দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন মোদি- মমতা

দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শুভেচ্ছা বার্তা জানিয়ে শুক্রবার সকালে হিন্দিতে টুইট করেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, “এই আনন্দ উৎসব দেশবাসীর জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে।” শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তিনি লেখেন, “সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা । ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জ্ঞান বুদ্ধি এবং শান্তি দিন এই প্রার্থণা করি ।”

আরও পড়ুন

স্মৃতি ইরানিকে বরখাস্ত করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি কংগ্রেসের

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে বরখাস্ত করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন গোয়ার কংগ্রেস বিধায়ক সংকল্প আমোনকর ৷ সৈকত রাজ্যে স্মৃতির পারিবারিক ব্যবসা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ মোরমুগাওয়ের কংগ্রেস বিধায়ক সাংবাদিকদের জানালেন, আরটিআই কর্মী আইনজীবী রডরিগেজের অভিযোগের ভিত্তিতে গোয়ার বিভিন্ন দফতর রেস্তোরাঁ এবং পানশালার বিরুদ্ধে তদন্তে নেমেছে ৷ আমোনকর বলেন, “স্মৃতি ইরানি গোয়ায় তাঁর পারিবারিক ব্যবসা […]

আরও পড়ুন

কর্তব্যে গাফিলতি জেরে বরখাস্ত ডোভালের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ সিআইএসএফ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়ির নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে । জানা গিয়েছে এক ব্যক্তি নিয়ে গাড়ি নিয়ে প্রায় ডোভালের বাড়িতেই ঢুকে গিয়েছিলেন । ঘটনাট অবশ্য ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখের । স্বভাবতই কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার । কর্তব্যে গাফিলতি করায় সিআইএসএফের তিন জওয়ানকে বরখাস্ত করা হল । জানা গিয়েছে ডোভালের দিল্লির বাড়ির নিরাপত্তার […]

আরও পড়ুন

‘মোদি কো হঠানা হ্যায়’, পাটনা ফিরেই কড়া বার্তা লালুপ্রসাদের

রাজ্যে পালাবদলের সময়ে দিল্লি ছিলেন তিনি। রাজধানীতে থাকলে কী হবে, তাঁর মন পড়ে ছিল পাটলিপুত্রে। বুধবার নিজের প্রিয় ভূমিতে ফিরেই ফের স্বমূর্তিতে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব । পাটনার মাটিতে পা দিয়েই হুঙ্কার ছেড়েছেন, ‘আগামী লোকসভা ভোটে যে ভাবেই হোক, মোদিকে হঠাতে হবে।’ কটাক্ষের সুরে তিনি বলেন, ‘বিজেপির প্রচারতন্ত্রকে আজ মানুষ আর বিশ্বাস করে না। ফলে […]

আরও পড়ুন

মাস্কহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল ডিজিসিএ

দেশের বহু জায়গায় করোনা ফের মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে উড়ান সংস্থাগুলিকে বিমান যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করতে বলল ডাইরক্টোরেট অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। যদি কোনও যাত্রী মাস্ক না পরেন তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে উড়ান নিয়ন্ত্রক সংস্থা। লক ডাউনের পর উড়ান চালু হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল প্রতিটি উড়ান […]

আরও পড়ুন

হাইকমান্ডের প্রস্তাবে না, দলের প্রচার কমিটির শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন গুলাম নবি আজাদ

প্রকাশ্যে চলে এল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। হাইকমান্ডের প্রস্তাব খারিজ করে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। মঙ্গলবারই তাঁকে জম্মু-কাশ্মীরের প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু, মাত্র কয়েকঘণ্টার মধ্যেই সেই পদ থেকে সরে দাঁড়ালেন গুলাম নবি আজাদ। কেবলমাত্র তাই নয়, উপত্যকার পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি থেকেও পদত্যাগ করেছেন তিনি।

আরও পড়ুন

উত্তরপ্রদেশের নয়ডায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

উত্তরপ্রদেশের নয়ডায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ওপর উল্টে গেল ট্রাক। যার জেরে গাড়িতে থাকা ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। দিল্লি-জয়পুর হাইওয়ের ওপর রাত ২টোর সময় এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি রাজস্থানের উদয়পুর থেকে নয়ডার দিকে আসছিল বলে পুলিস সূত্রে খবর। দুর্ঘটনার সময় গাড়িটিতে ২জন মহিলা সহ মোট ৬ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন

মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি ধাক্কা, লাইনচ্যুত ৩ কামরা, আহত ৫৩

গভীর রাতে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা। ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে । তাতে কমপক্ষে ৫৩ জন জখম হয়েছেন। যাত্রীবাহী ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যূত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর সামনে আসেনি। তবে সবুজ সিগনাল না দেখতে পাওয়াতেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। জানা গেছে, রাত আড়াইটে নাগাদ যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মালগাড়ির। […]

আরও পড়ুন

তাজ এক্সপ্রেসে বোমাতঙ্ক, ধৃত ১

ভুয়ো ফোনের জেরে স্বাধীনতা দিবসের দিন বোমাতঙ্ক ছড়ায় তাজ এক্সপ্রেসে ৷ যদিও মথুরা স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়েও কোনও বোমা উদ্ধার হয়নি ৷ ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে মনোজ কুমার নামে এক ব্যক্তিকে সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, সোমবার পুলিশের ১১২ নম্বরে ফোন করে হুমকি দেয় ওই অভিযুক্ত যুবক […]

আরও পড়ুন

কাশ্মীরি পণ্ডিতদের উপর গুলি চালাল জঙ্গিরা, মৃত ১

ফের জঙ্গি হামলার বলি সাধারণ নাগরিক ৷ জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের ছোটিপোরা এলাকায় জঙ্গিরা একটি আপেলের বাগানে নাগরিককে লক্ষ্য করে গুলি চালায় ৷ একজন মারা গিয়েছেন এবং আরেকজন জখম ৷ দু’জনেই সংখ্যালঘু সম্প্রদায়ের ৷ জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী ৷

আরও পড়ুন
error: Content is protected !!