ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য। রাজভবনে বেলা সাড়ে ১১টায় তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবের পদত্যাগের পর মানিককে বেছে নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। সন্ত্রাসের অভিযোগে মানিক সাহার শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বামেরা। জল্পনা থাকলেও শেষপর্যন্ত রাজভবনের অনুষ্ঠানে হাজির হন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ হাজার ৪৮৭, মৃত ১৩

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ২ হাজার ৪৮৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। দেশে বর্তমানে চিকিৎসা চলছে ১৭ হাজার ৬৯২ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩১ লাখ ২১ হাজার ৫৯৯ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়েছে ৫ […]

আরও পড়ুন

বিপ্লবের পদত্যাগে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী মানিক সাহা

 ত্রিপুরার মসনদে ফের মানিক ৷ তবে এবার সিপিএমের মানিক সরকার নয়, বিজেপির মানিক সাহা ৷ ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ডঃ মানিক সাহাকে বেছে নিয়েছে বিজেপি ৷ শনিবারই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব ৷ তারপরেই ত্রিপুরায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মানিক সাহাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ৷ মানিক সাহাকে এদিন শুভেচ্ছা […]

আরও পড়ুন

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব। এদিন দুপুরে রাজ্যপালের কাছে এক লাইনের ইস্তফাপত্র পাঠিয়ে নিজের পদ থেকে ইস্তফা দেন এই বিজেপি নেতা। উল্লেখ্য, আগামী ২০২৩ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচন। তাঁর এই আচমকা ইস্তফায় বিস্মিত রাজনৈতিক মহল। যদিও বিরোধীদের মতে আসন্ন নির্বাচনে পরাজয়ের ভয়ে মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হয়েছে বিজেপি। ইস্তফা দেবার পর সাংবাদিকদের মুখোমুখি […]

আরও পড়ুন

গম রফতানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের

গম রফতানি নিষিদ্ধ করল কেন্দ্র। শুক্রবার গভীর রাতে এই সম্পর্কিত নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। দেশীয় বাজারে দাম কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। অভ্যন্তরীন বাজারে দামে নিয়ন্ত্রন আনতেই কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। তবে, পাশাপাশি জানানো হয়েছে, অন্য কোনও দেশের খাদ্যের প্রয়োজনে ভারত সরকার […]

আরও পড়ুন

দিল্লির অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

দিল্লির বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জন প্রাণ হারিয়েছেন, এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ৷ জখম ১২ জন ৷ এনডিআরএফ দল ৬০-৭০ জনকে উদ্ধার করতে পেরেছে ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্যের […]

আরও পড়ুন

চোরাশিকারীদের গুলিতে ঝাঁঝরা ৩ পুলিশ কর্মী

হরিণ শিকারীদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে বেঘোরে প্রাণ হারালেন তিন পুলিশ কর্মী ৷ মধ্যপ্রদেশের ভোপাল থেকে ১৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত গুনা জেলার ঘটনা ৷ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, শনিবার ভোররাতে দুষ্কৃতীদের ধরতে পুলিশের একটি দল গুনা জেলার অ্যারন এলাকায় অভিযান চালায় ৷ সেখানে দুষ্কৃতীরা ওই পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছেন তিনি […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ২ হাজার ৮৫৮

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৫৮ জন। মৃত্যু হয়েছে ১১ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৫৫ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৮ হাজার ০৯৬ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ৭৬ হাজার ৮১৫ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ […]

আরও পড়ুন

পশ্চিম দিল্লির বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ২৭

শুক্রবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বাণিজ্যিক ভবনের বহুতলে ভয়াবহ আগুন লাগে ৷ ঘটনায় মারা গিয়েছেন কমপক্ষে ২৭ জন ৷ আহত হয়েছেন অনেক ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷  সূত্রে খবর, মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ৫৪৪ নম্বর পিলারের কাছে একটি বিল্ডিংয়ে আগুন লাগে ৷ ওই বহুতল থেকে প্রায় ৬০-৭০ জনকে […]

আরও পড়ুন

পিজি-নিট পরীক্ষার তারিখ পিছনোর আর্জি খারিজ সুপ্রিমকোর্টে

২০২২ সালের পিজি-নিট পরীক্ষার তারিখ পিছনোর আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। ডাক্তারদের তরফে দেশের সর্ব্বোচ্চ আদালতে পরীক্ষা পিছনোর আর্জি জানানো হয়। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছে। পরবর্তীতে যাতে দেশে পর্যাপ্ত ডাক্তারের অভাব না হয়, তাই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। পরীক্ষায় বিলম্ব যাতে রোগী চিকিৎসায় বাধা না হয়ে দাঁড়ায় […]

আরও পড়ুন
error: Content is protected !!