রাজ্যে আরও ৩টি ইএসআই হাসপাতালের অনুমোদন দিলো কেন্দ্রীয় সরকার

রাজ্যে আরও ৩টি নতুন ইএসআই হাসপাতাল তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই দেওয়া হয়েছে এই সংক্রান্ত অনুমোদন। সংসদে এই কথা জানিয়ে দিয়েছেন শ্রমমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি। রাজ্যের শিলিগুড়ি, হলদিয়া ও গড়শ্যামনগরে গড়ে তোলা হবে নতুন এই তিনটি ইএসআই হাসপাতাল। লোকসভায় এই সংক্রান্ত প্রশ্নের লিখিত জবাবে শ্রমমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের তিনটি সহ সারা দেশে মোট […]

আরও পড়ুন

গত ১৬দিনে ১৪বার বাড়লো পেট্রোল-ডিজেলের দাম

ফের দাম বাড়লো পেট্রোল-ডিজেলের। আজ, বুধবার পেট্রল ও ডিজেলের লিটার পিছু ৮০ পয়সা করে দাম বাড়ল ৷ ২২ মার্চ থেকে এ নিয়ে ১৪ বারে মোট ১০ টাকা মূল্য বৃদ্ধি করল মোদি সরকার ৷ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে দীর্ঘ সাড়ে চার মাস জ্বালানির মূল্য একই রেখেছিল বিজেপি সরকার ৷ গতকাল পেট্রল ও ডিজেলের দাম লিটার […]

আরও পড়ুন

দেশবিরোধী প্রচারের জের, ২২টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করলো কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক

দেশবিরোধী প্রচার চলছে ৷ তাই ৪টি পাকিস্তানভিত্তিক ইউটিউব নিউজ চ্যানেল সহ ২২ টি ইউটিউব চ্যানেল ব্লক করল নয়াদিল্লি । কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং জনশৃঙ্খলা সংক্রান্ত বিভ্রান্তি ছড়ানোর জন্য আইটি নিয়ম, ২০২১-এর অধীনে ইউটিউব চ্যানেলগুলি ব্লক করা হয়েছে । একইসঙ্গে ৩টি টুইটার অ্যাকাউন্ট, ১টি ফেসবুক অ্যাকাউন্ট […]

আরও পড়ুন

গত ১৫ দিনে ১৩ বার বাড়লো পেট্রোল-ডিজেলের দাম

ফের বাড়লো পেট্রোল-ডিজেলের দাম ৷ আজ, মঙ্গলবার পেট্রোল-ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা বাড়ল ৷ এ নিয়ে গত ১৫ দিনে ১৩ বারে মোট ৯.২০ টাকা দাম বৃদ্ধি পেল ৷ দীর্ঘ সাড়ে চার মাস জ্বালানির মূল্য একই রেখেছিল মোদি সরকার ৷ ২২ মার্চ থেকে ফের দাম বাড়তে শুরু করেছে ৷ গতকাল পেট্রল ও ডিজেলের দাম লিটার […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৭৯৫ জন

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৭৯৫ জন। একই দিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,২০৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৫৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১২ হাজার ৫৪ টি। এখনও পর্যন্ত মৃত্যুমিছিলে শামিল ৫ লাখ ২১ হাজার ৪১৬ জন।পজিটিভিটি রেট ০.১৭ শতাংশ। সবমিলিয়ে টিকাকরণের আওতায় […]

আরও পড়ুন

বাংলা সহ বিভিন্ন ভাষার প্রসারে কেন্দ্রের ৪৫০ কোটি বরাদ্দ

বিগত পাঁচ অর্থবর্ষে বাংলা সহ বিভিন্ন ভারতীয় ভাষার প্রসারে গড়ে ৪৫০ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সোমবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের এক প্রশ্নের লিখিত জবাবে লোকসভায় এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। এদিন তিনি ২০১৬-১৭ থেকে ২০২০-২১ আর্থিক বছর পর্যন্ত অর্থ বরাদ্দের পরিসংখ্যান পেশ করেছেন। 

আরও পড়ুন

‘ইডি অফিসারদের তলব করা যাবে না’, রাজ্য পুলিশের নোটিসে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

দিল্লি হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার । ইডি অফিসারদের তলব করতে পারবে না রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের নোটিসে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ইডির অফিসারদের তলব করেছিল রাজ্যের পুলিশ। যেদিন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডির অফিসে তলব করা হয়েছিল, […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৯১৩

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৯১৩ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। এই নিয়ে এই রোগে দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৩৫৮ জন রোগীর। গত ২৪ ঘণ্টায় ১,৩১৬ জন সহ এপর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৯৫ হাজার ৮৯ জন। অন্যদিকে, গতকাল পর্যন্ত দেশে ১৮৪ কোটি […]

আরও পড়ুন

গত ১৪ দিনে ১২ বার বাড়লো পেট্রোল-ডিজেলের দাম

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে কোনও বিরাম নেই ৷ এ নিয়ে গত ১৪ দিনে ১২ বারে মোট ৮.৪০ টাকা দাম বৃদ্ধি পেল ৷ দীর্ঘ সাড়ে চার মাস জ্বালানির মূল্য একই রেখেছিল মোদি সরকার ৷ ২২ মার্চ থেকে ফের দাম বাড়তে শুরু করেছে ৷ সোমবার থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল প্রতি লিটারে ৪০ পয়সা ৷ দেশজুড়ে একই […]

আরও পড়ুন

মহারাষ্ট্রের নাসিকের কাছে লাইনচ্যুত জয়নগর এক্সপ্রেসের ১০টি বগি

মহারাষ্ট্রের নাসিকের কাছে দুর্ঘটনার কবলে জয়নগর এক্সপ্রেস। রবিবার দুপুর ৩টে নাগাদ ১১০৬১ এলটিটি-জয়নগর এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি ডাউন লাইনে লাহভিট এবং দেওলালি (নাসিকের কাছে) এর মধ্যে লাইনচ্যুত হয়। কেন্দ্রীয় রেলের সিপিআরও জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দুর্ঘটনাকবলিত ত্রাণবাহী ট্রেন ও মেডিকেল ভ্যান। সেন্ট্রাল রেলওয়ে সিপিআরও-এর মতে, নাসিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় […]

আরও পড়ুন
error: Content is protected !!