কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেল তৃণমূলের শিক্ষক নেতার

কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেল তৃণমূলের শিক্ষক নেতার । বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ বুধবার স্পষ্ট জানিয়ে দেয়, শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। এমন ব্যক্তিকে কখনওই চাকরিতে রাখা যায় না। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি। পর্যবেক্ষণ বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। হাওড়ার স্কুলের শিক্ষক এবং তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা শেখ সিরাজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্তের […]

আরও পড়ুন

মৃত প্রোমোটারের বাড়িতে ভুয়ো আয়কর হানা, লক্ষাধিক টাকা ও সোনা লুট করে পালাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, গ্রেফতার CISF ইনস্পেক্টর এবং ৪ কনস্টেবল

রাত ২টো নাগাদ আচমকাই দরজায় ধাক্কার শব্দ। দরজা খুলতেই এক মহিলা সঙ্গে বেশ কয়েকজন ঢুকে পড়ে নিজেদের আয়কর বিভাগের আধিকারিক হিসেবে পরিচয় দিল।বাইরে তখন দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরা কয়েকজন জওয়ান। এদিকে ঘরে ঢুকে যথেচ্ছ লুটপাট চালাল ভুয়ো আয়কর বিভাগের আধিকারিকরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কলকাতার চিনার পার্ক এলাকায়। এক প্রমোটারের বাড়ি থেকে লুট করে পালাল […]

আরও পড়ুন

জেলায় জেলায় চড়ছে পারদ, সপ্তাহান্তে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস!

কলকাতা থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চড়ছে পারদ। কয়েকদিন আগেও বাতাসে হালকা ঠান্ডার আমেজ ছিল, কিন্তু এখন তাও উধাও। চড়া রোদ, শুকনো বাতাস আর ক্রমশ উষ্ণ হতে থাকা আবহাওয়া ইঙ্গিত দিচ্ছে গ্রীষ্মের আগমনের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও বাড়বে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে গরমের দাপট আরও বাড়তে পারে। বুধবার […]

আরও পড়ুন

রামনবমীতে বিশেষ নজরদারির ব্যবস্থা, মোতায়েন থাকবে ৫ হাজার পুলিশ

রামনবমী ঘিরে সাজোসাজো রব লালবাজারে ৷ আগামী 6 এপ্রিল রামনবমীর দিন মহানগরের নিরাপত্তা আঁটোসাঁটো করতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে কলকাতা পুলিশে ৷ অতিরিক্ত বাহিনী মোতায়েন থেকে অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের নীল নকশাও তৈরি করে ফেলেছেন লালবাজারের শীর্ষকর্তারা ৷ যদিও এই নিয়ে কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিকই মুখ খুলতে নারাজ ৷ যুগ্ম নগরপাল পদের এক আধিকারিক বলেন, […]

আরও পড়ুন

রাজ্যে বাতিল হল ৬০০ এপিক কার্ড, ভূতুড়ে ভোটার ইস্যুতে শুক্রবারে সর্বদল বৈঠক

ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার চিহ্নিত করার প্রক্রিয়ায় বাতিল হল ৬০০ এপিক কার্ড ৷ আগেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্য প্রায় ১০ হাজার ডুপ্লিকেট এপিক কার্ড রয়েছে ৷ এবার সেখান থেকে ছ’শো এপিক নম্বর বাতিল করল কমিশন ৷ জানা গিয়েছে, এই একই এপিক নম্বরের কার্ড রয়েছে হরিয়ানার ভোটারদের নামে ৷ এরই মধ্যে 28 মার্চ অর্থাৎ, শুক্রবার […]

আরও পড়ুন

আগামী ১ এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ, বিজ্ঞপ্তি জারি নবান্নের, সুপ্রিমকোর্টে ফের পিঁছল মামলার শুনানি

বাজেট বক্তৃতার সময়েই রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ (মহার্ঘ ভাতা) বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ১ এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে হল ১৮ শতাংশ। পেনশনভোগীরাও সুবিধা পাবেন। তাঁদেরও ডিআর (মহার্ঘ ত্রাণ) বৃদ্ধি পেয়ে হবে ১৮ […]

আরও পড়ুন

আজ থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্র, সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির হাত ধরে যে হালকা ঠান্ডার আমেজ ফিরে এসেছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করেছে ৷ সোমবার রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে ছিল ৷ কিন্তু, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী তিন দিন বঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই ৷ তবে শুক্র-শনিবার উত্তরবঙ্গের উপরের দু-তিন জেলাতে হালকা বৃষ্টির সমান সম্ভাবনা রয়েছে […]

আরও পড়ুন

ফের চালু হোক লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা, লন্ডনের ভারতীয় হাই-কমিশনে আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের

লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু হোক। সোমবার লন্ডনের হাই কমিশনে ভাষণ দিতে গিয়ে এমনই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, লন্ডনের থেকে বাংলা বেশি দূরে নয়। কিন্তু একটা সরাসরি বিমান চাই। মুখ্যমন্ত্রীর কলকাতা থেকে লন্ডন উড়ে যাওয়ার আগেই ঘটে দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের জেরে হিথরো বিমানবন্দরের বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। যে […]

আরও পড়ুন

রাজ্যের মুকুটে নয়া পালক, সেরার শিরোপা পেল কলকাতা মেডিক্যাল কলেজে এবং দ্বিতীয় এসএসকেএম, ICMR-এর স্বীকৃতিতে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের মুকুটে নয়া পালক। কলকাতা মেডিক্যাল কলেজকে পূর্ব ভারতের সেরা মেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠানের স্বীকৃতি দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম হাসপাতাল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে এ কথা জানিয়েছেন।  এই মুহূর্তে লন্ডন সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি এই বার্তা দিয়েছেন। মমতা […]

আরও পড়ুন

ফের উত্তপ্ত সিজিও চত্বর, সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে সিবিআইয়ের দপ্তরে অভিযান ডাক্তার-নার্সদের

 সাত মাস পেরিয়েছে, অথচ এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেনি সিবিআই। ‘আর কবে?’ প্রশ্ন তুলে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ফের সিজিও কমপ্লেক্স অভিযানে চিকিৎসক, নার্সরা। সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে এ দিন সল্টলেকে সিবিআইয়ের অফিস সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক সিনিয়র চিকিৎসক-নার্সদের সংগঠনের। এই অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তা নিশ্চিত করতে সোমবার সিজিও কমপ্লেক্সের […]

আরও পড়ুন
error: Content is protected !!