```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নির্বাচনী সমাবেশ এবং রোড শো-তে বাড়লো নিষেধাজ্ঞা, প্রথম ও দ্বিতীয় দফার ভোট প্রচারে ছাড়

পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে বিধিনিষেধ জারি করে নির্বাচন কমিশন৷ কিছুটা সংক্রমণ কমতেই নতুন ছাড় ঘোষণা হয়েছে শনিবার৷ বাড়ানো হয়েছে বিধিনিষেধের সময়সীমা৷ জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত শারীরিক সমাবেশ এবং রোড শোতে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। তবে, ২৮ জানুয়ারি থেকে প্রথম দফার ভোটে বাড়ি বাড়ি ভোট প্রচারে ছাড় দেওয়া হয়েছে৷ ১০ জনকে সঙ্গে নিয়ে ভোটপ্রার্থী ভোটারদের বাড়িতে প্রচারে যেতে পারবেন৷ শারীরিক দূরত্ব বজায় রেখে খোলা জায়গায় ভিডিয়োর মাধ্যমে প্রচার করা যাবে৷  নির্বাচনী প্রচারে একগুচ্ছ বিধি কমিশন বেঁধে দিয়েছে৷ জানিয়েছে, সর্বাধিক পাঁচ জনকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করা যাবে৷ তবে ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও বাইক, সাইকেল মিছিল, মিটিং, পদযাত্রা করা যাবে না৷ ১৫ জানুয়ারির পর পরিস্থিতি বুঝে প্রচারের অনুমতি দেওয়া হবে৷ এরপর ২২ জানুয়ারি কমিশন সামান্য শীথিল করা হয় বিধিনিষেধে৷ তবে কমিশন বারবার রাজনৈতিক দলগুলিকে ভার্চুয়াল প্রচারে জোর দিতে বলেছে৷ জানিয়েছে, প্রার্থীরা অনলাইনে মনোনয়ন পত্র জমা দিতে পারবে৷ তবে প্রত্যেক দলকে তাঁদের প্রার্থী সম্পর্কে তথ্য দলীয় ওয়েবসাইটে দিতে হবে৷ কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কিনা তা-ও জানাতে হবে৷

error: Content is protected !!