নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে পড়ছে জল! 

নতুন সংসদ ভবনের ছাদে ‘লিক’, সময়মতো সনাক্ত করা হয়েছে ও তা ঠিক করাও হয়েছে। বিরোধীদের নিশানার মুখে এমনটা জানিয়ে এবার সংসদ ভবন সূত্রে কারণ স্পষ্ট করা হল। প্রসঙ্গত লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নবনির্মিত সংসদ ভবনের একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় টিপটিপ […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীকে শো-কজ রাজ্যপালের, পালটা মন্ত্রিসভার বৈঠক ডেকে রাজ্যপালের ভূমিকার তীব্র সমালোচনা করল কর্ণাটক সরকার

মুখ্যমন্ত্রীকে শো-কজ করেছিলেন রাজ্যপাল ৷ তার পালটা মন্ত্রিসভার বৈঠক ডেকে রাজ্যপালের ভূমিকার তীব্র সমালোচনা করল রাজ্য সরকার ৷ পাশাপাশি শো-কজ নোটিশ প্রত্যাহারের কথাও বলা হয়েছে ৷ কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে একটি বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন ৷ তা প্রত্যাহার করার পরামর্শ দিয়েছে সরকার ৷ রাজ্যের সাংবিধানিক প্রধান মইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA) সংক্রান্ত […]

আরও পড়ুন

নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই 

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই ৷ সূত্রের খবর, জমা পড়া চার্জশিটে ১৩ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে ৷ এই ঘটনায় মোট ৬টি এফআইআর দায়ের করে সিবিআই ৷ বিহার, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থান-এই সমস্ত রাজ্যের বিভিন্ন ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল ৷ বিহারে দায়ের হওয়া অভিযোগটি ছিল প্রশ্ন […]

আরও পড়ুন

কেরলে ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০০, আহত শতাধিক

কেরলের ওয়ানাডে ভয়ঙ্কর ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৩০০৷ আহত শতাধিক৷ বৃহস্পতিবার বেইলি ব্রিজ সংযুক্ত করে ধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আরেকটি পাহাড়ি এলাকায় পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা৷ ওই এলাকায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে৷ ভূমিধসে আটকদের উদ্ধার করতে নামানো হয়েছে সেনা৷ কাজ করছে এনডিআরএফ এবং জরুরি অবস্থার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত স্থানীয় কর্মী৷

আরও পড়ুন

শিমলায় মেঘভাঙা বৃষ্টি, নিখোঁজ ৫০

হিমাচল প্রদেশে দুই পৃথক জায়গায়, পৃথক ক্লাউড বার্স্ট৷ মেঘভাঙা বৃষ্টিতে ইতিমধ্যেই শিমলা, মান্ডি ও কুলু জেলার ৫০ জন নিখোঁজ হয়ে গিয়েছেন বলে সূত্রের খবর৷ হুহু করে বইছে কাদা জলের স্রোত। বিপর্যস্ত ও যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা৷ শিমলার ডেপুটি কমিশনার অনুপম কাশ্যপ জানিয়েছেন, রামপুরের সামেজ খাদ এলাকায় মেঘভাঙা বৃষ্টি হওয়ার পর থেকে ১৯ জনের খোঁজ মিলছে […]

আরও পড়ুন

ওয়ানাড ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫৬, কেরল পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা

কেরলের ওয়ানাডে ভয়ঙ্কর ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ২৫০৷ আহত শতাধিক৷ বৃহস্পতিবার বেইলি ব্রিজ সংযুক্ত করে ধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আরেকটি পাহাড়ি এলাকায় পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা৷ ওই এলাকায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে৷ ভূমিধসে আটকদের উদ্ধার করতে নামানো হয়েছে সেনা৷ কাজ করছে এনডিআরএফ এবং জরুরি অবস্থার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত স্থানীয় কর্মী৷ […]

আরও পড়ুন

তপশিলি জাতির ‘সাব-ক্লাসিফিকেশন’ করতে পারে রাজ্য, সুপ্রিমকোর্টের যুগান্তকারী রায়

তপশিলি জাতি বা তপশিলি উপজাতির মধ্যেও শ্রেণিবিভাজন বা ‘সাব-ক্লাসিফিকেশন’ করতে পারে রাজ্যগুলি। আজ সুপ্রিম কোর্টে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এমনই যুগান্তকারী রায় দিল। দেশে সামাজিক সমতা আনার পক্ষে এই রায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ ৬-১ ব্যবধানে এই রায়ের পক্ষে মত দেন। […]

আরও পড়ুন

প্রবল বর্ষণে দিল্লিতে বিপর্যয়, ড্রেনে ডুবে মা-ছেলের মৃত্যু, জারি রেড অ্যালার্ট

এবার দিল্লি গাজীপুরে বৃষ্টির বলি মা এবং সন্তান। জানা গিয়েছে, মৃত মহিলার নাম তনুজা, বয়স মাত্র ২২ বছর। তিনি তাঁর তিন বছর বয়সি ছেলে পিয়াংশের সাথে ড্রেনে পড়ে ডুবে মারা গিয়েছেন। জানা গিয়েছে, ভারী বৃষ্টির জন্যে জলমগ্ন হয়েছিল রাস্তা। ছেলেকে কোলে নিয়ে বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বেরিয়েছিলেন তনুজা। সেই সময় জলমগ্ন রাস্তায় ড্রেনে পা পড়ে […]

আরও পড়ুন

কেদারনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে আটকে ২০০ তীর্থযাত্রী, উত্তরাখণ্ডে মৃত ৪

মেঘভাঙা বৃষ্টির জেরে কেদারনাথে আটকে প্রায় ২০০ তীর্থযাত্রী। বুধবার উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের জেরে দুই শিশু-সহ চারজনের মৃত্যু হয়েছে একটি বাড়ি ধসে, আহত হয়েছেন আরও ৯ জন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং স্থানীয় আধিকারিকদের ধসের উচ্চ সতর্কতা জারি করা করেছে। বুধবার উত্তরাখণ্ডের কেদারনাথে মেঘভাঙা বৃষ্টিতে ওয়াকওয়ের প্রায় ৩০ মিটার ক্ষতিগ্রস্ত। হঠাৎ ভারী বৃষ্টিপাতের ফলে মন্দাকিনী […]

আরও পড়ুন

৫ বছরের ছেলে স্কুলব্যাগে বন্দুক এনে ক্লাসেই গুলি করল বন্ধুকে

মাত্র ৫ বছরের এক পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে পিস্তল। শুধু তাই নয়, ওই পিস্তল দিয়ে সে অন্য একজন পড়ুয়ার উপর গুলি চালিয়েছে। ভয়ংকর ঘটনাটি ঘটেছে বিহারের সুপল জেলার সেন্ট জোয়ান বোর্ডিং স্কুলে। পুলিস জানিয়েছে, ৫ বছরের ওই পড়ুয়া নার্সারির ছাত্র। সে ব্যাগে করে আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে স্কুলে নিয়ে যায়। তারপর সে ওই স্কুলেরই ১০ বছরের এক […]

আরও পড়ুন
error: Content is protected !!