```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অশান্তি রুখতে পঞ্চায়েত ভোটের প্রচারে বাইক মিছিলে নিষেধাজ্ঞা জারি করল কমিশন

রাজ্যের পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন। আর প্রথম দিনেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা সামনে এসেছে। সেই আবহে পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ করতে শুক্রবার আরও নির্দেশিকা জারি করল কমিশন। অশান্তি রুখতে রাজনৈতিক দলগুলির বাইক মিছিলে ম্নিষেধাজ্ঞা জারি করলেন রাজ্য […]

আরও পড়ুন

তীব্র গরমের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে এলো স্বস্তির বৃষ্টি

শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘে ঢাকে আকাশ। তারপরেই তীব্র গরমের অবসান ঘটিয়ে বৃষ্টিপাত। তবে হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টিপাত হলেও এখনই তাপমাত্রা এবং অস্বস্তি কমছে না মহানগর ও সংলগ্ন অঞ্চলে। এই ‘আরাম’ সাময়িক। এদিন দুপুরে বৃষ্টি হয়েছে দক্ষিণের বেশ কিছু জেলাতেও। তবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ৭ জেলা- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, […]

আরও পড়ুন

‘মনোনয়নের সময় অপর্যাপ্ত, পুনর্বিবেচনা করুক কমিশন’, পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির 

 পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করার পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। শুক্রবার বিরোধীদের করা মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের। একই সঙ্গে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথাও বলেছেন তিনি। সব বিষয় নিয়ে কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। বৃহস্পতিবার […]

আরও পড়ুন

মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া সম্ভব নয়, জানাল কমিশন

 ‘মনোনয়নপত্র জমা দেওয়া বা তোলার সময় যা দেওয়া হয়েছে এর থেকে অতিরিক্ত সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়’, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে হওয়া বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে । চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। সময় সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। […]

আরও পড়ুন

ন্যাশনাল স্কুল গেমসে সোনা-রুপো-ব্রোঞ্জ জয়ীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় জয়ীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ৬ জুন মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে ৬৬ তম ন্যাশনাল স্কুল গেমস শুরু হয়েছে ৷ চলবে ১৩ তারিখ পর্যন্ত ৷ করোনার সময়ে প্রতিযোগিতা বন্ধ ছিল ৷ ৩ বছর পর এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া ৷ দেশের ১৯ বছরের কম বয়সি পড়ুয়ারা এতে […]

আরও পড়ুন

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ বিজেপি-কংগ্রেস

বৃহস্পতিবার রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা ঘোষণা করেছেন, ৮ জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে ৷ ওই দিন দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তরীয় নির্বাচন হবে ৷ আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৷ চলবে ১৫ জুন পর্যন্ত ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ৷ বিরোধী রাজনৈতিক দলগুলির আইনজীবীদের অভিযোগ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মাত্র […]

আরও পড়ুন

জেলবন্দি কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় সিবিআইয়ের মুখোমুখি প্রেসিডেন্সি জেলের সুপার 

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় এবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী । জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে শুক্রবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়। এদিন নির্ধারিত সময়ের আগেই  নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি। চলছে জিজ্ঞাসাবাদ।  শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেশ কিছুদিন আগেই সিবিআই গ্রেফতার করে হুগলি জেলার যুব তৃণমূল নেতা  কুন্তল ঘোষকে। তিনি […]

আরও পড়ুন

দুই কুস্তিগিরকে চাকরি দিল রাজ্য সরকার

কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে, রাজ্য সরকার করবে না৷ দুই কুস্তিগিরের হাতে চাকরির শংসাপত্র তুলে দিয়ে এভাবেই বার্তা দিল রাজ্য। দিল্লিতে কুস্তিগীরদের ওপর আক্রমণ করা হয়েছে এই অভিযোগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস শিবির৷ এমনকি কুস্তিগিরদের প্রতিবাদ সভায় কলকাতায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী অভিষেক বন্দোপাধ্যায় একাধিক সভা থেকে কুস্তিগিরদের বিরুদ্ধে এই আচরণ নিয়ে বারবার সরব হয়েছেন। […]

আরও পড়ুন

এক দফা নাকি ১৪ দফা, তার উপর নির্বাচন নির্ভর করে না: মহম্মদ সেলিম

পঞ্চায়েত ভোটের বাদ্যি বেজে গিয়েছে বাংলায়। ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। এক দফাতেই নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এক দফাতেই কীভাবে ভোট? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তবে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন, ‘একটি দফায় হচ্ছে, নাকি ১৪টি দফায় হচ্ছে, তার উপর নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি না, […]

আরও পড়ুন

‘পশ্চিমবঙ্গে বিদ্যুৎ যোগানের কোন অভাব নেই’, জানালেন রাজ্যে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ যোগানের  কোন অভাব নেই। গোটা ভারতবর্ষে বিদ্যুৎ উৎপাদনে এই রাজ্য প্রথম। লোড বাড়ার দরুণ, ট্রান্সফরমারে বিভ্রাট ঘটছে। এর দরুন বিদুৎ বিভ্রাট হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন রাজ্যে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন প্রতিনিয়ত রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি প্রচার চালানো হচ্ছে। উদ্দেশ্য একটাই প্রচন্ড তাপপ্রবাহে বিদ্যুতের চাহিদা বেড়েছে। মানুষ […]

আরও পড়ুন
error: Content is protected !!