মুম্বইয়ে গ্রেপ্তার ছোটা শাকিলের দুই শাগরেদ

দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ কুখ্যাত অপরাধী ছোটা শাকিলের দুই সাগরেদকে গ্রেপ্তার করল এনআইএ। সপ্তাহের শুরুতেই মুম্বইয়ের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় এনআইএ। সেই সূত্র ধরেই দাউদ গ্যাংয়েরর এই দুই গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে খবর। ধৃতরা হল আরিফ আবুবকর শেখ(৫৯) ও শাবির আবুবকর শেখ(৫১)। এরাই মুম্বইয়ে দাউদের অবৈধ ব্যবসা দেখভাল করত এবং তাঁদের জঙ্গি কার্যকলাপে […]

আরও পড়ুন

আগামী ১০ জুন রাজ্যসভার ভোট

আগামী মাসেই রাজ্যসভার ৫৭টি শূন্য আসনে নির্বাচন। ১৫টি রাজ্যের এই আসনগুলিতে ভোট হবে ১০ জুন। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক শূন্য আসন উত্তরপ্রদেশে, ১১টি। ভোট রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ুতেও। ছ’টি করে আসনে। এছাড়া নির্বাচন রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড ও হরিয়ানায়। রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ১২৩। গতমাসেই সংসদে […]

আরও পড়ুন

রায়পুরে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনা, মৃত ২ পাইলট

হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন দু’জন পাইলট ৷ বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ ছত্তিশগড়ের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ সেখানে সরকারি হেলিকপ্টারে প্রশিক্ষণ নেওয়া চলছিল, জানিয়েছেন উচ্চ-এসপি প্রশান্ত আগরওয়াল ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারটি ল্যান্ডিং করছিল৷ রানওয়ের খুব কাছেই সেটি ভেঙে পড়ে ৷ কপ্টারে থাকা জখম দুই পাইলটকে সঙ্গে সঙ্গে কাছাকাছি একটি বেসরকারি […]

আরও পড়ুন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার

বৃহস্পতিবার নির্বাচন কমিশনার রাজীব কুমারকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজীব কুমারের এই পদে নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফে। রাজীব কুমার ১৫ মে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ১৪ মে অবসর নেবেন তাঁর পদ থেকে। প্রেস বিজ্ঞপ্তিতি টুইট করে রাজীব কুমারকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী […]

আরও পড়ুন

‘কলকাতায় অভিষেক-রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে সমস্যা কোথায়? কেন বারবার দিল্লিতে ডাকা হচ্ছে তাঁদের’? সুপ্রিমকোর্টের ভর্ৎসনার মুখে ইডি

 কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই ডাকে সাড়া দিয়ে দুইবার হাজিরাও দিয়েছেন অভিষেক। কিন্তু এক ছেলে ও এক মেয়ের মা রুজিরার পক্ষে এই কোভিডকালে বার বার দিল্লি গিয়ে হাজিরা দেওয়া যে সম্ভব নয় সেটা […]

আরও পড়ুন

‘সত্যি কথা বলা স্বদেশপ্রেম, দেশদ্রোহিতা নয়’, রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত রাখার ঐতিহাসিক রায়কে স্বাগত রাহুলের

দেশের সর্বোচ্চ বিচারালয় ১৫২ বছরের প্রাচীন এবং ঔপনিবেশিক রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োগ স্থগিত রাখার ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিমকোর্ট ৷ বুধবার প্রধান বিচারপতি এন ভি রামানা তাঁর নির্দেশে জানিয়েছেন, ব্রিটিশ শাসনধীন ভারতে তৈরি হওয়া এই আইনে নতুন করে কারও বিরুদ্ধে এফআইআর দায়ের করা যাবে না ৷ কেন্দ্রীয় সরকার ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারা পুনর্বিবেচনা করে সুপ্রিম কোর্টকে জানাবে […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ২ হাজার ৮২৭

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮২৭ জন। মৃত্যু হয়েছে ২৪ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৯ হাজার ০৬৭ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ৭০ হাজার ১৬৫ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ […]

আরও পড়ুন

আইএএস পূজা সিংঘলকে গ্রেফতার করল ইডি

ঝাড়খণ্ডের মাইনিং সেক্রেটারি পূজা সিংঘলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টর ৷ মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের টাকা তছরুপ মামলার তদন্তে নেমে ইডি আইএএস পূজা সিংঘলকে গত দু’দিন টানা জেরা চালায় ৷ তারপরই বুধবার তাঁকে গ্রেফতার করেছে ইডি ৷ এই মামলায় কলকাতার চারটি জায়গাতেও এদিন তল্লাশি চালিয়েছে ইডি ৷ জানা যাচ্ছে, ২০০০ সালের ব্যাচের এই […]

আরও পড়ুন

সমুদ্রে ভেসে এল সোনালি রথ, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে চাঞ্চল্য

আচমকাই সমুদ্র তটের কাছে দেখা গেল সোনালি রথের চুড়ো। হতবাক স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম এলাকায়। বর্তমানে ঘূর্ণিঝড় ‘অশনি’ অন্ধ্রের মছলিপতনমের থেকে ৪০ কিমি দক্ষিণপূর্বে এবং নারসাপুরের দক্ষিণ-পশ্চিম থেকে ৫০ কিমি দূরে অবস্থান করছে। উত্তর পূর্বের বদলে আরও পশ্চিম দিকে বেঁকে তা এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। আজ, বুধবার এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। কাজেই এদিন সকাল […]

আরও পড়ুন

‘বিজেপির বিরুদ্ধে লডা়ই টুইটার-ফেসবুকে হয় না’, কংগ্রেসকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে মাঠে নেমে লড়াই করতে হয়। ফেসবুক আর টুইটারে লড়াই হয় না। অসমের মাটিতে দাঁড়িয়ে এই বার্তাই দিলেন তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর এই বার্তার লক্ষ্য যে কংগ্রেস, তা আর বলার অপেক্ষা রাখে না। তৃতীয়বার বাংলা জয়ের পর থেকেই তৃণমূলের নজরে উত্তর-পূর্ব ভারত। আগামী বছর উত্তর পূর্ব ভারতের দুই রাজ্য ত্রিপুরা ও […]

আরও পড়ুন
error: Content is protected !!