‘পঞ্চায়েতে কোনও গরমিল ধরা পড়লেই এফআইআর’, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর 

দলের ভাবমূর্তি ফেরাতে এবার কড়া পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্টই নির্দেশ দিয়েছেন, ‘পঞ্চায়েতে কোনও গরমিল ধরা পড়লেই এফআইআর করতে হবে। এমনকী পঞ্চায়েতে যাঁরা দুর্নীতিতে জড়িত তাঁদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে।’ সেই সঙ্গে গ্রামোন্নয়ন প্রকল্পে কীভাবে টাকা খরচ হচ্ছে তার উপরে বাড়তি নজরদারির জন্যও জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। […]

আরও পড়ুন

নিজাম প্যালেসে আনা হল অনুব্রত মণ্ডলকে

গরুপাচার মামলায় শনিবারই আরও চার দিনের সিবিআই হেফাজত হয়েছে অনুব্রত মণ্ডলের ৷ আসানসোলে সিবিআই’য়ের বিশেষ আদালত এদিন এই নির্দেশ দেয় ৷ এরপরেই শনিবার রাত আটটা নাগাদ আসানসোল থেকে কলকাতার নিজাম প্যালেসে অনুব্রতকে নিয়ে আসে সিবিআই ৷ সূত্রের খবর, তাঁকে নিজাম প্যালেসের ১৫ তলায় অ্যান্টি-করাপশন ব্রাঞ্চে লকআপে রাখা হয়েছে ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, এদিন আর […]

আরও পড়ুন

আচমকাই অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হল এসএসকেএমে

প্রেসিডেন্সি সংশোধনাগারে শনিবার দুপুরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি’র হাতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । জেল সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে অনেকটাই । পাশাপাশি কমে গিয়েছে শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও । এসএসকেএম হাসপাতালে ঢোকার সময় এদিন পার্থ বলেন,”শরীর ভালো নেই ।” […]

আরও পড়ুন

জামিন আবেদন খারিজ, অনুব্রতের ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের

গরুপাচার কাণ্ডে ধৃত সিবিআই হেফাজতের মেয়াদ আরও ৪ দিন বাড়ল । আসানসোল সিবিআই কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রতর জামিনের আবেদন এই নির্দেশ দেন । জামিনের আবেদনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী । তাঁর যুক্তি, অনুব্রত প্রভাবশালী ৷ শুধু তিনি একা নয় তাঁর সঙ্গে একটি চক্র কাজ করেছে ৷ এদের প্রত্যেকের হদিশ পেতে অনুব্রত মণ্ডলকে আরও জেরা […]

আরও পড়ুন

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের খোঁজে হাজারিবাগের হোটেলে আয়কর তল্লাশি

হাজারিবাগের একটি হোটেলে তল্লাশি অভিযান চালাল আয়কর দফতর ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তি নাকি ভাণ্ডারা পার্ক এলাকার ওই হোটেলে গিয়েছিলেন ৷ সেই খবর পেয়ে শুক্রবার হোটেলটিতে যান আয়কর দফতরের আধিকারিকরা ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি আইটি দলের পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই হোটেল ছেড়ে চলে যান ৷ এখন […]

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলা করতে নবান্নে খুললো কন্ট্রোলরুম

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা ক্রমশ এগিয়ে আসছে উপকূলবর্তী এলাকার দিকে। আশঙ্কা ভারী বৃষ্টিপাতের। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। দুর্যোগ মোকাবিলা করতে ইতিমধ্যেই নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যোগাযোগের নম্বর ২২১৪৩৫২৬। জানা গিয়েছে, আগামী ২ দিন কন্ট্রোল রুম থেকে জেলাগুলোয় চলবে মনিটরিং। আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূলবর্তী এলাকায় হতে […]

আরও পড়ুন

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে দুর্যোগে আশঙ্কা

দক্ষিণবঙ্গের দুর্যোগের আশঙ্কা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অতি গভীর নিম্মচাপে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের দীঘা-সাগর এলাকার কাছাকাছি চলে এসেছে। যার ফলে আজ, শুক্রবার দুর্যোগ ধেয়ে আসছে দক্ষিণবঙ্গে। উপকূল এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এরই সঙ্গে উপকূল […]

আরও পড়ুন

আদালতে সুকন্যার হাজিরা, টেট পাসের শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ প্রত্যাহার করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

অনুব্রতর মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল সহ ছ’জনের হাজিরার নির্দেশ প্রত্যাহার। প্রত্যাহার টেট পাস সার্টিফিকেট পেশ করার নির্দেশও। নির্দেশ প্রত্যাহার করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় । গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পরই তাঁর মেয়ের স্কুলে চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। তিনি টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই প্রাথমিক স্কুলে চাকরি পেয়ে গিয়েছেন, স্কুলেও যান না, বাডি়তে […]

আরও পড়ুন

‘পাইলট কার, লাল বাতি ব্যবহার করা যাবে না’, মন্ত্রীদের উদ্দেশ্য কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা গ্রেফতার হয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে ইডির হেফাজতে অন্যদিকে পাচার সংক্রান্ত মামলায় সিবিআই গ্রেপ্তার করেছে অনুব্রত মণ্ডলকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদেরকে কড়া বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন, পাইলট কার, লাল বাতি ব্যবহার করতে পারবেন না কোন মন্ত্রী এবং অবশ্যই নিজেদের […]

আরও পড়ুন

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর বৈঠক, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

বৃহস্পতিবার বিকেলে আচমকাই নবান্নে এলেন সুব্রহ্মণ্যম স্বামী ৷ পশ্চিমবঙ্গের শীর্ষ প্রশাসনিক ভবনে তাঁর আগমন ঘিরে শুরু হয় জল্পনা ৷ জানা গিয়েছে যে এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয় ৷ পরে দু’জনের ছবিও প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ছবিটি রিটুইট করেন সুব্রহ্মণ্যম স্বামী ৷ তবে কোনও […]

আরও পড়ুন
error: Content is protected !!