```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

NIA তদন্তের আর্জি খারিজ, মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আপাতত কেন্দ্রীয়বাহিনী মোতায়েন রাখার নির্দেশ হাইকোর্টের

মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আপাতত কেন্দ্রীয়বাহিনী মোতায়েন থাকবে । বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ । তবে মুর্শিদাবাদের এই ঘটনায় এনআইএ তদন্তের যে আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্যরা, সেই আবেদন এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট । তবে এই বিষয়ে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে বলা হয়েছে, কেন্দ্র সরকার চাইলে স্বতঃস্ফূর্তভাবে পরিস্থিতি খতিয়ে দেখে এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে । পাশাপাশি আদালতের নির্দেশে আরও জানানো হয়েছে, ঘরছাড়াদের ঘরে ফেরাতে ও তাদের পুনর্বাসনের বিষয় বিবেচনা করতে তিন সদস্যের একটি দল গঠন করেছে আদালত । এই দল গঠিত হবে জাতীয় মানবাধিকার কমিশনের একজন, রাজ্য মানবাধিকার কমিশনের একজন ও রাজ্য লিগাল অ্যাড সার্ভিসের একজন সদস্য নিয়ে । তাঁরা আক্রান্তদের অভিযোগ শুনবেন । এখন পর্যন্ত যত এফআইয়ার দায়ের হয়েছে সেগুলো খতিয়ে দেখার পাশাপাশি এলাকা ঘুরে আগামী 15 মে তাদের রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে । রাজ্যকে এই দলের সদস্যদের পরিপূর্ণ সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে আদালত । আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মালদায় গিয়ে আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলতে পারবেন বলে জানিয়েছে হাইকোর্ট । অন্যদিকে শুভেন্দু অধিকারী ধুলিয়ান যাওয়ার যে অনুমতি চেয়েছিলেন সেই বিষয়ে আগামী সোমবার শুনানি করা হবে বলে জানিয়েছে হাইকোর্ট । এদিকে মুর্শিদাবাদের হিংসার ঘটনায় নয় সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করা হয়েছে । বুধবার সন্ধ্যা থেকে সিটের প্রতিনিধিরা তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জে ।

error: Content is protected !!