রাজ্যে নয়া নির্বাচনী আধিকারিক হলেন আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল

আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করল নির্বাচন কমিশন। রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল। জানাগ গিয়েছে, তিনি ১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি। নির্বাচনী বিধি অনুযায়ী, মুখ্য নির্বাচনী আধিকারিকের পদের জন্য রাজ্য সরকারকে […]

আরও পড়ুন

বিদেশ সফর শেষে লন্ডন থেকে রওনা হলেন মুখ্যমন্ত্রী, আজই পৌঁছোবেন কলকাতায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর শেষ হয়েছে শুক্রবার। দেশে ফেরার জন‍্য লন্ডন থেকে রওনা দিয়েছেন তিনি। গতকাল লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা (ভারতীয় সময় শনিবার ভোর সাড়ে ৩টে) হিথরো বিমানবন্দর থেকে উড়েছে মুখ্যমন্ত্রীর উড়ান। লন্ডন থেকে দুবাই পৌঁছোবেন তিনি। কয়েক ঘণ্টা সেখানে অপেক্ষার পর দুবাই থেকে এদিন ভারতীয় সময় দুপুরে কলকাতাগামী বিমানে রওনা দেবেন। এদিন […]

আরও পড়ুন

‘সঞ্জয় একাই ধর্ষণ করেছিল নির্যাতিতাকে, আরজি করে গণধর্ষণ হয়নি’, হাইকোর্টে জানাল সিবিআই

শেষমেশ কলকাতা পুলিশের দাবিকেই স্বীকৃতি দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা – সিবিআই। আরজি কর কাণ্ডে কোনও গণধর্ষণের ঘটনা ঘটেনি বলে আগেই দাবি করেছিল কলকাতা পুলিশ। এবার সেই একই কথা বলল সিবিআই! শুক্রবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে এমনটাই জানাল সিবিআই ৷ খুন ও ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশ কতদূর পর্যন্ত তদন্ত করেছিল সেই কেস ডায়েরি সিবিআইকে জমা দেওয়ার […]

আরও পড়ুন

গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং

গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন অর্জুন সিং । ভাটপাড়ায় বোমা-গুলি কাণ্ডের দিনে দু’বার পুলিশ তাঁকে নোটিশ দিয়ে থানায় হাজিরা দিতে বলেছিল ৷ তবে দুটি নোটিশের কোনওটাতেই সাড়া দেননি ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ ৷ তিনি হাজিরা না দেওয়ায় গতকাল জগদ্দল থানার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে এবং কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে । এরপরেই তাঁর গ্রেফতারির […]

আরও পড়ুন

উত্তপ্ত মোথাবাড়ি! মালদার জেলাশাসক-পুলিশ সুপারের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মালদার মোথাবাড়ির ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট । বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই রিপোর্ট দিতে হবে । মালদার মোথাবাড়ির ঘটনায় আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৷ আবেদন জানান, ওই এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনে কেন্দ্রীয় আধা-সামরিক […]

আরও পড়ুন

মাদ্রাসা সার্ভিস কমিশনের পঞ্চম থেকে অষ্টমের নিয়োগে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের 

মাদ্রাসা সার্ভিস কমিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত বৃহস্পতিবার নির্দেশে দিয়েছে, আপাতত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির (আপার প্রাইমারি) শিক্ষক নিয়োগের মূল পরীক্ষার ফলপ্রকাশ করা যাবে না। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে কোনও সমস্যা নেই । কয়েকজন প্রার্থীর হয়ে মামলা লড়ছেন আইনজীবী শামিম আহমেদ। এই মামলায় […]

আরও পড়ুন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোন রাজনৈতিক বক্তিত্ব বা বহিরাগতদের নিয়ে মিটিং-মিছিল করা যাবে না, কড়া নির্দেশ হাইকোর্টের

নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিচ্ছে তা তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দত্তের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে আদালত । পাশাপাশি যাবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও রাজনৈতিক নেতা বা ব্যক্তিত্বকে নিয়ে আপাতত […]

আরও পড়ুন

ভুয়ো ওবিসি শংসাপত্র বিতর্কে কড়া পদক্ষেপ নবান্নের!

ভুয়ো ওবিসি শংসাপত্র ইস্যুতে একের পর এক অভিযোগ জমা পড়ার পর অবশেষে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তদন্তে উঠে এসেছে খড়গপুর ও ব্যারাকপুরের দুই আধিকারিকের নাম, যাদের ইতিমধ্যেই শো-কজ করা হয়েছে। অভিযোগ, এই দুই ইন্সপেক্টর র‍্যাঙ্কের আধিকারিক গত দুই বছরে ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্ত […]

আরও পড়ুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেল তৃণমূলের শিক্ষক নেতার

কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেল তৃণমূলের শিক্ষক নেতার । বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ বুধবার স্পষ্ট জানিয়ে দেয়, শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। এমন ব্যক্তিকে কখনওই চাকরিতে রাখা যায় না। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি। পর্যবেক্ষণ বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। হাওড়ার স্কুলের শিক্ষক এবং তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা শেখ সিরাজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্তের […]

আরও পড়ুন

মৃত প্রোমোটারের বাড়িতে ভুয়ো আয়কর হানা, লক্ষাধিক টাকা ও সোনা লুট করে পালাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, গ্রেফতার CISF ইনস্পেক্টর এবং ৪ কনস্টেবল

রাত ২টো নাগাদ আচমকাই দরজায় ধাক্কার শব্দ। দরজা খুলতেই এক মহিলা সঙ্গে বেশ কয়েকজন ঢুকে পড়ে নিজেদের আয়কর বিভাগের আধিকারিক হিসেবে পরিচয় দিল।বাইরে তখন দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরা কয়েকজন জওয়ান। এদিকে ঘরে ঢুকে যথেচ্ছ লুটপাট চালাল ভুয়ো আয়কর বিভাগের আধিকারিকরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কলকাতার চিনার পার্ক এলাকায়। এক প্রমোটারের বাড়ি থেকে লুট করে পালাল […]

আরও পড়ুন
error: Content is protected !!