মুম্বই বিমানবন্দরে ৬০ কোটি টাকার মাদক উদ্ধার ক্যানসার আক্রান্ত মহিলার কাছ থেকে

মাদক পাচারের অভিযোগে মুম্বইয়ে গ্রেপ্তার জিম্বাবোয়ের এক ক্যানসার আক্রান্ত মহিলা। আবগারি দপ্তর ওই মহিলার নাম প্রকাশ্যে আনেনি। তবে জানা গিয়েছে, ৪০ বছর বয়সি ওই ক্যানসার আক্রান্ত মহিলা হেরোইন এবং মেথামফেটামিন ভারতে পাচারের চেষ্টা করছিলেন। ওই হেরোইন এবং মেথামফেটামিনের মূল্য প্রায় ৬০ কোটি টাকা। মাদক উদ্ধার হওয়ার পরেই তাকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ওই মহিলার […]

আরও পড়ুন

৩ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আগামীকাল, অর্থাৎ সোমবার ৩ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তাঁর গন্তব্য কোচবিহার। নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামিকাল কলকাতা থেকে বিমানযোগে বাগডোগরা যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে শিলিগুড়ি হয়ে কোচবিহার যাবেন তিনি। আগামিকালই তাঁর একটি প্রশাসনিক বৈঠক থাকছে কোচবিহার শহরে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে একটি প্রশাসনিক বৈঠক করতে পারেন। বুধবার তিনি গ্রেটার কোচবিহার […]

আরও পড়ুন

ভোটের আগেই স্টিং অপারেশনের ভুয়ো ভিডিও ঘিরে উত্তাল গোয়া! এফআইআর দায়ের তৃণমূলের

ভোটের কয়েক ঘণ্টা আগে স্টিং অপারেশনের একটি ভিডিওকে ঘিরে সরগরম গোয়ার রাজনীতি ৷ ওই ভিডিও-তে দেখা যায়, কংগ্রেস ও তৃণমূল প্রার্থীরা ভোটের পরে কী ভাবে বিধায়ক কেনাবেচা হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন ৷ সেই ভিডিয়োটি টুইট করে উত্তাপ আরও চড়ায় আম আদমি পার্টি ৷ যদিও কংগ্রস ও তৃণমূলের দাবি এটি ভুয়ো ভিডিয়ো ৷ […]

আরও পড়ুন

ধনকড়ের টুইট ইস্যুতে মমতার পাশে স্ট্যালিন, কটাক্ষ পশ্চিমবঙ্গের রাজ্যপালকে

 রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তকে ঢাক-ঢোল পিটিয়ে টুইটারে প্রচার করে বিতর্কের জন্ম দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিধানসভার শীতকালীন অধিবেশন স্থগিতের সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা। যা রাজ্যপালকে জানিয়ে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে সংবিধানের ধারা দিয়ে এমনই শনি দুপুরে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। যদিও সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে দেন […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪৪ হাজার ৮৭৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৮৭৭ জন। মৃত্যু হয়েছে ৬৮৪ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ৫৯১ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৩৭ হাজার ৪৫ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ১৭২ কোটি ৮১ লক্ষ ৪৯ হাজার ৪৪৭টি করোনা টিকার […]

আরও পড়ুন

প্রথম দফাতেই উত্তরপ্রদেশে বিজেপির জয় নিশ্চিত হয়েছে, দাবি প্রধানমন্ত্রী

৭ দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে উত্তরপ্রদেশে ৷ বৃহস্পতিবার শেষ হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ ৷ তাতেই নিশ্চিত হওয়া গিয়েছে যে বিজেপিই আবার উত্তরপ্রদেশের সরকার গড়তে চলেছে ৷ শনিবার এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার নির্বাচন আগামী সোমবার ৷ শনিবার সেই নির্বাচনের জন্য প্রচারের শেষদিন ছিল ৷ এদিন মোদি কনৌজের সভা থেকে তিনি […]

আরও পড়ুন

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি রাহুল বাজাজ

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ও বাজাজ গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ । শনিবার পুনেতে ৮৩ বছর বয়সে জীবনাবসান ঘটে এই প্রবীণ শিল্পপতির । দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি । শনিবার পুনের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথমসারির এই শিল্পপতি ।  গত বছর এপ্রিলের শেষে বাজাজ অটোরর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি । […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৫০ হাজার ৪০৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ৫০ হাজার ৪০৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮০৪ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৯৬২ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৬ লাখ ১০ হাজার ৪৪৩ জনের চিকিৎসা চলছে। মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৭ হাজার  ৯৮১ জনের। গতকাল পর্যন্ত […]

আরও পড়ুন

‘করোনা মহামারী এখনও যায়নি, বিধিনিষেধ ভুললেই আগের মতো অবস্থা হতে পারে’, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র

মহামারী এখনই শেষ হচ্ছে না। করোনা ভাইরাসের আরও নয়া রূপ আসতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার্তা, আগামী কয়েক মাসের মধ্যেই করোনার নতুন রূপ বা ভ্যারিয়েন্ট হাজির হবে। এবং তা ডেল্টার মারণ ক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেন, ‘‘আমরা করোনাভাইরাসকে বিবর্তিত হতে দেখেছি, পরিবর্তিতও হতে দেখেছি। তাই আমরা জানি, এই ভাইরাসের […]

আরও পড়ুন

এবার দোতলা ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল

এবার দোতলা ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। এমন একটি ট্রেন তৈরি করার কথা ভাবা হয়েছে, যেটিতে সাধারণ মানুষ যাতায়াত করবেন আবার পণ্য পরিবহনও করা হবে। অর্থাৎ ট্রেনটি একই সঙ্গে দু’টি কাজ করবে। আপাতত যা পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে ট্রেনটি হবে ডবল ডেকার। দেশে ডবল ডেকার কয়েকটি ট্রেন চললেও, তা সংখ্যায় অনেক কম। কিন্তু এই ট্রেনের নতুনত্ব […]

আরও পড়ুন
error: Content is protected !!