রাজপথের নাম এখন ‘কর্তব্য পথ’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 বুধবার নয়াদিল্লি পৌরনিগম ঐতিহাসিক এই প্রস্তাবনা পাশ করেছে ৷ সম্প্রতি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত এই রাস্তার ৷ রাজপথের নাম এখন ‘কর্তব্য পথ’ ৷ আজ বৃহস্পতিবার, সন্ধে ৭টা নাগাদ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পিএমও-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানা হয়েছে, ‘অমৃতকালে নতুন ভারতের জন্য এই […]

আরও পড়ুন

আগামী ১২ সেপ্টেম্বর নাগরিকত্ব আইন নিয়ে সুপ্রিমকোর্টে শুনানি

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ আগামী সোমবার, ১২ সেপ্টেম্বর ওই শুনানির দিন ধার্য হয়েছে ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ শীর্ষ আদালত সূত্রে খবর, এখনও পর্যন্ত ২০১৯ সালে তৈরি হওয়া ওই আইন নিয়ে ২০০-র বেশি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই সব এক সঙ্গে শুনানি হবে […]

আরও পড়ুন

ওড়িশা উপকূলে কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইলের সফল উৎক্ষেপণ ডিআরডিও-র

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সক্ষম ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, এমন একটি ক্ষেপণাস্ত্রের ষষ্ঠ দফার পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল বৃহস্পতিবার ৷ এদিন ওড়িশা উপকূল থেকে এই প্রক্রিয়া সারা হয় ৷ এই ক্ষেপণাস্ত্রের পোশাকি নাম হল, ‘কুইক রিঅ্য়াকশন সারফেস টু এয়ার মিসাইল’ বা কিউআরএসএএম ৷ এদিন ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিআরডিও-এর তরফ থেকে […]

আরও পড়ুন

আরএসএসের দিল্লির দফতরের নিরাপত্তায় সিআইএসএফ

 গোয়েন্দা সূত্রের দাবি, রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি, জঙ্গিদের নিশানায় রয়েছেন আরএসএস নেতারা। এমনকি, সঙ্ঘের দফতরগুলিও জঙ্গি নিশানায়। সেই কারণে দিল্লির সঙ্ঘের দফতর কেশব কুঞ্জ ও শাখা উদাসীন আশ্রমের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী(সিআইএসএফ)-র হাতে তুলে দেওয়া হয়েছে। এই নিয়ে সরকারি ভাবে অবশ্য এখনও কিছু জানানো হয়নি ৷ তবে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত তেমনই জানা […]

আরও পড়ুন

আগামী ১৪ সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তলব মলয় ঘটককে

কয়লা পাচার কাণ্ডে আগামী ১৪ সেপ্টেম্বর ফের দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে তলব করা হল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। এর আগে কয়লা পাচার কাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় মলয় ঘটককে একাধিকবার দিল্লিতে এবং কলকাতায় তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । কিন্তু নানা আছিলায় তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন । বুধবার কলকাতা এবং আসানসোলের মোট আটটি […]

আরও পড়ুন

১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত রাজধানীতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ আতশবাজি

আতশবাজির উপর নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়িয়ে দিল দিল্লি সরকার ৷ দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত রাজধানীতে আতশবাজি তৈরি, তা মজুত করা, বিক্রি ও ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ এই নিয়ম লঙ্ঘন করা হলে দিল্লি পুলিশ, দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি ও রাজস্ব দফতর কড়া ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি ৷ […]

আরও পড়ুন

‘আমরা একসঙ্গে আমাদের প্রতিপক্ষ শক্তির মোকাবিলা করি’ , হাসিনার সঙ্গে বৈঠক শেষে বললেন মোদি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে উঠে এল সন্ত্রাসবাদ প্রসঙ্গ ৷ পাশাপাশি প্রতিপক্ষ শক্তির মোকাবিলায় জোর দেওয়া হয়েছে দু দেশের তরফে ৷ নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়া হয় ৷ সেই বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমরা বন্যা প্রতিরোধের সময় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি । […]

আরও পড়ুন

নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার উপস্থিতিতে স্বাক্ষরিত হল ভারত-বাংলাদেশের ৭ মউ

ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হল সাতটি মউ ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এ দেশে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ স্বাক্ষর করা হয় সাতটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ৷ নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে মোদি ও হাসিনার নেতৃত্বে হয় দু দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক ৷ বিদেশমন্ত্রকের সরকারি মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র […]

আরও পড়ুন

সীতারাম ইয়েচুরির সঙ্গে দেখা করলেন নীতীশ কুমার

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করতে উদ্যোগী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ গতকালই পটনায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করার পর দুদিনের দিল্লি সফরে যান তিনি ৷ সেখানে গিয়ে তিনি দেখা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সঙ্গে ৷ এরপর আজ সকালে সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে দেখা করেন নীতীশ কুমার […]

আরও পড়ুন

ভারত বাংলাদেশের বন্ধু, আমি যখনই ভারতে আসি, তখনই আমার মন ভরে ওঠেঃ শেখ হাসিনা

মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। দিল্লির রাইসিনা হিলসে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে রেওয়াজ মেনে সাড়ম্বর অভ্যর্থনা জানানো হয় প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী হাসিনাকে। তার পর রাইসিনা হিলস চত্বরেই দাঁড়িয়ে তাঁর এ বারের ভারত সফরের প্রথম বক্তৃতা করেন হাসিনা। তাঁর প্রথম বক্তৃতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ভারত বাংলাদেশের বন্ধু। আমি […]

আরও পড়ুন
error: Content is protected !!