গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৪ হাজার ৯৮৯

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ১৪,৯৮৯ জন।  এই সময়ে সুস্থ হয়েছেন ১৩,১২৩ জন। মৃত ৯৮ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ১১ লক্ষ ৩৯ হাজার ৫১৬ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৮ লক্ষ ১২ হাজার ৪৪ জন। মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৩৪৬ জন রোগীর। বর্তমানে চিকিৎসাধীন আছেন […]

আরও পড়ুন

করোনার নথিতে নরেন্দ্র মোদির ছবি, খোদ প্রধানমন্ত্রী বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুললেন ডেরেক

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেই বিধিভঙ্গের অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তাঁর অভিযোগ, নির্বাচনী বিধি জারি হওয়ার পরেও করোনা টিকাকরণের শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার টুইটারে তৃণমূলের রাজ্যসভার সাংসদ লিখলেন, ‘‌ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এরপরেও প্রধানমন্ত্রীর ছবি নির্লজ্জভাবে কোভিড-১৯ শংসাপত্রে ব্যবহার করা হচ্ছে।’‌ ডেরেক জানিয়েছেন, এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে […]

আরও পড়ুন

৮ দফা নির্বাচন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা আইনজীবীর

পশ্চিমবঙ্গে ৮ দফা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন এম এল শর্মা নামে এক আইনজীবী। অবিলম্বে কমিশনের এই সিদ্ধান্ত খারিজ করার আর্জি জানিয়েছেন তিনি। ওই আইনজীবী জানিয়েছেন, আটদফায় নির্বাচন করার অর্থ ভারতীয় সংবিধানের ১৪ ও ২১ নম্বর ধারাকে লঙ্ঘন করা। একই সঙ্গে, নির্বাচনী প্রচারে ধর্মীয় স্লোগানে নিষেধাজ্ঞা […]

আরও পড়ুন

আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দশম শ্রেণির শুরু ৫ মে এবং দ্বাদশ ৮ এপ্রিল থেকে

আইসিএসই এবং আইএসসি বোর্ডের যথাক্রমে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি প্রকাশ করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই)। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ৫ মে এবং দ্বাদশের ৮ এপ্রিল থেকে। দুটি পরীক্ষার ফলাগলই প্রকাশিত হবে জুলাই মাসে।  অনলাইন নয়, দশম শ্রেণির সব পরীক্ষাই হাতে লিখে হবে বলে জানানো হয়েছে। কিছু পরীক্ষা শুরু […]

আরও পড়ুন

তিরুপতি বিমানবন্দরে আটক চন্দ্রবাবু

চন্দ্রবাবু নাইডুকে আটক করা হল। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশমের সুপ্রিমোকে আজ, সোমবার  চিত্তুর জেলায় নির্বাচনী কর্মসূচিতে যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। সেই সময়েই তিরুপতি বিমানবন্দরে তাঁকে আটক করল রেনিগুণ্টা পুলিস। কিন্তু ঠিক কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে তা এখনও জানা যায়নি। যদিও পুলিসের দাবি, নির্বাচনী কোনও বিধিভঙ্গের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে […]

আরও পড়ুন

দিল্লির এইমসে করোনা টিকার প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী, ডাক দিলেন করোনা মুক্ত ভারত গড়ার

আজ থেকেই পঞ্চাষোর্ধ্ব ব্যক্তিদের করোনা ভাইরাসের টিকাকরণ শুরু হয়েছে। এদিন দিল্লির এইমসে সকালে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিস্টার পি নিভেদা সোমবার মোদীকে ভারত বায়োটেকের প্রুস্তুত করা কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ দেন প্রধানমন্ত্রীকে। এদিন টুইটে মোদী লেখেন, ‘এইমসে আমি কোভিড টিকার প্রথম ডোজটি নিলাম। চিকিত্‍সক এবং বিজ্ঞানীরা অল্প সময়ের মধ্যে করোনা ভাইরাসের […]

আরও পড়ুন

কয়লাকাণ্ডে আরও ২ রাজ্যে সিবিআই অভিযান

কয়লাকাণ্ডে নাম জড়াল আরও ২ রাজ্যের। মধ্যপ্রদেশে ও উত্তরপ্রদেশের। আজ উত্তরপ্রদেশের মোগলসরাই ও মধ্যপ্রদেশের চন্দরখেদির বেআইনি খাদান গুলিতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। পাশাপাশি আরও বেশ কয়েজন ব্যবসায়ীর নামও উঠে এসেছে সিবিআইয়ের তালিকায়।

আরও পড়ুন

ফের রান্নার গ্যাসের দাম বাড়ল

 পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে বেড়ে চলেছে গ্যাস সিলিন্ডারের দামও। যার ফলে সংসার চালাতে বিপাকে পড়ছে মধ্যবিত্তরা। গত তিনমাসে দাম বাড়ল ২২৫ টাকা মার্চের প্রথম দিন থেকেই গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হল ৮৪৫ টাকা ৫০ পয়সা। অল্প সময়ের ব্যবদানে প্রায় ৪ বার বাড়ানো হল রান্নার গ্যাসের দাম। প্রতিনিয়ত গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৫ হাজার ৫১০

গত কয়েকদিন ধরে ভারতে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৫,৫১০ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ১১,২৮৮ জন। মৃত্যু হয়েছে ১০৬ জন  করোনা রোগীর। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লক্ষ ৯৬ হাজার ৭৩১ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৭ লক্ষ ৮৬  হাজার ৪৫৭ জন। […]

আরও পড়ুন

‘‌২ মে মমতাদিদি চলে যাবে, বিজেপি আসবে’‌, বললেন শিবরাজ সিং চৌহান

একুশের বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই এ রাজ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়ছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। বঙ্গ জয়ের লক্ষ্যে এদিন শহরে এসে তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ বলেন, ‘‌পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঢেউ চলছে। মে মাসের ২ তারিখ দিদি যাবে আর বিজেপি আসবে। রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি, কাটমানি, স্বজনপোষণ […]

আরও পড়ুন
error: Content is protected !!