```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

যশবন্ত সিনহাকে সমর্থনের ঘোষণা আম আদমি পার্টি-র

সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকেই সমর্থনের সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। শনিবার আপের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং এ খবর জানিয়েছেন। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে দলের রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

ভুয়ো কল সেন্টারের মাধ্যমে ১৭০ কোটির প্রতারণা, উত্তরপ্রদেশে ধৃত ১০

উত্তরপ্রদেশে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করল পুলিস। জানা গিয়েছে, নয়ডায় এই কল সেন্টার খুলে বসেছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশ পুলিসের এসটিএফ এদের হাতেনাতে পাকড়াও করে। তদন্তে নেমে পুলিস জানতে পারে, বিদেশীদের প্রযুক্তিগত ও ট্যাক্স সংক্রান্ত সহায়তার নামে প্রতারণা করত তারা। এখনও অবধি প্রায় ১১৭ কোটি টাকা প্রতারণা করেছে এই চক্র। ১০জন প্রতারককে […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে স্কুল থেকে দেওয়া আয়রন ট্যাবলেট খেয়ে অসুস্থ ৪৯ পড়ুয়া

স্কুল থেকে দেওয়া আয়রন ট্যাবলেট খেয়ে অসুস্থ পড়ুয়ারা ৷ এমনই অভিযোগ উঠেছে যোগী-রাজ্য উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার সুহাগপুরা এলাকায় রয়েছে শক্তহাল গ্রামে। এখনও পর্যন্ত ৪৯ জন স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে বলে খবর ৷ তাদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে ৷ বিরোধীরা কাঠগড়ায় তুলেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনকে ৷ ঘটনার […]

আরও পড়ুন

দিল্লিতে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ৪ নাবালকের, সিসিটিভি ফুটেজ প্রকাশ পুলিশের

দিল্লিতে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালো ৪ নাবালক ৷ তবে, সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি ৷ এমনই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে দিল্লি পুলিশ ৷ ১৫ জুলাই দিল্লির জাহাঙ্গিরপুরীতে ঘটনাটি ঘটেছে ৷ ৪ নাবালককে আটক করেছে পুলিশ ৷ তারা পুলিশকে জানিয়েছে, ৭ মাস আগে ওই চার নাবালকের মধ্যে একজনের বাবাকে আক্রান্ত ব্যক্তি মারধর করেছিল […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ২০ হাজার ৪৪

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ৪৪ জন। গতকালের তূলনায় কিছুটা কমেছে করোনার সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৬ জন রোগীর। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ০৭৩। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৭ লক্ষ ১০ হাজার ২৭ জন। এপর্যন্ত মোট […]

আরও পড়ুন

সংসদ চত্বরে ধরনা নিষেধাজ্ঞা, গণতন্ত্রের উপর কুঠারাঘাত দাবি কংগ্রেসে-তৃণমূলের

আগামী সোমবার থেকেই সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। আর এই অধিবেশনের আগে সংসদের সচিবালয় তরফ থেকে জানিয়ে দেওয়া হল এবার থেকে সংসদ চত্বরে কোনও ধরনা করা যাবে না । এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে প্রতিবাদ। রাজ্যের শাসক দল তৃণমূল গতকাল অসংসদীয় ভাষার তালিকা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিল। এই বিষয় নিয়েও তাদের অবস্থান […]

আরও পড়ুন

দিল্লিতে ভেঙে পড়ল নির্মীয়মাণ গুদাম, মৃত ৫, আহত বহু

দিল্লির আলিপুরে নির্মীয়মাণ গুদান ভেঙে দুর্ঘটনা। মৃত ৫। আহত কমপক্ষে ১০। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস।  ভেঙে পড়া বাড়ির তলায় অনেকের আটকা পড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।  ঘটনাটি ঘটেছে আলিপুরের চৌহান ধর্মকাটার কাছে বকাউলি গ্রামে। ঘটনায় শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, উদ্ধারকাজ […]

আরও পড়ুন

এবার সংসদের সামনে নিষিদ্ধ ধরনা, নয়া ফরমান মোদি সরকারের

শব্দের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এবার সংসদ ভবনের সামনে নিষিদ্ধ হয়ে গেল সব ধরনের ধরনা ও সমাবেশ। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পিসি মুডির একটি নির্দেশিকা নিজের টুইটার হ্যান্ডেল শেয়ার করেছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা দলের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ‘সব সদস্যকে এই মর্মে অবগত করা হচ্ছে,  আসন্ন অধিবেশন থেকে সংসদের […]

আরও পড়ুন

দিল্লি-বদোদরা উড়ানে সমস্যা, জয়পুরে জরুরি অবতরণ

দিল্লি-বদোদরা উড়ানে সমস্যা হতেই সেটিকে জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। আর এই ঘটনার পরই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এর তরফে এই ঘটনার তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে উড়ান সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ইন্ডিগো ফ্লাইট 6E-859 যার যাত্রাপথ ছিল দিল্লি থেকে বদোদরা, সেই বিমানটিকে ১৪ জুলাই জয়পুরে অবতরণ […]

আরও পড়ুন

পেট্রল ও ডিজেলে দাম কমালো মহারাষ্ট্র সরকার

পেট্রল ও ডিজেলে দাম কমালো মহারাষ্ট্র সরকার। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই পেট্রল-ডিজলের উপর ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস বা ভ্যাট কমাল নয়া সরকার। পেট্রলের উপর ৫ টাকা এবং ডিজেলের উপর ৩ টাকা ছাড় দিল মহারাষ্ট্র সরকার। যার ফলে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচবেন বাণিজ্যনগরীর মানুষ। প্রসঙ্গত, দেশের চার মহানগরীর মধ্যে মুম্বই শহরে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছিল,পেট্রল-ডিজেল। লিটার […]

আরও পড়ুন
error: Content is protected !!