লালুর বাড়িতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে উদ্যোগী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ সেই লক্ষ্যেই আজ তিনি দিল্লি যাচ্ছেন ৷ সেখানে কংগ্রেস, বাম ও অন্যান্য অবিজেপি দলের নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি ৷ দিল্লি যাওয়ার আগে নীতীশ ঘুরে গেলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বাড়িতেও ৷ আজ দুপুরে লালুর বাড়িতে গিয়ে তাঁর ও তাঁর স্ত্রী […]

আরও পড়ুন

ঝাড়খণ্ডে আস্থা ভোটে জয়ী হেমন্ত সোরেন, বহাল রইল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ

 ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জয়ী হলেন আস্থা ভোটে। সোমবার বিধানসভায় ৮১টি ভোটের মধ্যে ৪৮টি ভোট পেয়েছেন সোরেন। আস্থা ভোটে তাঁর ভাষণের পরেই ব্যর্থ মনোরথ হয়ে বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে কক্ষত্যাগ করেন। আস্থা ভোটের পরেই বিধানসভার স্পিকার অনির্দিষ্টকালের জন্য সভা মুলতুবি করে দেন। এদিন আস্থা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছিল চড়া। সভাকক্ষে বিজেপি বিধায়করা […]

আরও পড়ুন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল রাখলো সুপ্রিমকোর্ট

 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল রাখলো সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, কয়লা পাচার মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না ৷ চিকিৎসার জন্য অভিষেক বিদেশও যেতে পারবেন বলে জানিয়েছে আদালত ৷

আরও পড়ুন

৪ দিনের সফরে ভারতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আজ বেলা ১২টা নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান ৷ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় ৷ চারদিনের সফরে এ দেশে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ করোনা অধ্যায়ের আগে ভারতে এসেছিলেন শেখ হাসিনা ৷ তারপর প্রায় ৩ বছর কেটে গিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আজ ফের দিল্লিতে পা রাখলেন […]

আরও পড়ুন

লখনউয়ের হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ২

ভয়াবহ আগুন উত্তর প্রদেশের লখনউয়ের হোটেলে ৷ সোমবার ভোরে লখনউয়ের লেভানা হোটেলে আগুন লাগে ৷ যদিও এখন হোটেলে কেউ আটকে নেই বলেই দাবি করেছেন, আধিকারিকরা ৷ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সূর্যাপাল গাঙ্গওয়ার জানিয়েছেন, তাঁরা হোটেলের রুমগুলি ভালো করে দেখেছেন ৷ হোটেলে থাকা সবাইকে বের করে আনা হয়েছে ৷ জানা গিয়েছে এই ঘটনায় ২ জন মহিলার মৃত্যু হয়েছে […]

আরও পড়ুন

মহারাষ্ট্রের পালঘরে পথ দুর্ঘটনায় মৃত টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি

মহারাষ্ট্রের পালঘরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির৷ এই বিষয়ে পালঘর পুলিশকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানায়, সাইরাস মিস্ত্রি রবিবার আমেদাবাদ থেকে যখন মুম্বই যাচ্ছিলেন সেসময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়িটি ৷ রাস্তার পাশের একটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে গাড়িটি ৷ যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইরাস মিস্ত্রি সহ ২ জনের ৷ […]

আরও পড়ুন

ওজন বাড়ায় স্ত্রীকে নিয়ে সংসারে নারাজ স্বামী, দিলেন তিন তালাক

বিয়ের পর মোটা হয়ে যান স্ত্রী তাই তাঁকে ‘তিন তালাক’ দিলেন স্বামী ৷ উত্তরপ্রদেশ মীরাঠের ২৮ বছর বয়সী নাজমা বেগম পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন ৷ জানা গেছে, ৮ বছরের আগে তাঁর বিয়ে হয় । ওজন বাড়ায় নিয়ে স্বামীর সঙ্গে হামেশাই অশান্তি হত। শেষ পর্যন্ত স্ত্রীকে তালাক দিয়ে দিলেন স্বামী। ঘটনা । মহিলার দাবি, বিয়ের […]

আরও পড়ুন

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং জিএসটি আরোপের বিরুদ্ধে মিছিল এবং জনসভার কংগ্রেসের

 দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং জিএসটি আরোপের বিরুদ্ধে আজ বিশাল মিছিল এবং  রামলীলা ময়দানে জনসভার আয়োজন করেছে কংগ্রেস ৷ ৭ সেপ্টেম্বর ‘ভারত জোড়ো যাত্রা’ ৷ তার আগে আজ, রবিবারের রাজধানীতে ‘মেহঙ্গাই পর হল্লা বোল’-এর শোরগোল ধ্বনিত হল ৷ হাজির রাহুল গান্ধিও । দেশের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের নেতা, কর্মীরা জড়ো হয়েছেন দিল্লিতে ৷ ইতিমধ্যে […]

আরও পড়ুন

৭০ দিন পর জেল থেকে মুক্তি পেলেন সমাজকর্মী তিস্তা সেতলওয়াড়

৭০ দিন পর জেল থেকে মুক্তি পেলেন সমাজকর্মী তিস্তা সেতলওয়াড়৷ সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার পর শনিবার সন্ধেয় জেল থেকে মুক্তি পান তিনি ৷ তবে জামিন পেলেও তাঁকে আদালতের বেশ কিছু শর্ত মেনে চলতে হবে ৷ ২০০২ সালের দাঙ্গার পর গুজরাত সরকারকে ফেলে দিতে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে তিস্তার বিরুদ্ধে ৷ গুজরাত দাঙ্গায় […]

আরও পড়ুন

জোর করে ট্রাফিক কন্ট্রোলে ঢুকে ফ্লাইট ওড়ার ছাড়পত্র দেওয়ার জন্য চাপ, অভিযুক্ত বিজেপির ২ সাংসদের বিরুদ্ধে দায়ের এফআইআর

জোর করে বিমানবন্দরে ঢুকে সূর্যাস্তের পর চার্টাড ফ্লাইটকে ওড়ার ছাড়পত্র দেওয়ার জন্য চাপ। ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরের এই ঘটনায় রাজ্যের দুই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও মনোজ তিওয়ারি সহ ন’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। ঝাড়খণ্ডে চলতি রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এই ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করল। অভিযোগ, গত ৩১ অগাস্ট ঝাড়খণ্ডের দুই বিজেপি সাংসদ নিশিকান্ত […]

আরও পড়ুন
error: Content is protected !!