আগামীকাল রাত ৯টা থেকে মহারাষ্ট্রে সম্পূর্ণ লকডাউন

আগামীকাল রাত ৯টা থেকে মহারাষ্ট্রে জারি সম্পূর্ণ লকডাউন ৷ লকডাউন চলবে আগামী ১মে সকাল ৭টা অবধি ৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার এবং করোনায় মৃত্যুর সংখ্যা ৫৬৮ জন ৷ গত সপ্তাহের শেষের দিকে মহারাষ্ট্রে রাত্রিকালীন কার্ফু জারি করা হয় ৷ দ্বিতীয় দফার করোনা ঢেউয়ের তোড়ে দেশে প্রথম মুম্বই নগরীতেই নাইট কার্ফু […]

আরও পড়ুন

করোনার ডবল মিউটেন্ট প্রতিরোধে কার্যকর কোভ্যাকসিন! দাবি আইসিএমআর-এর

সাম্প্রতিক এক সমীক্ষা উল্লেখ করে এই দাবি করেন আইসিএমআর-এর চিকিৎসক সমীরণ পন্ডা। তার দাবি, ভারত বায়োটেক এবং আইসিএম্আর-এর যৌথ উদ্যোগে উৎপাদিত কোভ্যাকসিন। দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে এই টিকা কার্যকরী বলে দাবি করেন ওই চিকিৎসক। দ্বিতীয় ঢেউয়ের অন্যতম কারণ ডাবল মিউটেন্ট ভাইরাস। সেই মিউটেশনকে প্রতিরোধ করছে কোভ্যাকসিন। এমনটাই সেই সমীক্ষায় উল্লেখ। তবে সেই […]

আরও পড়ুন

রাজ্যগুলিকে ডোজপিছু ৪০০ টাকায়, ৬০০ টাকায় পাবে বেসরকারি হাসপাতাল, জানাল সেরাম

টিকা কিনতে কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে রাজ্যগুলিকে! সেরাম ইনস্টিটিউট জানালো, তারা রাজ্যগুলিকে প্রতি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন বিক্রি করবে ৪০০ টাকায়। কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন বিক্রি করবে। অর্থাত্‍ কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করে রাজ্যগুলিকে কোভিড টিকা কিনতে হবে সেরামের কাছ থেকে। প্রথম দফায় স্রেফ স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধারা টিকা পেয়েছিলেন। এরপর […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৯৫ হাজার ৪১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৯৫ হাজার ৪১ । এক দিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা শুধুমাত্র ভারতে নয় গোটা বিশ্বে সর্বোচ্চ। দৈনিক সংক্রমণের নিরিখে বুধবার নতুন রেকর্ড গড়ল ভারত। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দৈনিক মৃত্যুর নিরিখেও বুধবার ভারতে তৈরি হল নতুন রেকর্ড। দেশে এই প্রথম ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজার ছাড়িয়ে গেল। […]

আরও পড়ুন

লকডাউন হল শেষ বিকল্প, প্রয়োজনে কনটেনমেন্ট জোন করা যেতে পারে, জাতির উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। লাগাতার বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার রাত ৮.৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে দিলেন, এখনই লকডাউনের সম্ভাবনা নেই দেশে। মোদির কথায়, ‘‌লকডাউন হল শেষ বিকল্প। প্রয়োজনে করোনা সংক্রমণ রুখতে কনটেনমেন্ট জোন করা যেতে পারে।’‌মোদি মনে করিয়ে দিয়েছেন, দেশ এখন ভয়ঙ্কর কঠিন অবস্থার […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত কেজরিওয়াল স্ত্রী সুনীতা, হোম আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী

করোনায় আক্রান্ত কেজরিওয়াল স্ত্রী সুনীতা। তাই স্বেচ্ছায় হোম আইসোলেশনে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিয়াওয়াল। মুখ্যমন্ত্রীর স্ত্রীকেও আলাদা রাখা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

পরিযায়ী শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হোক, আর্জি রাহুলের

করোনা পরিস্থিতি মাথায় রেখেই দিল্লি সহ উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাবে লকডাউন জারি হয়েছে। ফলে আরও একবার পথে পরিযায়ী শ্রমিকেরা। দিল্লির আনন্দবিহার বাসস্ট্যান্ডের ছবিটা বলে দিচ্ছে আরও একবার অগ্নিপরীক্ষার সামনে পড়তে চলেছেন পরিযায়ী শ্রমিকরা। আরও একবার তাদের হয়ে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আবেদন জানালেন রাহুল। এদিন টুইটারে রাহুল গান্ধী […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র সহ ২ শীর্ষ আধিকারিক

নির্বাচন চলাকালীন এবার করোনা আক্রান্ত হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। তিনি ছাড়াও নির্বাচন কমিশনার রাজীব কুমারও করোনা পজিটিভ। করোনাকালে নির্বাচনী প্রচারে রাশ টানতে তাঁরাই উদ্যোগ নিয়েছিলেন। নিজেরাও এবার মারণ ভাইরাসে কাবু হলেন। গোটা দেশে তাণ্ডব চালাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ। প্রতিদিন লক্ষ-লক্ষ মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। একাধিক রাজ্যের স্বাস্থ্য […]

আরও পড়ুন

করোনার জেরে বতিল আইসিএসই ২০২১, একাদশে ভর্তি প্রক্রিয়া চালুর নির্দেশ সিআইএসসিই-র

সিবিএসই-র পর দশম শ্রেণির পরীক্ষা বাতিল করল কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস। গোটা দেশজুড়ে করোনার জেরেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে আগেই। সেই পরীক্ষার বিষয়ে জুন মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত হবে । দিন কয়েকআগেই সিআইএসসিই-র তরফে পড়ুয়াদের দশম শ্রেণীর পরীক্ষায় বসার বিষয়ে বিকল্প দেওয়া হয়েছিল। এরপর […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৫৯ হাজার ১৭০, মৃত ১ হাজার ৭৬১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। কিন্তু বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার পেরিয়ে গিয়েছে। ভারতে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লক্ষ ২১ হাজার ৮৯ জন। তাঁদের মধ্যে সক্রিয় রোগী […]

আরও পড়ুন
error: Content is protected !!