মণিপুরে জেডিইউ ছেড়ে বিজেপি-তে যোগ দিলে ৫ বিধায়ক

বিহারের প্রতিশোধ মণিপুরে! মণিপুরে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলকে বড় ধাক্কা দিল বিজেপি ৷ জেডিইউ ছেড়ে পাঁচ বিধায়ক যোগ দিলেন বিজেপি-তে ৷ এর আগে অরুণাচলপ্রদেশেও জেডিইউ-এর একমাত্র বিধায়ক পদ্ম শিবিরে নাম লেখান ৷ মণিপুরে দলবদলের এই ঘটনাটি ঘটে শুক্রবার ৷ মণিপুর বিধানসভার সচিবালয়ের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন

ছাত্র বিক্ষোভের জের, ৩০ শতাংশ টিউশন ফি কমালো আইআইটি দিল্লি

নতুন বর্ষের এমটেক ছাত্রদের জন্য ৩০ শতাংশ টিউশন ফি কমাল আইআইটি দিল্লি ৷ ছাত্রদের একটি অংশ ফি বৃদ্ধি নিয়ে নীরব প্রতিবাদ করে ৷ তারপরেই আইআইটির অধিকর্তা একটি কমিটি গঠন করেন ৷ সেই কমিটির সুপারিশের পরেই কমানো হল টিউশন ফি ৷ সম্প্রতি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) বেশ কয়েকটি কোর্সে ফি বৃদ্ধির বিরুদ্ধে ক্যাম্পাসে পড়ুয়ারা নীরব […]

আরও পড়ুন

সুপ্রিমকোর্টে জামিন পেলেন তিস্তা সেতলওয়াড়

 অবশেষে জামিন পেলেন সমাজকর্মী তিস্তা সেলওয়াড় ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে ৷ তিস্তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ ৷ উল্লেখ্য, ২০০২ সালের গুজরাত দাঙ্গায় একাধিক ‘নিরাপরাধ ব্যক্তি’কে ফাঁসানোর অভিযোগ উঠেছে তিস্তার বিরুদ্ধে ৷ সেইসঙ্গে, এই ঘটনায় তিস্তা প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন বলেও অভিযোগ তোলা হয়েছে […]

আরও পড়ুন

সুপ্রিমকোর্টে ধাক্কা খেল শুভেন্দু, নন্দীগ্রামের ভোট কারচুপি মামলা বাংলা থেকে সরানোর আর্জি খারিজ শীর্ষ আদালতে

সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নন্দীগ্রাম ভোট গণনা মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই, এমনটাই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে নন্দীগ্রাম ভোট গণনা সংক্রান্ত মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানোর আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। “নিরপেক্ষ” বিচার চেয়ে রাজ্যের বাইরের যে কোনও হাইকোর্টে এই মামলার শুনানি চেয়েছিলেন শুভেন্দু। […]

আরও পড়ুন

দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু হল প্রধানমন্ত্রীর হাত ধরে

যাত্রা শুরু করল দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত৷ কোচিন শিপইয়ার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে জলে ভাসানো হল এই যুদ্ধজাহাজকে ৷ ২০ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ৪৫ হাজার টন ওজনের এই যুদ্ধজাহাজ ৷ বিক্রান্তের উচ্চতা ২৬২ মিটার, প্রস্থ ৬২ মিটার। একসঙ্গে নৌবাহিনীর ১৬০০ সদস্য যাতে এখানে থাকতে পারেন, তারই […]

আরও পড়ুন

নির্বাচনে দুর্নীতির অভিযোগেও কারাদণ্ড নোবেলজয়ী নেত্রী আন সান সু কি’র

এবার নির্বাচনে দুর্নীতির অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হল আন সান সু কি’কে। সেনা শাসিত মায়ানমারের একটি আদালত এই রায় দিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে একথা জানা গিয়েছে। এর আগে গত আগস্টে ৪টি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন নোবেলজয়ী নেত্রী। তাঁকে ছ’বছরের সাজা শোনানো হয়। তারও আগে গত এপ্রিলে এগারোটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত […]

আরও পড়ুন

গুজরাতের আরাবল্লী জেলায় পায়ে হেঁটে যাওয়া মন্দিরগামী ভক্তদের গাড়ির ধাক্কায় মৃত্যু , আহত ৬

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের ৷ গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের আরাবল্লী জেলার মালপুর ও কৃষ্ণনগরের কাছে । জানা গিয়েছে, এদিন আম্বাজি মন্দিরে যাচ্ছিলেন কিছু ভক্ত ৷ সেই সময় একটি দ্রুতগামী ইনোভা গাড়ি তাঁদের আচমকা ধাক্কা দেয় । সঙ্গে সঙ্গে তাঁরা রাস্তার ধারে ছিটকে পড়ে ৷ ঘটনাস্থলেই স্থানীয় […]

আরও পড়ুন

লুফথানসা বাতিল করল ৮০০ বিমান , বিপাকে লক্ষাধিক যাত্রী

জার্মান বিমান সংস্থা লুফথানসা বাতিল করল তাদের ৮০০টি উড়ান ৷ যার জেরে বিপাকে পড়েছেন প্রায় ১ লক্ষ ৩০ হাজার যাত্রী ৷ শুক্রবার এই উড়ানগুলি লুফথানসার প্রধান হাব মিউনিখ এবং ফ্র্যাঙ্কফ্রুট থেকে বাতিল করা হয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, জার্মানির এই দুই প্রদেশে লুফথানসার পাইলটরা ধর্মঘটের ডাক দিয়েছেন ৷ এই পরিস্থিতিতে গতকাল রাতে, দিল্লির ইন্দিরা […]

আরও পড়ুন

দাউদ ইব্রাহিমের মাথার দাম ২৫ লক্ষ, ঘোষণা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ

দাউদ ইব্রাহিমকে ধরতে এবার ২৫ লক্ষ টাকার ইনাম ঘোষণা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। পাশাপাশি দাউদ ঘনিষ্ঠ ছোটা শাকিলের জন্য ঘোষণা করা হয়েছে ২০ লক্ষ টাকা। অন্যদিকে টাইগার মেমন, জাভেদ চিকনা ও আনিস ইব্রাহিম শেখের খোঁজ দিলে ১৫ লক্ষ টাকার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে এনআইএ।

আরও পড়ুন

দুর্নীতির সঙ্গে সমঝোতা করি না, আস্থাভোটে জয়ের পর বললেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

আস্থাভোটে জয়ী কেজরিওয়াল। ৭০ আসনের দিল্লি বিধানসভায় আস্থাভোটে আপের সমর্থনে ভোট দিয়েছেন ৫৮ জন বিধায়ক। কেজরির দলের বিধায়ক সংখ্যা ৬২। বিজেপির পক্ষে ভোট পড়েছে আটটি। আস্থাভোট জয়ী হওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিল্লিতে ‘অপারেশন লোটাস’ ব্যর্থ হয়েছে। আপের এক জন বিধায়ককেও বিজেপি তাদের শিবিরে নিতে পারেনি। দলের বিধায়করা তাঁর সঙ্গেই আছে, এটা প্রমাণ করতেই বিধানসভায় […]

আরও পড়ুন
error: Content is protected !!