```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আরজিকর কাণ্ডের জন্য নয়, নবান্ন অভিযান নিয়ে এবার কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

 গত ২৭ অগাস্টের নবান্ন অভিযান নিয়ে এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী দু’সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কমিশনের। নবান্ন অভিযানের দিন কলকাতা তো বটেই, হাওড়াতেও আক্রান্ত হয়েছিল পুলিশ। সাংবাদিক সম্মলনে লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘যেরকম প্রমাণ পাব, সেরকম ব্যবস্থা নেব’। প্রসঙ্গত, ২৭ তারিখের নবান্ন […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে আখের ক্ষেতে টেনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, পুলিশে অভিযোগ করা যাবে না বলে জারি ফরমান, অপমানে আত্মঘাতী নির্যাতিতা

ধর্ষণের ঘটনার পর পুলিশে না যাওয়ার ফরমান জারি করে স্থানীয় পঞ্চায়েত। পরের দিনই অপমানে ‘আত্মাহুতি’ নির্যাতিতা কিশোরীর। যোগীরাজ্যের এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে। উন্নাও, হাতরাসের ভয়ঙ্কর স্মৃতি উস্কে ফের হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকল  উত্তরপ্রদেশে। বিজেপি শাসিত এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যের বেরিলিতে নবম শ্রেণির এক ছাত্রীকে আখের খেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের […]

আরও পড়ুন

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হেনস্তার চেষ্টা, তড়িঘড়ি সাসপেন্ড অধ্যাপককে

আরজি করে চিকিৎসক-পড়ুয়ার হত্যার ঘটনায় উত্তপ্ত রাজ্য তথা দেশ ৷ এই আবহে ছাত্রীর কাছ থেকে যৌন হেনস্তার অভিযোগ পেতেই তড়িঘড়ি দিল্লির এক অধ্যাপককে সাসপেন্ড করল কলেজ কর্তৃপক্ষ ৷ ঘটনাটি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ৷ কর্তৃপক্ষ একটি অর্ডার জারি করে অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করার কথা জানিয়েছে ৷ ওই অর্ডারে জানানো হয়েছে, অধ্যাপকের বিরুদ্ধে ওঠা এই […]

আরও পড়ুন

বাচ্চাদের মার্শাল আর্ট শেখালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় বেরিয়ে বাচ্চাদের মার্শাল আর্ট শিখিয়ে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার ‘জাতীয় ক্রীড়া দিবস’-এ সেই মার্শাল আর্টেরই ভিডিও-ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল কংগ্রেস। আর তা নিয়ে ফের একবার চর্চায় রাগা। ১৪ জানুয়ারি মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সূচনা করেছিলেন রাহুল। দু’মাস ঘুরে সেই যাত্রা শেষ হয়েছিল মুম্বইয়ে। এই যাত্রা চলাকালীন […]

আরও পড়ুন

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি গুজরাতে, মৃতের সংখ্যা বেড়ে ২৮

বৃষ্টি কিছুতেই থামছে না গুজরাতের উপকূলবর্তী জেলাগুলিতে। এরফলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে রাজ্যে। ইতিমধ্যেই বানভাসি দেবভূমি দ্বারকা, জামনগর, ভদোদরা, পোরবন্দর সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা। এরইমধ্যে কপালে ভাঁজ ফেলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।  আরব সাগরে নিম্নচাপের ফলে গুজরাতে আরও বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠতে পারে।  গত তিনদিনে বন্যায় রাজ্যে এখনও […]

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশে ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণে অভিযুক্ত বাবা

একটি শিশু, একটি মেয়ে তার সুরক্ষার জন্য ছোট থেকে যাঁর উপর সবচেয়ে বেশি ভরসা করে, সেই মানুষটি হল তার বাবা ৷ কিন্তু, সেই বাবাই যখন তাকে ধর্ষণ করে, তখন সেই মেয়েটি কার কাছে নিজেকে সুরক্ষিত মনে করবে, কাকেই বা বিশ্বাস করবে ! বিপদ-আপদ থেকে আগলে রাখার পরিবর্তে বাবাই যখন আড়াই-তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করছে […]

আরও পড়ুন

মেঘালয়ে বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা

মেঘালয় বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা। বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার সচিবালয় থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একমাত্র কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডোর সমর্থন নিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে নতুন যাত্রা শুরু করল বাংলার শাসকদল। খবরটি নিজেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে মুকুল সাংমাকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। […]

আরও পড়ুন

‘পশ্চিমবঙ্গে গুন্ডামি করছে বিজেপি’, গেরুয়া শিবিরকে আক্রমণ তেজস্বী যাদবের

পশ্চিমবঙ্গে বিজেপি গুন্ডামি করছে। অভিযোগ তুলে এবার সরব হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার পাটনায় পদ্ম শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন বিহারের বিরোধী দলনেতা। আরজেডি নেতার অভিযোগ, বাংলায় গুন্ডাগিরি করছে বিজেপি। দোকানবাজার থেকে জিনিসপত্র টেনে বার করা হচ্ছে। দোকান-বাজার থেকে জিনিসপত্র লুঠ করা হচ্ছে বলে অভিযোগ তেজস্বীর। লালু পুত্র আরও অভিযোগ, শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে […]

আরও পড়ুন

মধ্যপ্রদেশে রাতভর দরজা আটকে দলিত মহিলাকে মারধর করল রেল পুলিশ, ভাইরাল ভিডিও

মধ্যপ্রদেশের কাটনি থেকে এবার একটি ভিডিও সামনে এল। যেখানে জিআরপি আধিকারিক এক দলিত মহিলাকে মারধর করছেন বলে দেখা যায়। ওই মহিলার সঙ্গে তাঁর কিশোর নাতিকেও জিআরপি আধিকারিক মারধর করেন। ভিডিয়োতে (Video)  যা উঠে আসতেই, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। কেন বা কী কারণে ওই দলিত মহিলা এবং তাঁর নাতিকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হল, তা নিয়ে তদন্তের […]

আরও পড়ুন

পকসো মামলায় নির্যাতিতাদের একাধিকবার আদালতে তলব অনুচিত, পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের

শীর্ষ আদালতের মতে পকসো অর্থাৎ শিশুদের ওপর যৌন নির্যাতনের মামলায় নির্যাতিতা নাবালিকাদের একাধিকবার সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠানো উচিত নয়। একটি মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়ার নেতৃত্বে একটি বেঞ্চের পর্যবেক্ষণ এই জাতীয় ঘটনায় শিশুরা এমনিতেই মানসিকভাবে সংবেদনশীল হয়ে থাকে। যেকোন রকম আইনি প্রক্রিয়া চলাকালীন শিশুদের মানসিকভাবে আঘাত পাওয়া থেকে বিরত রাখতে […]

আরও পড়ুন
error: Content is protected !!