```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

কোভিড আক্রান্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। গত ১২ জুন কোভিড টেস্ট করান তিনি। পরীক্ষায় কোভিড জীবাণু মেলায় বর্তমানে হালপাতালে ভর্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। দেশে লাফিয় লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যে দেশে দৈনিক সংক্রমণের গণ্ডি পার করছে ২০ হাজারের বেশি। তারই মধ্যে কোভিডে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে […]

আরও পড়ুন

দেশের ৯২ শতাংশ মানুষ এখনও নেন নি কোভিডের বুস্টার ডোজ

 দেশের ৯২ শতাংশ মানুষ এখনও তৃতীয় টিকাকরণের আওতার বাইরে পড়ে রয়েছেন। ঠিক এরই প্রেক্ষিতে ৭৫ দিনের বিনামূল্যে টিকাকরণের প্রকল্প শুরু হতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, তথাকথিত প্রিকশান ডোজ নিতে বাকি আছেন দেশের ৬০ কোটির বেশি মানুষ। ১৮-৬০ বছর বয়স্ক মানুষকে অতি দ্রুত এই প্রিকশান ডোজর আওতায় আনার কথাই এখন ভাবছে কেন্দ্র।

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ২০ হাজার ১৩৯

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন। দীর্ঘ কিছুমাস পর ফের বেড়েছে করোনার সংক্রমণের গ্রাফ। সংক্রমণ ১৫,০০০-এর গণ্ডির বাইরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জন রোগীর। অর্থাৎ সংক্রমণের পাশাপাশি করোনার প্রকোপে মৃত্যুও বাড়ছে দেশে। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ০৭৬। এই নিয়ে দেশে […]

আরও পড়ুন

ধানবাদের প্রধানখান্তা স্টেশনে রেলের নির্মীয়মান আন্ডারপাসে ধস, মৃত ৪ শ্রমিক

স্টেশনের আন্ডারপাসে ধস নেমে মৃত্যু হল কমপক্ষে ৪ জন শ্রমিকের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে প্রধানখান্তা রেলস্টেশনের কাছে ৷ সেখানে নির্মীয়মান আন্ডারপাসেই এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ এই জায়গাটি ছাতাকুলি গ্রামের কাছে ৷ জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ পূর্ব-মধ্য রেলওয়ের ধানবাদ রেলওয়ে ডিভিশনে কাজ করার সময় হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে ৷ […]

আরও পড়ুন

শ্রীনগরে জঙ্গিদের গুলিতে শহিদ পুলিশ আধিকারিক, জখম ২ পুলিশ কর্মী

মঙ্গলবার সন্ধ্যায় ফের জঙ্গি তাণ্ডবের সাক্ষী থাকল উপত্যকাবাসী। শ্রীনগরের লাল বাজারে জি ডি গোয়েঙ্কা স্কুলের বাইরে নাকা তল্লাশির দায়িত্বে থাকা পুলিশের উপরে অতর্কিতে আক্রমণ চালাল জঙ্গিরা। ওই হামলায় মুস্তাক আহমেদ নামে পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও দুই পুলিশ কর্মী।

আরও পড়ুন

বিপর্যয় কাটিয়ে ফের শুরু অমরনাথ যাত্রা

 স্থগিত থাকার পর ফের শুরু হল অমরনাথ যাত্রা৷ সোমবার জম্মু থেকে চার হাজারের বেশি তীর্থযাত্রীর একটি দল অমরনাথের উদ্দেশে রওনা দেয়৷ শুক্রবারের পাহাড়ি বৃষ্টি ও তার জেরে ১৬ জনের মৃত্যুর পর দু’দিন অমরনাথ যাত্রা স্থগিত রাখে প্রশাসন৷ তবে সোমবার ফের যাত্রা শুরুর অনুমতি মিললেও তীর্থযাত্রীদের যেতে হবে পঞ্চতরণী হয়ে৷ অমরনাথ দর্শন সেরে তাঁরা ফিরবেন বালতাল […]

আরও পড়ুন

আদালত অবমাননার অভিযোগে ৪ মাসের হাজতবাস, ২ হাজার টাকা জরিমানা বিজয় মালিয়ার

আদালত অবমাননার অভিযোগে চার মাসের হাজতবাস হল লিকার ব্যারন বিজয় মালিয়ার৷ সুপ্রিম কোর্ট আজ এই নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি তাঁকে ২০০০ টাকা জরিমানাও করা হয়েছে ৷ ২০১৭ সালের আদালত অবমাননার মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ আদালতের নির্দেশ অমান্য করে তাঁর সন্তানদের ৪০ মিলিয়ন মার্কিন ডলার পাঠানোর অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে বিজয় মালিয়াকে […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ১৬ হাজার ৬৭৮

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৭৮ জন। দীর্ঘ কিছুমাস পর ফের বেড়েছে করোনার সংক্রমণের গ্রাফ। সংক্রমণ ১৫ হাজার -এর গণ্ডির বাইরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৬ জন রোগীর। অর্থাৎ সংক্রমণের পাশাপাশি করোনার প্রকোপে মৃত্যুও বাড়ছে দেশে। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৭১৩। এই […]

আরও পড়ুন

অমরনাথ দুর্ঘটনার সব তথ্য সামনে আনুক কেন্দ্রীয় সরকার, দাবি যশবন্ত সিনহার

অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬, নিখোঁজ ৪০ ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করলেন যশবন্ত সিনহা৷ একই সঙ্গে বিরোধী জোটের তরফ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা এই নিয়ে সরকারের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন ৷ তিনি এই ঘটনার সমস্ত তথ্য দেশবাসীকে জানানোর জন্য সরকারের কাছে দাবি করেছেন ৷ শুক্রবার যশবন্ত সিনহা জম্মু ও কাশ্মীরে যান ৷ সেখানে […]

আরও পড়ুন

অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ১৬, নিখোঁজ বহু

অমরনাথে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬ ৷ শুক্রবার বিকেলে মেঘ ভেঙে বৃষ্টিতে প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল ৷ আজ, শনিবার সকালে এনডিআরএফ, ডিজি অতুল কারওয়াল জানান সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৬। একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে প্রায় ৪০ জন নিখোঁজ ৷ তিনি বলেন, “এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে, এটা নিশ্চিত ৷ প্রায় […]

আরও পড়ুন
error: Content is protected !!