বিক্ষিপ্ত হালকা বৃষ্টিতে অস্বস্তি কাটছে না। তবে আগামী চার থেকে পাঁচ দিন খানিকটা স্বস্তি ফিরতে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর জুড়ে তৈরি ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে উঠেছে। এটিই গভীর নিম্নচাপে পরিণত হবে। […]

আরও পড়ুন

পার্কস্ট্রিটের হোটেলে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার মা-মেয়ে, মৃত ১

পার্কস্ট্রিটের একটি হোটেলে এক মহিলার রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল রাতে কিড স্ট্রিটের ওই হোটেলের একটি ঘর থেকে দুই মহিলাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তাঁরা সম্পর্কে মা-মেয়ে বলে খবর। দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে মাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর অসুস্থ মেয়ের চিকিৎসা চলছে। মৃতের নাম পলি মিত্র। তিনি মেয়েকে নিয়ে ওই […]

আরও পড়ুন

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে প্রচার পেতে পাল্টা কর্মসূচি পথে বঙ্গ বিজেপি

আগামী ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলার দখল নেবে তৃণমূলের কর্মী সমর্থকরা। কাতারে কাতারে মানুষ ওইদিন মহানগরে উপস্থিত হবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে। আর সেদিনেই নিজেদের অস্তিত্ব জানান দিতে এবং প্রচারের আলোয় আসতে পাল্টা কর্মসূচি নিল দিশেহারা বঙ্গ বিজেপি। বুধবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। এদিন কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে এসএন […]

আরও পড়ুন
error: Content is protected !!